আলিবাবার প্রতিষ্ঠাতা জ্যাক মা গত সপ্তাহে শিক্ষক হিসেবে টোকিও বিশ্ববিদ্যালয়ে তাঁর প্রথম সেমিনারে অংশ নিয়েছেন। সেমিনারটির বিষয়বস্তু ছিল নতুন উদ্ভাবন ও উদ্যোক্তা। চলতি বছরের মে মাসে তিনি টোকিও বিশ্ববিদ্যালয়ে খণ্ডকালীন শিক্ষক হিসেবে যোগ দেন। সোমবার জাপানের সংবাদমাধ্যম জাপান টাইমসের এক প্রতিবেদনে এ তথ্য উল্লেখ করা হয়েছে।
এমন এক সময় এই সংবাদ এলো, যখন সাম্প্রতিক সময়ে জ্যাক মা’র গতিবিধি ও অবস্থান সারাবিশ্বে গণমাধ্যম এবং ভক্ত-অনুরাগীদের বিশেষ কৌতূহলের বিষয়ে পরিণত হয়েছে।
টোকিও বিশ্ববিদ্যালয় জানিয়েছে, ১২ জুন সন্ধ্যায় জ্যাক মা শিক্ষার্থীদের জন্য একটি বিশেষ সেমিনার পরিচালনা করেছেন। ওয়েবসাইটে প্রকাশিত ছবিতে দেখা যায়, জ্যাক মা হাসিমুখে শিক্ষার্থীদের সঙ্গে কথা বলছেন এবং তাঁদের প্রশ্নের উত্তর দিচ্ছেন। এ সময় তিনি নতুন উদ্ভাবন, নতুন উদ্যোগ ও উদ্যোক্তাদের ভবিষ্যৎ নিয়ে আয়োজিত ২ ঘণ্টার সেমিনার পরিচালনা করেন। খবর সিএনএনের।
এলএবাংলাটাইমস/আইটিএলএস