আপডেট :

        নতুন আইফোন উন্মোচন অ্যাপলের, থাকছে ফোল্ডেবল ‘ডুও’

        গার্ডেনায় গাড়ি থামিয়ে মিলল ৫ লাখ ডলারের চোরাই ও নকল পণ্য, গ্রেপ্তার ১

        ক্যালিফোর্নিয়ার খালে মিলল বরফযুগের ১০ হাজার বছরের পুরোনো ম্যাস্টোডনের দাঁত

        অপ্রাপ্তবয়স্কের সঙ্গে দেখা করার চেষ্টার অভিযোগে ক্যালিফোর্নিয়ায় স্কুলের অধ্যক্ষ গ্রেপ্তার

        নভেম্বরের নির্বাচন শেষ না হওয়া পর্যন্ত ইরান যুদ্ধ চলবে: ট্রাম্প

        যুক্তরাষ্ট্র-হুথি হামলার পর প্রথমবার ১০০ ডলার ছাড়াল তেলের দাম

        রিপাবলিকানরা জিতলে প্রত্যেক প্রাপ্তবয়স্ক মার্কিন নাগরিককে ৫ হাজার ডলার দেওয়ার প্রতিশ্রুতি ট্রাম্পের

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তীব্র গরম ও আর্দ্রতা, তাপমাত্রা উঠবে তিন অঙ্কে

        নিকোলাস কেজের মালিবুর বাড়ির সামনে বিশাল গর্ত, জরুরি অবস্থা জারি

        মিয়ামিতে বিমান দুর্ঘটনা, নিহত পাঁচজনই মাটিতে থাকা দুটি গাড়িতে ছিলেন

        ইরানি তেলবাহী ট্যাংকারে যুক্তরাষ্ট্রের হামলা, জর্ডানে মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র

        ২৪ কোটি ৫০ লাখ ডলারের ক্রিপ্টো চুরির মামলায় দোষ স্বীকার সিঙ্গাপুরের যুবকের

        লস এঞ্জেলেসের উপকূলে ২৪ অভিবাসীসহ নৌকা আটক

        কানাডার মদ, মোটরবাইকসহ বিভিন্ন পণ্যে যুক্তরাষ্ট্রের আমদানি নিষেধাজ্ঞা

        প্রশান্ত মহাসাগরে একসঙ্গে দুই হারিকেন, ঝুঁকিতে হাওয়াই ও দক্ষিণ ক্যালিফোর্নিয়া

        ঝড়-বৃষ্টিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বিদ্যুৎ বিভ্রাট, অচল ট্রাফিক সিগন্যাল

        রাস্তার পাশে নবজাতকের মরদেহ, ১৪ বছরের কিশোরীকে খুঁজতে অ্যাম্বার অ্যালার্ট

        মার্কিন হামলার জবাব আরও দ্রুত ও ভয়াবহ হবে: ইরানের হুঁশিয়ারি

        ৯/১১ হামলার মামলার কেন্দ্রীয় ব্যক্তির উগ্রপন্থী যোগাযোগের নতুন ভিডিও প্রকাশ

        মিয়ামি বিমানবন্দরে অ্যামাজনের কার্গো বিমান বিধ্বস্ত, নিহত ৫

রোমের কমিউনিটি ব্যক্তিত্ব জসিম উদ্দিনকে বিমানবন্দরে অভ্যর্থনা

রোমের কমিউনিটি ব্যক্তিত্ব জসিম উদ্দিনকে বিমানবন্দরে অভ্যর্থনা

ইতালীর বিশিষ্ট ব্যবসায়ী, রাজনৈতিক ব্যক্তিত্ব এবং কারেন্ট সময় নিউজ এর চেয়ারম্যান, বৃহত্তর ময়মনসিংহ সমিতির সভাপতি, ইতালী আওয়ামীলীগের সহ সভাপতি মোঃ জসিম উদ্দিন গত ১৮ আগস্ট ঢাকা থেকে সৌদী আরব গমন করেন এবং শান্তিপূর্নভাবে পবিত্র হজ্ব পালনের সকল আনুষ্ঠানিকতা সম্পন্ন করে ৪ সেপ্টেম্বর সৌদীআরব থেকে ঢাকা ফেরেন। তিনি ১১ সেপ্টেম্বর মঙ্গলবার রাত ৮টায়  ইতালীর রোমের ইন্টারন্যাশনাল ফুমিসিনো এয়ারপোর্টে এসে পৌছলে তাকে উষ্ণ অভ্যর্থনা জানাতে এয়ারপোর্টে উপস্থিত থাকেন ইতালীস্হ  ইতালী আওয়ামী লীগ, ইতালী বিএনপি সহ আঞ্চলিক,  সামাজিক ও রাজনৈতিক বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।

তার ইতালী আগমনে ইতালীস্হ নেতৃবৃন্দরা তাকে স্বাগতম জানিয়ে বলেন "আমাদের প্রাণপ্রিয় নেতা জনাব জসিম উদ্দিন আমাদের মাঝে সুস্থ ভাবে ফিরে আসায় সর্বস্তরের নেতৃবৃন্দদের মধ্যে একটি আনন্দঘন মুহূর্ত তৈরি হয়েছে, এবং তারা উনার সু-স্বাস্থ্য কামনা করেন এবং আবারও সামাজিক সকল কর্মকান্ডে এগিয়ে আসার আহ্বান জানান। মোঃ জসিম উদ্দিন সংক্ষিপ্ত বক্তব্যেতে বলেন "আমি আল্লাহর পবিত্র ঘরে সকল দেশে ও বিদেশে আবস্থান রত সকল বাংলাদেশীদের সুখ, শান্তি ও সমৃদ্ধির  জন্য দোয়া করেছি।" 

পাশাপাশি তিনি সকল ভেদাভেদ ভুলে সকলকে ঐক্যবদ্ধ ভাবে  দেশ ও সমাজের জন্য কাজ করার জন্য আহ্বান  জানান।পরিশেষে তাকে উষ্ণ অভ্যর্থনা জানানোর জন্য উপস্থিত সকলকে মিষ্টি আপ্যায়ন করান এবং ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।

এলএবাংলাটাইমস/এএল/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত