লন্ডনে সন্ত্রাসী
হামলার পরেও জাতীয় নির্বাচন পূর্বনির্ধারিত ৮ জুনেই অনুষ্ঠিত হবে বলে নিশ্চিত করে
জানিয়েছেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী থেরেসা মে। গত ৩ জুন শনিবার
সাপ্তাহিক ছুটির রাতে লন্ডনের ব্রিজে পথচারীদের উপর দিয়ে গাড়ি চালানোর হামলায় ছয়
জন নিহত হন। এদিকে, নির্বাচনের চারদিন আগে এ হামলার পর প্রধান রাজনৈতিক দল টোরি,
লেবার পার্টি এবং লিবডেমের নেতারা ৪ জুন রোববার সকালে নির্বাচনী প্রচারণা স্থগিত করার
ঘোষণা দেন এবং সামাজিক যোগাযোগমাধ্যমে নির্বাচন পিছিয়ে দেওয়ার আহ্বান জানান।
কিন্তু এর পরিপ্রেক্ষিতে প্রধানমন্ত্রী থেরেসা মে এক ঘোষণায় জানিয়েছেন, হামলা সত্ত্বেও নির্বাচন সময়মতোই হবে। পুনরায় নির্বাচনী প্রচারণাও শুরু হবে ৫ জুন সোমবার থেকে। নিরীহ, নিরস্ত্র জনতার ওপর হামলার ঘটনারও নিন্দা জানিয়ে ব্রিটিশ প্রধানমন্ত্রী বলেন, ‘যথেষ্ট হয়েছে।’ প্রসঙ্গত, ম্যানচেস্টারে হামলার রেশ না কাটতেই নির্বাচনের মাত্র চার দিন আগে ৩ জুন শনিবার আবারও সন্ত্রাসী হামলায় রক্তাক্ত হয় যুক্তরাজ্যের রাজধানী লন্ডন।
স্কটল্যান্ড ইয়ার্ড জানিয়েছে, এই হামলায় ৬ জন নিহত হয়েছেন। এর মধ্যে পুলিশের গুলিতে নিহত ৩ জন আক্রমণকারী রয়েছেন এবং আহত হয়েছেন অনেকে। কাছাকাছি সময়ে নিকটবর্তী বারা মার্কেট এলাকায় ছুরি হাতে সাধারণ মানুষের ওপর হামলা চালিয়েছে কয়েকজন দুষ্কৃতিকারী।
লন্ডন অ্যাম্বুলেন্স সার্ভিস অন্তত ২০ জনকে হাসপাতালে নিয়ে যাওয়ার খবর দিয়েছে। এর বাইরে আহত আরও কয়েকজনকে ঘটনাস্থলেই চিকিৎসা দেওয়া হয়েছে। লন্ডন মহানগর পুলিশ জানিয়েছে, তারা লন্ডন ব্রিজ ও বারা মার্কেটের ঘটনাকে ‘সন্ত্রাসী হামলা’ হিসেবে বিবেচনা করছে। এদিকে, স্থানীয় বাসিন্দা ও পর্যটকদের সবাইকে শান্ত ও সতর্ক থাকার আহবান জানিয়েছেন লন্ডনের মেয়র সাদিক খান।