San Bernardino County-তে ছড়িয়ে পড়া একটি বড় ধরনের ঝোপঝাড়ের আগুনে বেশ কয়েকটি এলাকায় বাধ্যতামূলকভাবে বাসিন্দাদের সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
Cal Fire জানায়, বুধবার সন্ধ্যা ৭টা ১৩ মিনিটে Chino Hills-এর Grand Avenue ও Pleasant Hill Drive এলাকার কাছে আগুনের সূত্রপাত হয়।
আগুনটির নাম দেওয়া হয়েছে “Grand Fire”। রাত ৮টা ১৫ মিনিটের মধ্যেই আগুন প্রায় ৩০ একর এলাকায় ছড়িয়ে পড়ে। দমকলকর্মীরা এখনো আগুন নিয়ন্ত্রণে আনতে পারেননি।
আগুন আশপাশের বাড়িঘরের দিকে এগিয়ে যাওয়ায় জরুরি সাড়া বাড়িয়ে দ্বিতীয় অ্যালার্ম জারি করা হয়। অগ্নিকাণ্ড পর্যবেক্ষণকারী ওয়েবসাইট Watch Duty জানিয়েছে, আগুনের বিস্তার অব্যাহত থাকলে এটি ২০০ একর পর্যন্ত ছড়িয়ে পড়তে পারে।
Mill Stream Drive, Falling Star Lane, Valley View Lane, Sweet Grass Lane এবং Rainbow Knoll Lane এলাকার বাসিন্দাদের জন্য বাধ্যতামূলক সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
এ ছাড়া Pleasant Hill Drive, Ashbury Drive, Auburn Court, Morning Terrace Drive, Golden Crest Drive, Cottage Lane, Morning Dew Lane এবং Rose Mist Lane এলাকার বাসিন্দাদের সতর্ক অবস্থায় থাকতে বলা হয়েছে।
Chino Valley Fire District জানায়, Chino Hills Parkway ও Falling Star Lane এবং Chino Hills Parkway ও County Walk এলাকায় সড়ক বন্ধ করে দেওয়া হয়েছে।
স্থলভিত্তিক দমকল ইউনিটের পাশাপাশি কয়েকটি অগ্নিনির্বাপক হেলিকপ্টার আকাশ থেকে পানি ফেলে আগুন নেভানোর চেষ্টা চালাচ্ছে।
স্থানীয় বাসিন্দা Liz Mercado বলেন, প্রথমে তিনি ধোঁয়ার গন্ধ পেয়ে ভেবেছিলেন কেউ বারবিকিউ করছে। পরে বাইরে এসে দেখেন পুরো এলাকায় কালো ধোঁয়া ছড়িয়ে পড়েছে। তিনি জানান, এলাকাবাসী সবাই সরিয়ে নেওয়ার জন্য প্রস্তুত এবং আতঙ্কের মধ্যে রয়েছেন।
ক্ষতিগ্রস্তদের জন্য অস্থায়ী আশ্রয়কেন্দ্র খোলা হয়েছে Chino Hills Community Center-এ।
এ পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
এলএবাংলাটাইমস/ওএম