বাংলাদেশ

চিকিৎসাধীন কারাবন্দী বিএনপি নেতার মৃত্যু : নির্যাতনের অভিযোগ পরিবারের

লালবাগের কারাবন্দী বিএনপি নেতা আনোয়ার হোসেন মাহবুব (৪৫) ঢামেকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে। তবে পরিবারের অভিযোগ শারীরিক নির্যাতনের কারণেই মাহবুবের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার দুপুর ২টার দিকে তার মৃত্যু হয়। তিনি লালবাগ ২৩ নং ওয়ার্ডের বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক দায়িত্বে ছিলেন বলে জানা গেছে।

গত ১৫ জানুয়ারি ২১৫/২ লালবাগ রোডের মসজিদ এলাকা থেকে ভাঙচুর মামলায় তাকে গ্রেফতার করা হয়। এরপর গতকাল সোমবার সন্ধ্যা ৭টার দিকে ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে তাকে ঢাকা মেডিকেলের ৭০২ নম্বর ওয়ার্ডে ভর্তি করা হয়। আজ তিনি চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

নিহতের মামাতো ভাই ওয়াহিদ বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।