যুক্তরাষ্ট্রের Los Angeles শহরের ডাউনটাউনে পরিচালিত এক অভিযানে ৫০ লাখ ডলারেরও বেশি মূল্যের নকল বিলাসবহুল পণ্য জব্দ করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
গত ১৪ মে Los Angeles County Sheriff's Department-এর গোয়েন্দারা তল্লাশি পরোয়ানা নিয়ে দুটি স্থানে অভিযান চালান। এর একটি ছিল সাউথ লস অ্যাঞ্জেলেস স্ট্রিটের ৫০০ ব্লকের একটি খুচরা দোকান এবং অন্যটি মেইন স্ট্রিটের ৫০০ ব্লকের একটি বাণিজ্যিক গুদাম।
গুদামের ভেতর বিপুল পরিমাণ নকল বিলাসবহুল পণ্য পাওয়া যায়। উদ্ধার করা এসব পণ্যের আনুমানিক বাজারমূল্য ৫০ লাখ থেকে ১ কোটি মার্কিন ডলারের মধ্যে হতে পারে বলে কর্মকর্তারা জানিয়েছেন।
অভিযানে এক নারী ও এক পুরুষকে আটক করা হয়েছে। তবে তদন্তের স্বার্থে তাদের পরিচয় প্রকাশ করা হয়নি।
শেরিফ বিভাগের পক্ষ থেকে জানানো হয়েছে, তদন্ত এখনও চলমান রয়েছে। মামলার অগ্রগতির সঙ্গে সঙ্গে আরও গ্রেপ্তার বা অতিরিক্ত অভিযোগ আনার সম্ভাবনা রয়েছে।
ঘটনা সম্পর্কে কারও কাছে তথ্য থাকলে লস অ্যাঞ্জেলেস কাউন্টি শেরিফ বিভাগের মেজর ক্রাইমস ব্যুরোর টিপ লাইন ৫৬২-৯৪৬-৭৮৯৩ নম্বরে যোগাযোগ করতে অনুরোধ করা হয়েছে।
এ ছাড়া পরিচয় গোপন রেখে তথ্য দিতে এল.এ. রিজিওনাল ক্রাইম স্টপার্স-এ অনলাইনে বা ১-৮০০-২২২-৮৪৭৭ নম্বরে যোগাযোগ করা যাবে।
এলএবাংলাটাইমস/ওএম
এলএবাংলাটাইমস/ওএম