লস এঞ্জেলেস

গুলিতে ব্রেইন ডেড গর্ভবতী নারী, আহত বোনও

ক্যালিফোর্নিয়ার ক্যানোগা পার্কে গুলিতে ১৬ সপ্তাহের অন্তঃসত্ত্বা এক নারী ব্রেইন ডেড হয়েছেন। একই ঘটনায় তার বোনও গুরুতর আহত হয়েছেন। নিহতপ্রায় ওই নারীর নাম মারিয়া ফার্নান্দা হিমেনেজ। তার বোন আদ্রিয়ানা হিমেনেজ। এল সালভাদর থেকে আসা এই দুই বোনের মধ্যে ছিল গভীর বন্ধন। তবে গত ২৩ আগস্টের গুলির ঘটনায় তাদের জীবন পুরোপুরি বদলে যায়। পরিবারের এক মামা জানান, ক্যানোগা পার্কে রস্কো ও টোপাঙ্গা ক্যানিয়ন বুলেভার্ডের কাছে নিজেদের অ্যাপার্টমেন্টের বাইরে একটি গলিতে গাড়ির ভেতরে বসেছিলেন দুই বোন। এ সময় এক বন্দুকধারী হেঁটে এসে তাদের গাড়িকে লক্ষ্য করে গুলি চালায়। আদ্রিয়ানার বয়স ২২ বছর। আগামী ১১ সেপ্টেম্বর তার ২৩তম জন্মদিন ছিল। ওই দিনই অনাগত সন্তানের লিঙ্গ প্রকাশের অনুষ্ঠান আয়োজনের কথা ছিল। কিন্তু গুলিতে মাথায় আঘাত পাওয়ার পর চিকিৎসকেরা তাকে ব্রেইন ডেড ঘোষণা করেছেন। তার অনাগত সন্তানও মারা গেছে বলে জানিয়েছেন পরিবারের সদস্যরা। আদ্রিয়ানার মামা বলেন, ঘটনার সময় তিনি গাড়ির সামনের আসনে চালকের আসনে ছিলেন। এ ঘটনায় মারিয়া ফার্নান্দাও দুইবার গুলিবিদ্ধ হন। এর মধ্যে একটি গুলি তার ঘাড় ভেদ করে বেরিয়ে যায়। তবে চিকিৎসকদের আশা, তিনি সুস্থ হয়ে উঠবেন। লস অ্যাঞ্জেলেস পুলিশ বিভাগ (এলএপিডি) ঘটনাটি তদন্ত করছে। পরিবারের দাবি, এ ঘটনায় একজন সন্দেহভাজনকে গ্রেপ্তার করা হয়েছে। পরিবারের পক্ষ থেকে বলা হয়েছে, ঘটনার সঙ্গে কোনো গ্যাংয়ের সম্পৃক্ততা নেই। বরং সন্দেহভাজন ব্যক্তি পরিবারের পরিচিত এবং তাদের ঘনিষ্ঠজন। কেন তিনি এমন হামলা চালালেন, তা তারা বুঝতে পারছেন না। আদ্রিয়ানা ছয় বছর বয়সী একটি মেয়ে রেখে গেছেন। মায়ের জন্য শিশুটির কান্না পরিবারকে সবচেয়ে বেশি কষ্ট দিচ্ছে বলে জানিয়েছেন তার মামা। তিনি বলেন, এই কঠিন সময়ে পরিবারকে ঐক্যবদ্ধ ও শক্ত থাকতে হবে এবং ধীরে ধীরে এই শোক কাটিয়ে উঠতে হবে। এদিকে পরিবারের পক্ষ থেকে চিকিৎসা ও শেষকৃত্যের খরচের জন্য অর্থ সংগ্রহ করা হচ্ছে। সংগৃহীত অর্থ দিয়ে আদ্রিয়ানার মরদেহ দাহ করা অথবা তার মরদেহ এল সালভাদরে ফিরিয়ে নেওয়ার পরিকল্পনা রয়েছে। এলএবাংলাটাইমস/ওএম