চলতি বছর অর্থনৈতিক বিজ্ঞানে নোবেল পুরস্কার পেয়েছেন আমেরিকান প্রথিতযশা অর্থনীতিবিদ রিচার্ড এইচ থ্যালার।
সোমবার নোবেল পুরস্কার মনোনয়ন কর্তৃপক্ষ রয়্যাল সুইডিশ একাডেমি সংবাদ সম্মেলনে বিজয়ী হিসেবে তার নাম ঘোষণা করে।
তাকে পুরস্কৃত করে সুইডিশ একাডেমির তরফ থেকে বলা হয়, বিহ্যাভিয়রাল ইকোনমিকস বা আচরণগত অর্থনীতিতে অনন্য অবদানের জন্য থ্যালারকে এবার অর্থনৈতিক বিজ্ঞানে নোবেল পুরস্কারে ভূষিত করা হচ্ছে।
৭২ বছর বয়সী থ্যালার বর্তমানে ইউনিভার্সিটি অব শিকাগো ও বুথ স্কুল অব বিজনেসের আচরণগত বিজ্ঞান ও অর্থনীতির অধ্যাপক। তিনি বিশ্বব্যাপী পরিচিতি লাভ করেন আচরণগত অর্থনীতির তাত্ত্বিক হিসেবেই।
এলএবাংলাটাইমস/আই/এলআরটি