আগামী ১০ ও ১১ জুলাই অনুষ্ঠেয় আওয়ামী লীগের ২০তম জাতীয় কাউন্সিল সফলভাবে সম্পন্ন করতে প্রস্তুতি কমিটি গঠন করা হয়েছে। এ কমিটির চেয়ারম্যান করা হয়েছে দলটির সভাপতি শেখ হাসিনাকে। দলটির সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলামকে করা হয়েছে সদস্য সচিব। এ কমিটিকে সহযোগিতা করতে ৯টি উপ-কমিটিও গঠন করেছে দলটি।
সোমবার এক সংবাদ সম্মেলনে দলটির সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম বিষয়টি জানান।
কাউন্সিলের প্রস্তুতি কমিটির বিষয়ে সংবাদমাধ্যমকে অবহিত করতে রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।