আন্তর্জাতিক

ইতালিতে ঝড় ও টানা বৃষ্টিতে ৭ জনের মৃত্যু

ইতালিতে ঝড় ও টানা বৃষ্টিতে জন জীবন  বিপর্যস্ত  হয়ে পড়েছে । বৈরী আবহাওয়ার কারণে দুর্ঘটনায় ৭ জনের প্রানহানির খবর পাওয়া গেছে ।

রাজধানী রোম,  ভেনিস,  জেনোভা,  মিলান,  লাসপেসিয়াসহ বিভিন্ন শহরে ভোর হতে ভারী বর্ষন ও ঝরে ব্যাপক  ক্ষতি সাধিত হয়েছে। তবে বাংলাদেশী কারো মৃত্যুর খবর পাওয়া যায়নি ।
বাংলাদেশী মালিকানাধীন সহ  বিভিন্ন দেশের ব্যবসা  প্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত  হয়েছে । ভেনিসের পর্ষটন এলাকা রিয়াল্ত ও সানমার্কো এলাকার রাস্তা পানিতে ডুবে গেছে। 

সরকারী ভাবে শিক্ষাপ্রতিষ্ঠান  দুই দিনের জন্য বন্ধ ঘোষনা করা হয়েছে ।  জীবিকার তাগিদে বৈরী আবহাওয়া উপেক্ষা করে বাংলাদেশী সহ ইতালীয়ান ও বিভিন্ন দেশের অধিবাসিরা কাজ করছে ।  প্রয়োজন ছারা ঘর হতে বাইরে না যাওয়ার জন্য বলা হয়েছে ।

এলএবাংলাটাইমস/আই/এলআরটি