ম্যানহাটন থেকে মঙ্গলবার (২৯ নভেম্বর) বিকেলে ১৩ বছর বয়েসী একটি মেয়ে হারিয়ে যাওয়ার ঘটনায় তদন্ত শুরু করেছে পুলিশ।
মেয়েটির নাম ব্রিয়ানা লোপেজ। তাকে সর্বশেষ বিকাল সাড়ে ৩টার দিকে অ্যাস্টেরিয়া বেলোভার্ডের ১৬০০ ব্লকের কাছে দেখা যায়।
লোপেজ একজন হিস্প্যানিক। তার উচ্চতা ৫ ফুট ৩ ইঞ্চি এবং ওজন ১০০ পাউন্ড।
তার চোখ আর চুলের রঙ বাদামি। তাকে সর্বশেষ কালো রঙ এর ভি নেক স্যুয়েটার, খাকি ক্যামোফ্ল্যাজ প্যান্ট এবং সাদা টেনিস শ্যু পরিহিত অবস্থায় দেখা যায়।
কারো কাছে মেয়েটির নিখোঁজের ব্যাপারে কোনো তথ্য থাকলে ম্যানহাটন বিচ পুলিশ ডিপার্টমেন্টের 310-802-5171 নাম্বারে ফোন দিতে বলা হয়েছে।
এলএবাংলাটাইমস/ওএম