আমেরিকা

লাতিন আমেরিকায় যুক্তরাষ্ট্রের সন্ত্রা সী সংগঠনের তালিকায় এখন ২২টি গোষ্ঠী

প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন লাতিন আমেরিকা ও ক্যারিবীয় অঞ্চলের ২২টি অপরাধী গোষ্ঠীকে ‘বিদেশি সন্ত্রা সী সংগঠন’ হিসেবে তালিকাভুক্ত করেছে। শুক্রবার (১৩ নভেম্বর) গুয়াতেমালার অপরাধী গোষ্ঠী লস লোরেনজানাকে তালিকায় যুক্ত করার পর এ সংখ্যা দাঁড়িয়েছে ২২-এ। ট্রাম্প প্রশাসন ২০২৫ সালের ফেব্রুয়ারিতে এই উদ্যোগ শুরু করে। এর লক্ষ্য মাদক পা চারসহ বিভিন্ন অপরাধে জড়িত গোষ্ঠী এবং তাদের সহায়তাকারীদের ওপর চাপ বাড়ানো। তবে এই সিদ্ধান্ত নিয়ে বিতর্কও রয়েছে। কারণ, আগে ‘বিদেশি সন্ত্রা সী সংগঠন’ তকমাটি মূলত ইসলামিক স্টেট বা আল-কায়েদার মতো রাজনৈতিক উদ্দেশ্যে সহিং সতা চালানো সংগঠনের ক্ষেত্রে ব্যবহার করা হতো। এখন অর্থনৈতিক লাভের জন্য অপরাধ চালানো গোষ্ঠীগুলোকেও একই তালিকায় রাখা হচ্ছে। নতুন করে তালিকাভুক্ত হওয়া লস লোরেনজানা গুয়াতেমালাভিত্তিক একটি অপরাধী গোষ্ঠী। এটি একটি পারিবারিক অপরাধী চক্র হিসেবেও পরিচিত। মাদক পা চারের সঙ্গে জড়িত থাকার অভিযোগ রয়েছে গোষ্ঠীটির বিরুদ্ধে। গুয়াতেমালার পূর্ব ও উত্তরাঞ্চলে, বিশেষ করে হন্ডুরাস সীমান্তের কাছাকাছি এলাকায় তাদের প্রভাব রয়েছে বলে জানা গেছে। দেশটির কর্তৃপক্ষের দাবি, গোষ্ঠীটির সঙ্গে মেক্সিকোর সিনালোয়া কার্টেলের যোগাযোগ রয়েছে। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর লস লোরেনজানাকে গুয়াতেমালার অন্যতম শক্তিশালী মাদক পা চারকারী গোষ্ঠী হিসেবে বর্ণনা করেছে। একই দিনে লস হুইস্তাস ও লস মেন্দোজা নামের আরও দুটি গুয়াতেমালাভিত্তিক গোষ্ঠীকে ‘বিশেষভাবে তালিকাভুক্ত বৈশ্বিক সন্ত্রা সী’ হিসেবে চিহ্নিত করেছে মার্কিন পররাষ্ট্র দপ্তর। তবে এই শ্রেণিবিন্যাস এবং বিদেশি সন্ত্রা সী সংগঠনের তালিকাভুক্তি এক নয়। প্রথমটির ক্ষেত্রে মূলত আর্থিক নিষেধাজ্ঞা কার্যকর হয়, আর দ্বিতীয়টির সঙ্গে যুক্তরাষ্ট্রে ফৌজদারি ও অভিবাসনসংক্রান্ত নির্দিষ্ট বিধিনিষেধও জড়িত। দেশভিত্তিক হিসাবে সবচেয়ে বেশি আটটি গোষ্ঠী রয়েছে মেক্সিকোর। এর মধ্যে রয়েছে সিনালোয়া কার্টেল, জালিস্কো নিউ জেনারেশন কার্টেল, গালফ কার্টেল, নর্থইস্ট কার্টেল ও হুয়ারেজ কার্টেল। এ ছাড়া মিচোয়াকান অঞ্চলের নুয়েভা ফামিলিয়া মিচোয়াকানা, কার্তেলেস উনিদোস এবং ভিয়াগ্রাসও তালিকায় রয়েছে। মধ্য আমেরিকার তালিকায় রয়েছে বারিও ১৮, মার সালভাত্রুচা বা এমএস-১৩ এবং নতুন যুক্ত হওয়া লস লোরেনজানা। বারিও ১৮ ও এমএস-১৩ মূলত এল সালভাদর, গুয়াতেমালা ও হন্ডুরাসে সক্রিয়। গ্যাং দুটি যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে অভিবাসী সম্প্রদায়ের মধ্যে গড়ে উঠেছিল। পরে সদস্যদের একটি অংশকে নিজ দেশে ফেরত পাঠানোর পর মধ্য আমেরিকায় তাদের তৎপরতা বিস্তৃত হয়। কলম্বিয়ার ক্লান দেল গোলফো, ভেনেজুয়েলার ত্রেন দে আরাগুয়া ও কার্তেল দে লস সোলেসও তালিকায় রয়েছে। ভেনেজুয়েলার ত্রেন দে আরাগুয়ার বিরুদ্ধে মাদক পা চারের পাশাপাশি অভিবাসী পা চার, মানব পা চার, যৌন শো ষণ ও জোরপূর্বক শ মে জড়িত থাকার অভিযোগ রয়েছে। অন্যদিকে কার্তেল দে লস সোলেস নামটি ভেনেজুয়েলার সামরিক ও সরকারি কর্মকর্তাদের সঙ্গে সংশ্লিষ্ট মাদক পা চারের অভিযোগ বোঝাতে ব্যবহৃত হয়ে আসছে। তবে এটি প্রচলিত অর্থে একটি একক কার্টেল কি না, তা নিয়ে বিতর্ক রয়েছে। ইকুয়েডরের চারটি গোষ্ঠী—লস লোবোস, লস চোনেরোস, দ্য চোন কিলারস ও লস তিগুয়েরোনেস—এই তালিকায় রয়েছে। দেশটিতে মাদক পা চারের পথ ও বিভিন্ন এলাকার নিয়ন্ত্রণ নিয়ে এসব গোষ্ঠীর মধ্যে সংঘর্ষের অভিযোগ রয়েছে। কারাগারেও তাদের সংঘাতের কারণে বহু বন্দির প্রাণহানির ঘটনা ঘটেছে। ব্রাজিলের দুটি বড় অপরাধী সংগঠন কমান্ডো ভারমেলহো ও প্রিমেইরো কমান্ডো দা ক্যাপিতালকেও তালিকাভুক্ত করেছে যুক্তরাষ্ট্র। হাইতির ভিভ আনসাম ও গ্রান গ্রিফ নামের দুটি গোষ্ঠীও রয়েছে তালিকায়। হাইতির এসব গোষ্ঠীর বিরুদ্ধে অপ হরণ, গুপ্ত হ ত্যা, চাঁ দাবাজি, অ স্ত্র পা চার ও মাদক কারবারের অভিযোগ রয়েছে। যুক্তরাষ্ট্রের এই নীতির প্রভাব শুধু অপরাধী গোষ্ঠীগুলোর ওপর সীমাবদ্ধ থাকেনি। ২০২৫ সালে ঘোষিত কৌশলটি ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে আটক করার অভিযানের ক্ষেত্রেও যুক্তি হিসেবে ব্যবহার করা হয়েছিল। একই নীতির আওতায় মাদক পা চারের সঙ্গে জড়িত থাকার অভিযোগে নৌযান লক্ষ্য করে কয়েক ডজন হামলা চালানো হয়েছে, যাতে ২০০ জনের বেশি মানুষের মৃ ত্যু হয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। এই কৌশলের প্রভাবে গুয়াতেমালা ও আর্জেন্টিনার মতো দেশও কিছু অপরাধী গোষ্ঠীর বিরুদ্ধে একই ধরনের পদক্ষেপ নিয়েছে। ইকুয়েডরও নিজ ভূখণ্ডে যৌথ অভিযান শুরু করেছে। তবে ট্রাম্প প্রশাসনের নীতির সমালোচনাও রয়েছে। হন্ডুরাসের সাবেক প্রেসিডেন্ট হুয়ান অরল্যান্ডো হার্নান্দেজ মাদক পা চারের মামলায় ৪৫ বছরের কারাদণ্ড পেয়েছিলেন। তাঁর বিরুদ্ধে সিনালোয়া কার্টেলকে সুরক্ষা দেওয়ার অভিযোগও ছিল। কিন্তু গত বছর ট্রাম্প তাঁকে ক্ষমা করে দেন। পরে তিনি নিজ দেশে ফিরে যান। এই সিদ্ধান্তকে অপরাধী গোষ্ঠীর বিরুদ্ধে প্রশাসনের কঠোর অবস্থানের সঙ্গে সাংঘর্ষিক বলে সমালোচনা করা হচ্ছে।