মেক্সিকোর উত্তরাঞ্চলের সীমান্তবর্তী শহর মাতামোরোসে পুলিশের হেলিকপ্টার থেকে ছোড়া গু লিতে সাত বছর বয়সী এক মার্কিন শিশুর মৃ ত্যু হয়েছে। আরানজা আইদেলানি পার্দো নামের শিশুটি পরিবারের সঙ্গে একটি পিকআপে করে বাড়ি ফেরার সময় মাথায় গু লিবিদ্ধ হয়। গত ২৯ অক্টোবরের এ ঘটনার পর তদন্তে পুলিশের ব্যবহৃত অ স্ত্রের সঙ্গে শিশুটির শরীর থেকে উদ্ধার করা গু লির মিল পাওয়া গেছে বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ।
যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যের ব্রাউনসভিল শহরের বিপরীতে মেক্সিকোর সীমান্তবর্তী মাতামোরোসে মাদক কারবারি গোষ্ঠীর বিরুদ্ধে নিরাপত্তা অভিযান চলছিল। ওই অভিযানের সময় পুলিশের একটি হেলিকপ্টার থেকে গু লি চালানোর ঘটনা ঘটে। এতে আরানজা নি হত হয় এবং তার মা ক্লদিয়া পার্দো গার্সিয়াও গু লিবিদ্ধ হন।
২৯ অক্টোবর স্বামী ও পাঁচ সন্তানকে নিয়ে বাড়ি ফিরছিলেন ক্লদিয়া। পথে কয়েকটি সড়কে অবরোধ থাকায় তারা বিকল্প গ্রামীণ পথ ব্যবহার করেন। এ সময় একটি পুলিশ হেলিকপ্টার তাদের পিকআপকে অনুসরণ করতে থাকে।
ক্লদিয়ার ভাষ্য অনুযায়ী, হেলিকপ্টারটি তাদের গাড়ির খুব কাছে চলে আসে। পরিস্থিতি বুঝতে পেরে তার স্বামী গাড়ি থেকে নেমে দুই হাত ওপরে তুলে পুলিশ সদস্যদের জানান, গাড়িতে একটি পরিবার ও শিশুরা রয়েছে। কিন্তু এরপরও হেলিকপ্টার থেকে গু লি চালানো হয় বলে অভিযোগ করেন তিনি।
ঘটনার সময় পরিবারের ১৩ বছর বয়সী ছেলেও গাড়ি থেকে নেমেছিল। একপর্যায়ে পরিবারের অন্য শিশুরা চিৎকার করে জানায়, তাদের বোন আরানজা আঘাত পেয়েছে। মাথায় গু লি লাগার পর শিশুটি মায়ের কোলে ঢলে পড়ে।
ক্লদিয়া মেয়েকে নিয়ে গাড়ি থেকে বের হওয়ার চেষ্টা করলে বুঝতে পারেন, তিনিও হাঁটুতে গু লিবিদ্ধ হয়েছেন। পরে তিনি মাটিতে পড়ে যান। তার দাবি, হেলিকপ্টারটি তখনো তাদের ওপর চক্কর দিচ্ছিল।
পরিস্থিতি আরও বিপজ্জনক হয়ে ওঠায় আরানজার বাবা ১৩ বছর বয়সী ছেলেকে অন্য তিন ভাইবোনকে নিয়ে কাছের এক আত্মীয়ের বাড়িতে চলে যেতে বলেন। পরে নিরাপত্তা ক্যামেরার ফুটেজে শিশুদের ওই বাড়িতে আশ্রয় নিতে যাওয়ার দৃশ্য পাওয়া যায়। তখনো দূরে গু লির শব্দ শোনা যাচ্ছিল বলে পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে।
ক্লদিয়ার দাবি, জরুরি চিকিৎসাসেবা পৌঁছাতে দুই ঘণ্টারও বেশি সময় লেগেছিল। তার মেয়ের মরদেহ ঘটনাস্থলে প্রায় চার ঘণ্টা পড়ে ছিল। পরে তাকে হাসপাতালে নেওয়া হলে হাঁটুতে অস্ত্রোপচার করা হয়। তবে মেয়ের শেষকৃত্যে অংশ নিতে পরদিনই হাসপাতাল ছাড়ার অনুরোধ জানান তিনি।
ঘটনার পর তামাউলিপাস রাজ্যের অ্যাটর্নি জেনারেলের দপ্তর তদন্ত শুরু করে। রাজ্যের অ্যাটর্নি জেনারেল হেসুস গোভেয়া জানান, শিশুটির মাথা থেকে উদ্ধার করা গু লির অংশের ফরেনসিক পরীক্ষা করা হয়েছে। প্রাথমিক পরীক্ষায় সেটির সঙ্গে রাজ্য পুলিশের নিরাপত্তা বাহিনীর অ স্ত্রের ব্যালিস্টিক রেকর্ডের মিল পাওয়া গেছে।
উদ্ধার করা গু লির অংশটি ৭.৬২ মিলিমিটার ক্যালিবারের হতে পারে। এর গতিপথও ওপর থেকে নিচের দিকে ছিল। গু লিটি গাড়ির কাঠামো ভেদ করে ভেতরে প্রবেশ করে শিশুটির মাথায় লাগে।
তদন্তকারীরা হেলিকপ্টারের উড্ডয়নসংক্রান্ত নথি, অ স্ত্রের রেকর্ড, প্রত্যক্ষদর্শীদের বক্তব্য এবং ঘটনাস্থলের ভিডিও পরীক্ষা করছেন। তবে হেলিকপ্টারে থাকা কোন কর্মকর্তা গু লি চালিয়েছিলেন, তা এখনো নিশ্চিত করা যায়নি।
তামাউলিপাস রাজ্যের জননিরাপত্তা সচিব কার্লোস আরতুরো পানকার্দো জানিয়েছেন, ওই হেলিকপ্টারে থাকা তিন পুলিশ সদস্যের ভূমিকা তদন্ত করা হচ্ছে। তবে সর্বশেষ তথ্য অনুযায়ী, তাদের কাউকে গ্রেপ্তার বা দায়িত্ব থেকে সাময়িক বরখাস্ত করা হয়নি।
রাজ্যের নিরাপত্তা বিভাগ জানিয়েছে, অভিযানের সময় হেলিকপ্টারটি আকাশ থেকে নজরদারি করছিল। প্রাথমিক তথ্য অনুযায়ী, নিচ থেকে সেটিকে লক্ষ্য করে গু লি চালানো হলে পুলিশও পাল্টা গু লি চালায়। তবে ওই পরিস্থিতিতে কীভাবে আরানজা আঘাত পেল, তা এখনো তদন্তের বিষয়।
২৯ অক্টোবরের ওই নিরাপত্তা অভিযানটি ছিল গালফ কার্টেলের সঙ্গে সংশ্লিষ্ট সন্দেহভাজন এক ব্যক্তিকে গ্রেপ্তারের জন্য। আলফ্রেদো কার্দেনাস রদ্রিগেস, যিনি ‘অ্যাক্সেল’ বা ‘এল তিতান’ নামে পরিচিত, তাকে ওই অভিযানে গ্রেপ্তার করা হয়।
মেক্সিকোর নিরাপত্তা কর্মকর্তাদের অভিযোগ, তিনি হত্যা, অপহরণ, চাঁদাবাজি এবং যুক্তরাষ্ট্রে মাদক, অ স্ত্র ও মানব পাচারের সঙ্গে জড়িত ছিলেন। তিনি গালফ কার্টেলের ‘লস সিক্লোনেস’ নামের একটি উপদলের সঙ্গে সংশ্লিষ্ট বলে অভিযোগ রয়েছে।
তার গ্রেপ্তারের পর মাতামোরোসসহ আশপাশের এলাকায় সশস্ত্র ব্যক্তিরা বিভিন্ন সড়কে অবরোধ তৈরি করে এবং যানবাহনে আগুন দেয়। এতে সাধারণ মানুষের চলাচল ব্যাহত হয়। পরিস্থিতির কারণে যুক্তরাষ্ট্রের মাতামোরোস কনস্যুলেটও নিজেদের কর্মীদের নিরাপদ স্থানে অবস্থানের নির্দেশ দিয়েছিল।
ওই দিনের সহিংসতায় মোট ছয়জনের মৃ ত্যু হয়। তাদের মধ্যে আরানজা পুলিশের অভিযানের সময় গু লিবিদ্ধ হয়ে প্রাণ হারায়। অন্য পাঁচজন সড়ক অবরোধের কারণে সৃষ্ট বিভিন্ন যানবাহন দুর্ঘটনায় নি হত হন।
আরানজার মা ক্লদিয়া পার্দো গার্সিয়া মেয়ের মৃ ত্যুর সুষ্ঠু তদন্ত এবং দায়ী ব্যক্তির বিচারের দাবি জানিয়েছেন। তার বক্তব্য, পরিবারটি কোনো ধরনের সংঘর্ষে জড়িত ছিল না। তারা কেবল বাড়ি ফিরছিলেন। পুলিশের সদস্যদের কাছে নিজেদের পরিচয় দেওয়ার পরও তাদের গাড়ি লক্ষ্য করে গু লি চালানো হয়েছে।
ক্লদিয়া জানিয়েছেন, যুক্তরাষ্ট্রের কনস্যুলার কর্মকর্তা ও এফবিআইয়ের প্রতিনিধিরাও তাদের পরিবারের সঙ্গে যোগাযোগ করেছেন। মেক্সিকোর কর্তৃপক্ষও পরিবারের সদস্যদের বক্তব্য নিয়েছে।
অন্যদিকে, তামাউলিপাসের অ্যাটর্নি জেনারেলের দপ্তর জানিয়েছে, প্রত্যক্ষদর্শীদের বক্তব্য, ভিডিও ফুটেজ ও ব্যালিস্টিক প্রমাণ যাচাই করে তদন্ত এগিয়ে নেওয়া হচ্ছে। তবে গু লি চালানো নির্দিষ্ট কর্মকর্তাকে শনাক্ত করতে আরও তথ্যপ্রমাণ প্রয়োজন।
সাত বছর বয়সী আরানজা দ্বিতীয় শ্রেণিতে পড়ত। তার মা জানিয়েছেন, মেয়েটি গান গাইতে পছন্দ করত এবং সব সময় হাসিখুশি থাকত। পরিবারের সদস্যরা আদর করে তাকে ‘লা চায়না’ বলে ডাকতেন।
একটি নিরাপত্তা অভিযানের মধ্যে শিশুটির এমন মৃ ত্যু সীমান্তবর্তী এলাকায় সাধারণ মানুষের নিরাপত্তা এবং আইনশৃঙ্খলা বাহিনীর জবাবদিহি নিয়ে নতুন করে প্রশ্ন তৈরি করেছে।