বাংলাদেশ

এস কে সিনহার ব্যাংক হিসাবে অস্বাভাবিক লেনদেন!

সাবেক প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার ব্যাংক হিসাবে অস্বাভাবিক লেনদেনের সন্ধান পেয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। ব্যাংকে ভুয়া কাগজপত্র দেখিয়ে চার কোটি টাকা ঋণ নেন দুই জন  ব্যবসায়ী। পরে তারা ওই টাকা এস কে সিনহার ব্যাংক হিসাবে জমা দেন।

দুদকের জনসংযোগ কর্মকর্তা (পিআরও) প্রণব কুমার ভট্টাচার্য সাংবাদিকদের জানান, রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ (সাবেক) এক ব্যক্তির ব্যাংক অ্যাকাউন্টে চার কোটি টাকার পে-অর্ডার জমা দেয়ার অভিযোগে ব্যবসায়ী নিরঞ্জন চন্দ্র সাহা ও মোহাম্মদ শাহজাহানকে তলব করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। আগামী ৬ মে দুদক কার্যালয়ে তাদের উপস্থিত থাকতে বলা হয়েছে।

তিনি বলেন, মোহাম্মদ শাহজাহান ও নিরঞ্জন সাহা ফারমার্স ব্যাংকে ভুয়া কাগজপত্র দেখিয়ে চার কোটি টাকা ঋণ নেন। পরে ওই টাকা ‘রাষ্ট্রের একজন গুরুত্বপূর্ণ ব্যক্তির’ ব্যাংক হিসাবে জমা দেওয়া হয়।

গত বছরের ১০ নভেম্বর পদত্যাগ করেন প্রধান বিচারপতি এস কে সিনহা। সিঙ্গাপুর থেকে কানাডার উদ্দেশে রওনা হওয়ার আগে তিনি পদত্যাগপত্র রাষ্ট্রপতি বরাবর পাঠিয়ে দেন। 


এলএবাংলাটাইমস/এন/এলআরটি