আপডেট :

        তীব্র গরম ও আর্দ্রতায় লস এঞ্জেলেসে বড় বিদ্যুৎ বিপর্যয়

        জৈব অস্ত্র তৈরিতে এআই ব্যবহারের চেষ্টা ঠেকিয়েছে অ্যানথ্রপিক

        ট্রাম্পকে ঘিরে সম্মেলনে সরব রিপাবলিকানরা, নেপথ্যে ২০২৮-এর উত্তরসূরি নিয়ে আলোচনা

        নতুন আইফোন উন্মোচন অ্যাপলের, থাকছে ফোল্ডেবল ‘ডুও’

        গার্ডেনায় গাড়ি থামিয়ে মিলল ৫ লাখ ডলারের চোরাই ও নকল পণ্য, গ্রেপ্তার ১

        ক্যালিফোর্নিয়ার খালে মিলল বরফযুগের ১০ হাজার বছরের পুরোনো ম্যাস্টোডনের দাঁত

        অপ্রাপ্তবয়স্কের সঙ্গে দেখা করার চেষ্টার অভিযোগে ক্যালিফোর্নিয়ায় স্কুলের অধ্যক্ষ গ্রেপ্তার

        নভেম্বরের নির্বাচন শেষ না হওয়া পর্যন্ত ইরান যুদ্ধ চলবে: ট্রাম্প

        যুক্তরাষ্ট্র-হুথি হামলার পর প্রথমবার ১০০ ডলার ছাড়াল তেলের দাম

        রিপাবলিকানরা জিতলে প্রত্যেক প্রাপ্তবয়স্ক মার্কিন নাগরিককে ৫ হাজার ডলার দেওয়ার প্রতিশ্রুতি ট্রাম্পের

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তীব্র গরম ও আর্দ্রতা, তাপমাত্রা উঠবে তিন অঙ্কে

        নিকোলাস কেজের মালিবুর বাড়ির সামনে বিশাল গর্ত, জরুরি অবস্থা জারি

        মিয়ামিতে বিমান দুর্ঘটনা, নিহত পাঁচজনই মাটিতে থাকা দুটি গাড়িতে ছিলেন

        ইরানি তেলবাহী ট্যাংকারে যুক্তরাষ্ট্রের হামলা, জর্ডানে মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র

        ২৪ কোটি ৫০ লাখ ডলারের ক্রিপ্টো চুরির মামলায় দোষ স্বীকার সিঙ্গাপুরের যুবকের

        লস এঞ্জেলেসের উপকূলে ২৪ অভিবাসীসহ নৌকা আটক

        কানাডার মদ, মোটরবাইকসহ বিভিন্ন পণ্যে যুক্তরাষ্ট্রের আমদানি নিষেধাজ্ঞা

        প্রশান্ত মহাসাগরে একসঙ্গে দুই হারিকেন, ঝুঁকিতে হাওয়াই ও দক্ষিণ ক্যালিফোর্নিয়া

        ঝড়-বৃষ্টিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বিদ্যুৎ বিভ্রাট, অচল ট্রাফিক সিগন্যাল

        রাস্তার পাশে নবজাতকের মরদেহ, ১৪ বছরের কিশোরীকে খুঁজতে অ্যাম্বার অ্যালার্ট

খালেদা জিয়াকে মুক্তি না দিলে ইউরোপে আন্দোলনের হুমকি ইতালি যুবদলের

খালেদা জিয়াকে মুক্তি না দিলে ইউরোপে আন্দোলনের হুমকি ইতালি যুবদলের

"যুগে-যুগে, কালে-কালে যুবকদের মাধ্যমেই বদলে গেছে অনেক ইতিহাস। রচিত হয়েছে নতুন অধ্যায়। আর এই যুব শক্তিকে কাজে লাগিয়েই দেশ ও দেশের মানুষের ভোটের অধিকার সহ গনতন্ত্র ও  পুনরায় ফিরিয়ে আনতে হবে। সেই সঙ্গে  কারাগার থেকে মুক্ত করে আনতে হবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে"-জাতীয়তাবাদী যুবদল ইটালী শাখা কর্তৃক আয়োজিত একটি প্রতিবাদ সভায় প্রধান অতিথির বক্তব্যে বিএনপি ইটালী শাখার সাধারন সম্পাদক ঢালী নাসির উদ্দিন একথা বলেন। প্রধান অতিথি সহ বিশেষ অতিথিরা বলেন" বি এন পি যেন আগামী নির্বাচনে অংশ গ্রহণ করতে না পারে এজন্যই বেগম জিয়া কে অন্তরীণ করে রাখা হয়েছে। কারণ সরকার জানে বি এন পির জনপ্রিয়তা ১৬ কোটি জনতার কাছে। কিন্ত বেগম জিয়া মুক্তি না দিলে প্রতিটি ঘরে ঘরে  রয়েছে জিয়ার সৈনিকরা। যারা  আন্দোলন ও সংগ্রামের মধ্যে দিয়ে তাদের নেত্রী কে মুক্ত করে আনবে"।

স্মরণ কালের এই প্রতিবাদ সভার সভাপতিত্ব করেন যুব দল ইটালী শাখার সভাপতি জাকির হোসেন গনি। পরিচালনা করেন যৌথ ভাবে যুবদলের সাধারণ সম্পাদক ওমর ফারুক ও যুগ্ম সাধারণ সম্পাদক মোয়াজ্জেম হোসেন মিয়াজী। ইটালীর রাজধানী রোমে পিয়াচ্ছা ভিক্টোরিয়াস্থ একটি চাইনিজ রেস্টুরেন্ট আয়োজিত এই প্রতিবাদ সভার বিশেষ অতিথি হিসেবে  বক্তব্য রাখেন  ইটালী বিএনপির সহসভাপতি আব্দুর রহমান রবিন, মইনুল আলম খোকন, শাহজাহান তালুকদার, মোঃ জহিরুল আলম, মাসুম বিল্লাহ,  হাজী নুরে আলম, আব্দুল কাদের বেপারী, যুগ্ম সাধারণ সম্পাদক শাহ্ মোঃ তৌহিদ কাদের, সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান রতন, রোম মহানগর বিএনপির সাধারন সম্পাদক কাজী আবুল বাসার, ইটালী বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আল আমিন বিশ্বাস, সহ সাংগঠনিক সম্পাদক হুমায়ন খান, প্রচার সম্পাদক মৃধা শহিদুল ইসলাম, সহ দপ্তর সম্পাদক বেলাল হোসাইন, শ্রম বিষয়ক মোঃ হোসেন, সমবায় বিষয়ক সম্পাদক কাশেম পাটোয়ারী, প্রকাশনা বিষয়ক সম্পাদক আব্দুল মোতালেব লিটন, সহ প্রকাশনা বিষয়ক সম্পাদক জলিলুর রহমান, রোম মহানগর বি এন পি সিনিয়র সহ সভাপতি সিরাজুল ইসলাম মৃধ্যা, আবু সাইদ।

ইটালী  যুবদলের সভাপতি জাকির হোসেন গনি এবং সাধারন সম্পাদক ওমর ফারুক তাদের বক্তব্যে বলেন" ইটালী যুব দল সব সময়ই ইটালী বিএনপির সঙ্গে প্রতিটি আন্দোলন ও সংগ্রামে ছিল এবং ভবিষ্যতে ও থাকবে। সেই সঙ্গে বাংলাদেশ জাতীয়তা বাদী দল বি এন পির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া কে মিথ্যা মামলায় কারাগারে রাখার জন্য তীব্র ভাবে নিন্দা ও প্রতিবাদ জানায়।" তারা আরো বলেন " রাজনীতিতে প্রতিযোগিতা থাকতে পারে কিন্তু প্রতি হিংসা আমাদের বর্জন করতে হবে। দেশে বি এন পি কে কোন সভা ও সমাবেশ করতে দেওয়া হচ্ছে না। কোন গনতন্ত্রের দেশে এমন হয়না। যা বর্তমানে বাংলাদেশের এই সরকার করছে। বক্তারা অবিলম্বে বেগম খালেদা জিয়াকে মুক্তি দেয়ার দাবী জানান।"

আরো বক্তব্য রাখেন ইটালী যুবদলের সিনিয়র সহসভাপতি এ কে আজাদ, সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আলম ও ফরহাদ হোসেন রাসেল, যুব নেতা তৌহিদ সুমন, নাপলী যুব দলের সভাপতি আবু নাসির, সাধারন সম্পাদক নজরুল ইসলাম সোহাগ, নাপলী মহানগর বিএনপির সভাপতি ফরহাদ মাতবর, সাধারন সম্পাদক সৈয়দ মাহি ও  সুলেমান বেগ।

মুহুর্মুহু শ্লোগান ও প্রতিবাদের ভাষায় বার বার প্রতিধ্বনিত হয় এই রেস্টুরেন্টের বিশাল এই হলরুম। প্রতিবাদ সভায় ইটালী বি এন পির অন্যান্য অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ ছাড়াও নাপলী ও তেরেসিনা থেকে বি এন পির নেতা ও কর্মীরা অংশ গ্রহণ করে।

এলএবাংলাটাইমস/এএল/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত