আওয়ামী লীগ জাতির সামনে নির্বাচনি যে প্রতিশ্রুতি দেয় তা অত্যন্ত দক্ষতার সঙ্গে বাস্তবায়ন করে বলে জানিয়েছেন ইশতেহার প্রণয়ন কমিটির আহ্বায়ক ও দলটির প্রেসিডিয়াম ড. আব্দুর রাজ্জাক।
বুধবার (২৭ ডিসেম্বর) রাজধানীর সোনারগাঁও হোটেলে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের নির্বাচনি ইশতেহার ঘোষণার অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
ড. আব্দুর রাজ্জাক বলেন, ২০১৪ ও ২০১৮ সালের নির্বাচনে জাতির সামনে যে ইশতেহার ঘোষণা করেছিল তা অত্যন্ত দক্ষতার সঙ্গে বাস্তবায়ন করেছে দলটি। এ সাফল্য দেশবাসী এবং বিশ্ববাসীর কাছে ব্যাপকভাবে প্রশংসিত হয়েছে। এবারও দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে অঙ্গীকারের দলিল হিসেবে আমরা নির্বাচনের ইশতেহার প্রণয়ন করেছি।
তিনি বলেন, শেখ হাসিনা দেখিয়ে দিয়েছেন, বাংলাদেশকে ক্ষুধামুক্ত, দারিদ্র্যমুক্ত করেছেন। দেশ অর্থনৈতিকভাবে স্বয়ংসম্পূর্ণ হয়েছে। এখন নিজের পায়ে দাঁড়িয়েছে। নিজস্ব অর্থায়নে পদ্মাসেতু তৈরি করেছে। বাংলাদেশ সারাবিশ্বের কাছে উন্নয়নের রোল মডেল হিসেবে আবির্ভূত হয়েছে।’
তিনি আরও বলেন, আর্থসামাজিক উন্নয়নের মাধ্যমে দেশ অর্থনৈতিকভাবে আরও সমৃদ্ধ হবে।
এলএবাংলাটাইমস/আইটিএলএস
এলএবাংলাটাইমস/আইটিএলএস