আপডেট :

        হ্যালোইন সাইকেল রাইডে গাড়ির ধাক্কায় দুইজনের মৃ ত্যু, এক ব্যক্তিকে টেনেহিঁচড়ে নিয়ে গেল চালক

        ক্যানসারের চিকিৎসার মধ্যে আইনজীবীকে বিষ দিয়ে হ ত্যার অভিযোগ, সম্পত্তি দখলে সৎপুত্র গ্রেপ্তার

        হাসপাতাল ও ক্লিনিক বাড়াচ্ছে ইউসিএলএ, তবু কম আয়ের রোগীদের চিকিৎসা নিয়ে উদ্বেগ

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার উপকূলে কয়েক দিনের বন্যার শঙ্কা, রেকর্ড উচ্চতায় উঠতে পারে সমুদ্রের পানি

        ক্যালিফোর্নিয়ার বিলাসবহুল প্রাসাদে সারোগেসিতে জন্ম নেওয়া ২৬ শিশু, নি র্যাতনের অভিযোগে গ্রেপ্তার দম্পতি

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে যুক্তরাষ্ট্রের অভিবাসন নীতিতে যে পাঁচটি বড় পরিবর্তন এসেছে

        জাপানে নারী হ ত্যা ও লুটের অভিযোগে মার্কিন মেরিন সেনার বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠন

        মধ্যপ্রাচ্যে মার্কিন কর্মকর্তাদের লক্ষ্যবস্তু করতে ইরানের তৎপরতা বেড়েছে, গোয়েন্দা প্রধানের সতর্কবার্তায় বাড়ছে উদ্বেগ

        অ্যাপলের প্রথম ফোল্ডেবল আইফোন কিনতে লস এঞ্জেলেসে রাতভর অপেক্ষা, দাম প্রায় দুই হাজার ডলার

        মৌসুমের শুরুতেই ফ্লুতে দুইজনের মৃত্যু, টিকাদানে দ্রুত পদক্ষেপ নিতে বলছে লস এঞ্জেলেস কাউন্টি

        ক্যালিফোর্নিয়ার ছয়টি অমীমাংসিত খুনের রহস্য সমাধানে ৩ লাখ ডলার পুরস্কার ঘোষণা নিউজমের

        ছয় সপ্তাহ বন্ধ থাকার পর ফিরল ডিজনিল্যান্ডের ইন্ডিয়ানা জোন্স রাইড, কী কী পরিবর্তন হলো এবার

        ক্যালিফোর্নিয়ার উপকূলে বাড়ছে জলোচ্ছ্বাসের ঝুঁকি, বালুর বাঁধ নির্মাণে রাতদিন কাজ করছেন কর্মীরা

        আর্কাডিয়ায় ১৫ বছরের কিশোরীকে হত্যার পর নিজেকেও গুলি করলেন সাবেক প্রেমিক, জানাল পুলিশ

        মধ্যবর্তী নির্বাচনের আগে জ্বালানির দাম কমাতে ভারতীয় তেল শোধনাগারের দ্বারস্থ ট্রাম্প প্রশাসন

        মিসিসিপিতে ওয়ালমার্টের পার্কিংয়ে পুলিশের গুলিতে এক বছরের শিশুর মৃত্যু, প্রকাশ পেল বডিক্যামের ভিডিও

        আলাস্কার সিনেট নির্বাচনে রিপাবলিকান হারলে ফল ঘোষণা আটকে দিতে আদালতের দ্বারস্থ ট্রাম্প প্রশাসন

        ফোনে প্রেসক্রিপশনের কথা বলে হুমকি, ভুয়া পুলিশ পরিচয়ে ক্যালিফোর্নিয়ায় প্রতারণার সতর্কতা

        ঝড়বৃষ্টির পর দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ফিরছে শুষ্ক ও উষ্ণ আবহাওয়া, সপ্তাহান্তে বাড়বে তাপমাত্রা

        নতুন স্টেশন চালুর কয়েক মাসেই রক্ষণাবেক্ষণের কাজ, বন্ধ হচ্ছে লস এঞ্জেলেসের তিনটি মেট্রো স্টেশন

ফ্লোরিডায় বাংলাদেশী ছাত্রের মর্মান্তিক মৃত্যু

ফ্লোরিডায় বাংলাদেশী ছাত্রের মর্মান্তিক মৃত্যু

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যে তানভিরুল আরেফীন  (অমি) নামের এক বাংলাদেশী ছাত্র মর্মান্তিকভাবে মৃত্যুর শিকার হয়েছেন। সে সাউথ ফ্লোরিডা ইউনিভার্সিটির কম্পিউটার সায়েন্স বিভাগের তৃতীয় বর্ষের ছাত্র ছিলো। ইউনিভারসিটি ক্যাম্পাস সংলগ্ন তার ভাড়া বাসায় সে গত ২ জুলাই মৃত্যুবরণ করেন বলে প্রাথমিক খবরে জানা গেছে। ঢাকায় জন্ম নেয়া এবং বড় হওয়া অমি’র বাপ-দাতার বাড়ী নোয়াখালী জেলার বেগমগঞ্জ উপজেলার আলাদিনগর। তার বাবার নাম মোহাম্মদ রহমত উল্লাহ আর মাতার নাম নাসরিন আকতার। অমি’র স্বপ্ন ছিলো সে বড় কম্পিউটার ইঞ্জিনিয়ার হবে। এদিকে পারিবারিক সিদ্ধান্তে অমি’র মরদেহ গত ৯ জুলাই সোমবার দুপুরে নিউইয়র্কের লং আইল্যান্ডস্থ ওয়াশিংটন মেমোরিয়াল কবর স্থানে দাফন করা হয়েছে। খবর ইউএনএ’র।
জানা গেছে, অমি’র জন্ম ১৯৯৬ সালের ৩০ সেপ্টেম্বর। সেই হিসেবে অমি’র বয়স ২২ বছর। সুঠাম দেহেরে টঘবগে যুবক। যার চোখে-মুখে বড় কম্পিউটার বিজ্ঞানের ইঞ্জিনিয়ার হওয়ার। কিন্তু না, তার কোন স্বপ্নই পুরণ হলো না। সেই সাথে বাবা-মা’র স্বপ্নও পূরণ হলো না। অথচ অপরিণত বয়সে তাকে চলে যেতে হলো। তাও আবার  না ফেরার দেশে, কাউকে না বলে, কিছু না বলে। এ এক মর্মান্তিক বিদায় অমি’র।
তানভিরুল আরেফীন অমি’র স্বপ্ন ছিলো সে বড় কম্পিউটার ইঞ্জিনিয়ার হবে। সন্তানের স্বপ্নও বাবা-মায়ের স্বপ্ন হয়ে উঠে। তাদের পরিবারে অমি ছাড়াও তার দু’টি ছোট বোন রয়েছে। সেই লক্ষ্যে এগিয়েও যাচ্ছিল। ঢাকার উত্তরা মডেল স্কুল এন্ড কলেজ থেকে জিপিএ ফাইভ পেয়ে ভর্তি হয় নটরডেম কলেজে। সেখান থেকে এইচএসসি-তে গোলেন্ডন জিপিএ ফাইভ পেয়ে স্বপ্ন পুরণের প্রত্যাশায় ভর্তির চেষ্টা করে ঢাকা বিশ্ববিদ্যালয়ে। কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ে জীব বিজ্ঞানে ভর্তির সুযোগ পাওয়ায় তার মন খারাপ হয়ে যায়। সে ঢাকা ছাড়া সিদ্ধান্ত নেয় এবং ২০১৬ সালের ১ জানুয়ারী স্টুডেন্ট ভিসায় যুক্তরাষ্ট্র এসে সাউথ ফেøারিডা ইউনিভার্সিটিতে কম্পিউটার সায়েন্সে ভর্তি হয়। সন্তানের স্বপ্ন পূরনের জন্য বাবা-মা জায়গা-জমি বিক্রি করে অর্থ যোগ দিতে থাকেন। অমিও নানা কষ্ট শিকার করে এগুতে থাকে। সে ইউনিভার্সিটি ক্যাম্পাসের পাশেই ভাড়া বাসায় বসবাস করেতো। এবছর তার তৃতীয় বর্ষ চলছিলো। স্বপ্ন পুরণ হওয়ার আর মাত্র কিছু দিন। কিন্তু না হঠাত করেই সবার সাথে তার যোগাযোগ বন্ধ হয়ে গেলো। কোন খোঁজ খবর নেই।
নিউইয়র্কের রিচমন্ড হীলের বসবাসকারী অমি’র আপন চাচা জহিরুল ইসলাম বার্তা সংস্থা ইউএনএ প্রতিনিধি-কে জানান, অমি শান্ত-শিষ্ট ছেরে ছিলো। পড়াশুনা ছাড়া কিছুই বুঝতো না। বই আর কম্পিউটার নিয়ে বসলে অনেক সময় খাওয়ার কথাও ভুলে যেতো। গত ১৬ জুন চাচা-ভাতিজার মধ্যে ফোনে সর্বশেষ কথা হয়। এরপর ৩/৪দিন কোন কথা হয়নি। কেউ কাউকে ফোনও দেয়নি। চাচা ভেবেছেন অমি হয়তো পড়াশুনা নিয়ে ব্যস্ত, তাই কল দিচ্ছে না। কিন্তু গত সপ্তাহে সপ্তাহে তার খোঁজ নিতে গিয়ে কোন খববও পাওয়া যায়নি। ফোনও পিকআপ করছে না। চাচা সহ পরিবারের লোকজনের বুক কেঁপে উঠে। নিউইয়র্ক থেকেন অমি’র এক বন্ধুর কাছে ফোন করে তার খোঁজ-খবর নিতে বলায় বেরিয়ে আসে আসল খবর। অমির বন্ধুরাও জানতো না তার করুণ মৃত্যুর কথা।
অমি’র চাচা জহিরুল ইসলাম জানান, অমির খোঁজ নিতে বলায় তার এক বন্ধু অমি’র বাসায় গিয়ে দেখতে পায় তার (অমি) ঘরের ভিতর আলো জ্বরছে, কিন্তু দরজা বন্ধ। অমি চারতলা বাসার চতুর্থ তলায় একা থাকতো। পরবর্তীতে ডাকাডাকি করে অমির কোন খোজ না পাওয়ায় পুলিশ কল কররৈ পুলিশ এসে দরজা ভেঙ্গে ভিতরে প্রবেশ করে অমি’র মরদেহ উদ্ধার করে। দেখা যায় অমির মরদেহ গোসল খানার বাসটবে পড়ে রয়েছে আর ঝর্না দিয়ে পানি পড়ছে। প্রথমিকভাবে পুলিশের ধারণা গোসল করার সময় অমি হার্ট অ্যাট্যাক করে কয়েকদিন আগেই মারা গেছে।  ইতিমধ্যেই তার দেহও বিকৃত হয়ে গেছে। পরবর্তীতে মরদেহ উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নেয়া হয় এবং প্রাথমিক ময়না তদন্তে অমি’র স্বাভাবিক মৃত্যু হয়েছে বলে জানা গেছে।  
অমি’র মৃত্যুে খবর পেয়ে তার চাচা-চাচি ও স্বজনরা ফ্লোরিডা ছুটে যান এবং সেখানে ২/৩দিন অবস্থান করে অমির মরদেহ গত ৬ জুলাই শুক্রবার রাতের ফ্লাইটে নিউইয়র্ক নিয়ে আসেন এর অমি’র মরদেহ নিউইয়র্কের রিজউডস্থ পাক ফিউরেনাল হোমে রাখা হয়। পরবর্তীতে ৮ জুলাই রোববার বাদ মাগরিব পাক ফিউরেনাল হোম মসজিদে অমি’র নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। পরদিন ৯ জুলাই সোমবার দুপুরে অমি’র মরদেহ লং আইল্যান্ডস্থ ওয়াশিংটন মেমোরিয়াল কবর স্থানে দাফন করা হয়। এব্যাপরে বাংলাদেশ সোসাইটি ইনক’র কর্মকর্তা বিশেষ সহযোগিতার হাত বাড়িয়ে দেন। এছাড়াও অনেক প্রবাসী প্রবাসী এগিয়ে আসেন।
এদিকে অমি’র মা গুরুতর অসুস্থ্য থাকায় তার বাবা স্ত্রীকে নিয়ে চিকিৎসার জন্য বর্তমানে ভারতে (এই রিপোর্ট লেখা পর্যন্ত) রয়েছেন। অমি’র আকাল মৃত্যুর খবরে দেশ ও প্রবাসের স্বনজদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।


এলএবাংলাটাইমস/এএল/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত