আন্তর্জাতিক

লন্ডনে বিলাসবহুল হোটেলে ভয়াবহ আগুন

মধ্য লন্ডনের নাইটব্রিজ এলাকায় বিলাসবহুল হোটেলে ভয়াবহ আগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।  ফায়ার সার্ভিসের ১৫টি ইউনিটের  শতাধিক দমকলকর্মী আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে। ৬ জুন বুধবার  বিকেল ৪টার দিকে মান্দারিন ওরিয়েন্টাল হোটেলে এ আগুন লাগে। খবর বিবিসি।

সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ছবিতে দেখা যায়, অগ্নিকাণ্ডের পর ওই এলাকার আকাশে কালো ধোঁয়া ছড়িয়ে পড়েছে।

অগ্নিকাণ্ডের পরপরই ওই  এলাকার রাস্তা বন্ধ করে দিয়েছে লন্ডনের সড়ক পরিবহন কর্তৃপক্ষ।

উল্লেখ্য, ২০১৭ সালের জুন মাসে যুক্তরাজ্যে পশ্চিম লন্ডনের লাটিমার রোডে ২৭ তলা গ্রেনফেল টাওয়ারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছিল। এতে নিহত হয়েছিলেন বাংলাদেশিসহ অনেকে।


এলএবাংলাটাইমস/আই/এলআরটি