আন্তর্জাতিক

ভারতে ধুলিঝড়ে ১৭ জনের মৃত্যু

ভারতের উত্তর প্রদেশে ধুলিঝড়ে কমপক্ষে ১৭ জনের মৃত্যু হয়েছে। শুক্রবার বিকেলে ঝড়টি আঘাত হানে বলে জানিয়েছে টাইমস অব ইন্ডিয়া।

হতাহতের সংখ্যা সবচেয়ে বেশি মুরাদাবদ জেলায়। এখানে সাতজনের মৃত্যু হয়েছে। মুজাফফরনগর ও মিরাতে ২ জন করে চারজনের মৃত্যু হয়েছে। এছাড়া সাম্ভালে তিনজন ও বাদাউনে দু্জনের মৃত্যু হয়েছে।

ত্রাণ কমিশনার সঞ্জয় কুমার জানিয়েছেন, গাছ পড়ে অথবা বাড়ি ধসে এসব মৃত্যুর ঘটনা ঘটেছে।

কুমার আরো জানিয়েছেন, আমরোহাদে একটি টিনশেড ধসে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। আগামী ২৪ ঘন্টার মধ্যে দুর্গত এলাকায় ত্রাণ নিশ্চিতের জন্য জেলা ম্যাজিস্ট্রেটকে বলা হয়েছে।

চলতি বছর ভারতে ঝড়ে ১৫০ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে বেশ কয়েকজন মারা গেছে বজ্রপাতে। অন্যদের গাছ ভেঙ্গে অথবা দেয়াল ধসে মৃত্যু হয়েছে।


এলএবাংলাটাইমস/আই/এলআরটি