ক্যালিফোর্নিয়ার গভর্নর নির্বাচনের সাধারণ পর্বে ডেমোক্র্যাট প্রার্থী জেভিয়ার বেসেরা রিপাবলিকান প্রার্থী স্টিভ হিলটনের চেয়ে বেশ বড় ব্যবধানে এগিয়ে আছেন। ইউনিভার্সিটি অব ক্যালিফোর্নিয়া, বার্কলির ইনস্টিটিউট অব গভর্নমেন্টাল স্টাডিজ (আইজিএস) ও লস অ্যাঞ্জেলেস টাইমসের যৌথ উদ্যোগে করা নতুন এক জনমত জরিপে এ চিত্র উঠে এসেছে।
জরিপে অংশ নেওয়া সম্ভাব্য ভোটারদের ৫৫ শতাংশ বেসেরাকে সমর্থন জানিয়েছেন। অন্যদিকে হিলটনের পক্ষে রয়েছেন ৩৭ শতাংশ। ৭ শতাংশ ভোটার এখনো সিদ্ধান্ত নেননি।
আগস্টের ৩ থেকে ৯ তারিখ পর্যন্ত অনলাইনে ২ হাজার ৩১০ জন নিবন্ধিত সম্ভাব্য ভোটারের মধ্যে জরিপটি পরিচালিত হয়। এতে নমুনাগত ত্রুটির হার প্রায় ২ দশমিক ৫ শতাংশ।
দলীয় ভোটারদের সমর্থন প্রায় একতরফা
জরিপে দেখা গেছে, দুই প্রার্থীর প্রতি সমর্থন মূলত দলীয় পরিচয়ের ওপর নির্ভর করছে। ডেমোক্র্যাট ভোটারদের ৮৮ শতাংশ বেসেরাকে সমর্থন করছেন। বিপরীতে ৯১ শতাংশ রিপাবলিকান ভোটার হিলটনের পক্ষে রয়েছেন।
তবে কোনো দলের সঙ্গে যুক্ত নন বা অন্য পরিচয়ের ভোটারদের মধ্যে বেসেরা বেশ এগিয়ে। এই শ্রেণির ৫৮ শতাংশ ভোটার বেসেরাকে এবং ৩০ শতাংশ হিলটনকে সমর্থন করছেন।
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, ক্যালিফোর্নিয়ার ঐতিহ্যগতভাবে ডেমোক্র্যাট-সমর্থিত ভোটব্যাংকই বেসেরাকে বড় সুবিধা দিচ্ছে।
আইজিএসের সহপরিচালক ও রাষ্ট্রবিজ্ঞানের অধ্যাপক এরিক শিকলার বলেন, প্রাথমিক নির্বাচনের অনিশ্চয়তা ও বিশৃঙ্খলার পর এখন ক্যালিফোর্নিয়ার গভর্নর নির্বাচন অনেকটাই প্রচলিত ধরনের ডেমোক্র্যাট বনাম রিপাবলিকান লড়াইয়ে পরিণত হয়েছে। তাঁর মতে, প্রতিযোগিতাকে আরও কঠিন করতে হলে হিলটনকে ঐতিহ্যগতভাবে ডেমোক্র্যাট-সমর্থিত ভোটারদের মধ্যে বড় ধরনের সমর্থন তৈরি করতে হবে।
কয়েকটি অঞ্চলে এগিয়ে হিলটন
জরিপে অঞ্চলভেদে দুই প্রার্থীর অবস্থানেও পার্থক্য দেখা গেছে। লস অ্যাঞ্জেলেস কাউন্টি, সান দিয়েগো কাউন্টি, সান ফ্রান্সিসকো বে এরিয়া এবং সেন্ট্রাল কোস্টে বেসেরা এগিয়ে রয়েছেন।
বে এরিয়ায় বেসেরার প্রতি সমর্থন সবচেয়ে বেশি—৬৯ শতাংশ। সেন্ট্রাল কোস্টে তাঁর সমর্থন ৬২ শতাংশ এবং লস অ্যাঞ্জেলেস কাউন্টিতে ৬০ শতাংশ।
অন্যদিকে তুলনামূলকভাবে রক্ষণশীল অঞ্চলগুলোতে হিলটন এগিয়ে। সান জোয়াকিন ভ্যালিতে হিলটন ৫৭ শতাংশ সমর্থন পেয়েছেন, যেখানে বেসেরার সমর্থন ৩৮ শতাংশ। নর্থ কোস্ট ও সিয়েরা অঞ্চলেও হিলটন ৫৩ শতাংশ সমর্থন নিয়ে বেসেরার ৪৪ শতাংশের চেয়ে এগিয়ে।
অরেঞ্জ কাউন্টি ও ইনল্যান্ড এম্পায়ারে লড়াই তুলনামূলকভাবে হাড্ডাহাড্ডি। অরেঞ্জ কাউন্টিতে হিলটন ৪৯ শতাংশ এবং বেসেরা ৪৫ শতাংশ সমর্থন পেয়েছেন। ইনল্যান্ড এম্পায়ারে হিলটনের সমর্থন ৪৮ শতাংশ, বেসেরার ৪৬ শতাংশ।
নারী ও তরুণ ভোটারদের মধ্যে বেসেরার শক্ত অবস্থান
বয়স, লিঙ্গ ও বিভিন্ন জাতিগত গোষ্ঠীর বেশির ভাগ ক্ষেত্রেই বেসেরা সংখ্যাগরিষ্ঠ সমর্থন পেয়েছেন। বিশেষ করে নারী, তরুণ ভোটার ও কৃষ্ণাঙ্গ ভোটারদের মধ্যে তাঁর সমর্থন তুলনামূলকভাবে শক্তিশালী।
পুরুষ ভোটারদের মধ্যে বেসেরার সমর্থন ৫০ শতাংশ, হিলটনের ৪২ শতাংশ। নারী ভোটারদের মধ্যে বেসেরা ৬১ শতাংশ সমর্থন পেয়েছেন, যেখানে হিলটনের সমর্থন ৩৩ শতাংশ।
কেন বেসেরা বা হিলটনকে সমর্থন?
হিলটনের সমর্থকদের ৫৫ শতাংশ বলেছেন, কর কমানো ও সরকারি নিয়ন্ত্রণ হ্রাসের মতো ঐতিহ্যগত রিপাবলিকান নীতির প্রতি তাঁর সমর্থনই তাঁকে বেছে নেওয়ার প্রধান কারণ। আরও ২৮ শতাংশ ভোটার বলেছেন, ক্যালিফোর্নিয়ার রাজনৈতিক প্রতিষ্ঠানের অংশ না হওয়ায় তাঁরা হিলটনকে সমর্থন করছেন।
হিলটন বছরে প্রথম ১ লাখ ৫০ হাজার ডলারের আয় করমুক্ত করা, সরকারি বিধিনিষেধ কমানো এবং তেল উৎপাদন বাড়িয়ে গ্যাসের দাম প্রতি গ্যালন ৩ ডলারে নামানোর প্রতিশ্রুতি দিয়েছেন।
অন্যদিকে বেসেরার সমর্থকদের ৩৮ শতাংশ বলেছেন, স্বাস্থ্যসেবা সম্প্রসারণ ও এলজিবিটিকিউ+ অধিকার রক্ষার মতো ডেমোক্র্যাট নীতির কারণে তাঁরা তাঁকে সমর্থন করছেন। আরও ৩৮ শতাংশ জানিয়েছেন, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে বেসেরা কঠোর অবস্থান নেবেন—এটিও তাঁদের সমর্থনের বড় কারণ।
বেসেরা এর আগে ক্যালিফোর্নিয়ার অ্যাটর্নি জেনারেল হিসেবে দায়িত্ব পালন করেছেন এবং প্রেসিডেন্ট জো বাইডেনের প্রশাসনে স্বাস্থ্য ও মানবসেবা মন্ত্রী ছিলেন। অন্যদিকে হিলটন সাবেক ফক্স নিউজ উপস্থাপক এবং ব্রিটেনে একজন প্রধানমন্ত্রীর উপদেষ্টা হিসেবে কাজ করেছেন।
আগামী ৩ নভেম্বর সাধারণ নির্বাচনে মুখোমুখি হবেন বেসেরা ও হিলটন। বর্তমান গভর্নর গ্যাভিন নিউসম পরপর মেয়াদসীমার কারণে এবার প্রার্থী হতে পারছেন না।
এলএবাংলাটাইমস/ওএম