লস এঞ্জেলেস

ভেনচুরা কাউন্টিতে ট্রেনের ধাক্কায় গাড়ির চালকের মৃত্যু

ভেনচুরা কাউন্টির কামারিলো এলাকায় একটি মেট্রোলিঙ্ক ট্রেনের ধাক্কায় এক গাড়ির চালক নিহত হয়েছেন। সোমবার (১ এপ্রিল) স্থানীয় সময় দুপুর ২টা ১৫ মিনিটের দিকে মেট্রোলিঙ্ক ভেনচুরা কাউন্টি লাইন তাদের সোশ্যাল মিডিয়া পোস্টে দুর্ঘটনার খবর নিশ্চিত করে। ভেনচুরা কাউন্টি ফায়ার ডিপার্টমেন্ট জানিয়েছে, লস অ্যাঞ্জেলেসগামী ভেনচুরা কাউন্টি লাইন ১১৮ ট্রেনটি কামারিলো ও অক্সনার্ডের মধ্যবর্তী লাস পোসাস রোড ও ফিফথ স্ট্রিট এলাকায় গাড়িটিকে ধাক্কা দেয়। দুর্ঘটনায় ট্রেনের পাঁচজন যাত্রী ও তিনজন ক্রু সদস্য অক্ষত থাকলেও গাড়ির চালক ঘটনাস্থলেই মারা যান। এ দুর্ঘটনার কারণে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায় এবং লস অ্যাঞ্জেলেসগামী ভিসি লাইন ১১৮ ট্রেনটি আটকে পড়ে। যাত্রীদের বিকল্প পরিবহনের মাধ্যমে তাদের গন্তব্যে পৌঁছানোর ব্যবস্থা করা হয়। দুর্ঘটনার কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি। এলএবাংলাটাইমস/ওএম