আমেরিকা

শিক্ষার্থীর সঙ্গে যৌন সম্পর্কে জড়ানো ও নগ্ন ছবি আদান-প্রদান, দোষ স্বীকার শিক্ষিকার

কেনটাকির বার্ডসটাউনে ১৬ বছর বয়সী এক শিক্ষার্থীকে যৌন নি র্যাতন এবং অপ্রাপ্তবয়স্কের যৌন কর্মকাণ্ডের ছবি নিজের কাছে রাখার অভিযোগে দোষ স্বীকার করেছেন সাবেক এক শিক্ষিকা। শুক্রবার (১৩ নভেম্বর) আদালতে স্বীকারোক্তি দেওয়ার সময় কান্নায় ভেঙে পড়েন ৩২ বছর বয়সী মেরি ‘হানা’ ম্যাটিংলি। মামলার সমঝোতা অনুযায়ী, তাঁর পাঁচ বছরের কারাদণ্ড হতে পারে। ম্যাটিংলি বার্ডসটাউন হাইস্কুলে বিকল্প শিক্ষিকা হিসেবে কাজ করতেন। পাশাপাশি মেয়েদের ফুটবল দলের সহকারী কোচের দায়িত্বেও ছিলেন তিনি। ১৬ বছর বয়সী এক শিক্ষার্থীর সঙ্গে যৌন যোগাযোগ এবং অপ্রাপ্তবয়স্কের যৌন কর্মকাণ্ডের ছবি রাখার অভিযোগে তাঁর বিরুদ্ধে মামলা হয়। স্কুল কর্তৃপক্ষের কাছে একটি বেনামি চিঠি পৌঁছানোর পর বিষয়টি তদন্তে আসে। ২৬ মার্চ ২০২৬ তারিখে পাওয়া ওই চিঠিতে এক নারী শিক্ষিকা ও শিক্ষার্থীর মধ্যে অনুপযুক্ত যোগাযোগের অভিযোগ করা হয়েছিল। পরে স্কুল কর্তৃপক্ষ তদন্ত শুরু করে এবং পুলিশকে বিষয়টি জানায়। গত মার্চেই ম্যাটিংলিকে গ্রেপ্তার করা হয়। তদন্তে উঠে আসে, ফুটবল মৌসুমে শিক্ষার্থীকে মেয়েদের লকার রুম পরিষ্কারে সাহায্য করতে বলতেন ম্যাটিংলি। শিক্ষার্থীর বক্তব্য অনুযায়ী, সেখানে তাঁরা বসে কথা বলতেন। পরে স্ন্যাপচ্যাটে তাঁদের যোগাযোগ বাড়তে থাকে। আদালতে উপস্থাপিত তথ্য অনুযায়ী, ২০২৫ সালের ১ মার্চ থেকে ৩১ জুলাইয়ের মধ্যে তাঁদের মধ্যে যৌন সম্পর্ক হয়। এ সময় দুজনের মধ্যে নগ্ন ছবিও আদান-প্রদান হয়েছিল।  মামলার সমঝোতা অনুযায়ী, ম্যাটিংলির পাঁচ বছরের কারাদণ্ডের সুপারিশ করা হয়েছে। তবে চূড়ান্ত সাজা ঘোষণা হবে আগামী ২১ জানুয়ারি ২০২৭। প্রসিকিউটরদের সুপারিশ, প্যারোল বা শর্তসাপেক্ষে মুক্তির যোগ্যতা অর্জনের আগে তাঁকে সাজার অন্তত ৮৫ শতাংশ সময় কারাগারে থাকতে হবে। কারাভোগের পর তাঁকে যৌন অপরাধী হিসেবে নিবন্ধিত হতে হবে বলেও জানানো হয়েছে। বার্ডসটাউন পুলিশ বিভাগের গোয়েন্দা এরিক উইলিয়ামসন বলেন, একটি বেনামি তথ্যের ভিত্তিতেই তদন্ত শুরু হয়েছিল। এ ধরনের কোনো ঘটনা সম্পর্কে কারও কাছে তথ্য থাকলে তা পুলিশকে জানানোর আহ্বান জানান তিনি। ভুক্তভোগীদের সহায়তা এবং তাঁদের ন্যায়বিচার পাওয়ার ক্ষেত্রে পাশে থাকার কথাও বলেন এই কর্মকর্তা।