আপডেট :

        নতুন আইফোন উন্মোচন অ্যাপলের, থাকছে ফোল্ডেবল ‘ডুও’

        গার্ডেনায় গাড়ি থামিয়ে মিলল ৫ লাখ ডলারের চোরাই ও নকল পণ্য, গ্রেপ্তার ১

        ক্যালিফোর্নিয়ার খালে মিলল বরফযুগের ১০ হাজার বছরের পুরোনো ম্যাস্টোডনের দাঁত

        অপ্রাপ্তবয়স্কের সঙ্গে দেখা করার চেষ্টার অভিযোগে ক্যালিফোর্নিয়ায় স্কুলের অধ্যক্ষ গ্রেপ্তার

        নভেম্বরের নির্বাচন শেষ না হওয়া পর্যন্ত ইরান যুদ্ধ চলবে: ট্রাম্প

        যুক্তরাষ্ট্র-হুথি হামলার পর প্রথমবার ১০০ ডলার ছাড়াল তেলের দাম

        রিপাবলিকানরা জিতলে প্রত্যেক প্রাপ্তবয়স্ক মার্কিন নাগরিককে ৫ হাজার ডলার দেওয়ার প্রতিশ্রুতি ট্রাম্পের

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তীব্র গরম ও আর্দ্রতা, তাপমাত্রা উঠবে তিন অঙ্কে

        নিকোলাস কেজের মালিবুর বাড়ির সামনে বিশাল গর্ত, জরুরি অবস্থা জারি

        মিয়ামিতে বিমান দুর্ঘটনা, নিহত পাঁচজনই মাটিতে থাকা দুটি গাড়িতে ছিলেন

        ইরানি তেলবাহী ট্যাংকারে যুক্তরাষ্ট্রের হামলা, জর্ডানে মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র

        ২৪ কোটি ৫০ লাখ ডলারের ক্রিপ্টো চুরির মামলায় দোষ স্বীকার সিঙ্গাপুরের যুবকের

        লস এঞ্জেলেসের উপকূলে ২৪ অভিবাসীসহ নৌকা আটক

        কানাডার মদ, মোটরবাইকসহ বিভিন্ন পণ্যে যুক্তরাষ্ট্রের আমদানি নিষেধাজ্ঞা

        প্রশান্ত মহাসাগরে একসঙ্গে দুই হারিকেন, ঝুঁকিতে হাওয়াই ও দক্ষিণ ক্যালিফোর্নিয়া

        ঝড়-বৃষ্টিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বিদ্যুৎ বিভ্রাট, অচল ট্রাফিক সিগন্যাল

        রাস্তার পাশে নবজাতকের মরদেহ, ১৪ বছরের কিশোরীকে খুঁজতে অ্যাম্বার অ্যালার্ট

        মার্কিন হামলার জবাব আরও দ্রুত ও ভয়াবহ হবে: ইরানের হুঁশিয়ারি

        ৯/১১ হামলার মামলার কেন্দ্রীয় ব্যক্তির উগ্রপন্থী যোগাযোগের নতুন ভিডিও প্রকাশ

        মিয়ামি বিমানবন্দরে অ্যামাজনের কার্গো বিমান বিধ্বস্ত, নিহত ৫

বাংলা প্রেসক্লাব ইতালির সংবর্ধনায় সুন্দর সমাজ গঠনে সাংবাদিকদের প্রতি আহ্বান

বাংলা প্রেসক্লাব ইতালির সংবর্ধনায় সুন্দর সমাজ গঠনে সাংবাদিকদের প্রতি আহ্বান

বাংলা প্রেস ক্লাব ইটালী বাংলা টিভির পরিচালক মীর সামস শান্তনু ইটালী সফরে আসলে একটি সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করে। রাজধানী রোমের বাঙালী অধ্যুষিত এলাকায় স্পাইস অফ ইন্ডিয়ার রেস্টুরেন্টের হল রুমে আয়োজিত এই অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বাংলা প্রেস ক্লাব ইটালীর সভাপতি ও বাংলা টিভির ব্যুরো চিপ শাওন আহমেদ।
            
প্রধান অতিথির বক্তব্যে বাংলা টিভির পরিচালক মীর সামস শান্তনু বলেন " বাংলা টিভিই ইউকে থেকে প্রথম প্রচারিত চ্যানেল, অনেক বন্ধুর পথ পাড়ি দিলেও এখনো এই গণ মাধ্যমটি প্রবাসে অবস্থান রত প্রবাসী বাংলাদেশিদের জন্য কাজ করে যাচ্ছে। আগামীতে এই চ্যানেল আরো বেশী প্রবাসীদের সুখ দুঃখের সঙ্গী হয়ে প্রবাসীদের ই কথা বলবে।" সেই সঙ্গে তিনি বাংলা প্রেস ক্লাব ইটালীর এই ঐক্যবদ্ধ ও কমিউনিটিকে পাশে নিয়ে বিভিন্ন সামাজিক  কাজ করার জন্য ধন্যবাদ জ্ঞাপন করেন।  তিনি বলেন" সমাজের একটি অংশে কিছু কুচক্রী মহল ও অপপ্রচার কারীরা থাকবে কিন্তু মূলধারার সংবাদ কর্মীরা তাদের কাজ করে যাবে।"

বাংলা প্রেস ক্লাব ইটালীর সাধারণ সম্পাদক এম এম হক রাজু ও সহ সভাপতি লাবন্য চৌধুরীর পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন  বাংলা প্রেস ক্লাবের প্রধান উপদেষ্টা লুৎফর রহমান, বাংলাদেশ সমিতি ইটালীর প্রথম নির্বাচিত সভাপতি কে এম লোকমান হোসেন, বাংলাদেশ সমিতি ইটালীর সভাপতি আফতাব বেপারী ও সাধারণ সম্পাদক মোঃ জহিরুল আলম, ইটালী আওয়ামী লীগের সহ সভাপতি, কারেন্ট সময় নিউজের চেয়ারম্যান ও বৃহত্তর ময়মনসিংহ সমিতির সভাপতি হাজী মোঃ জসিম উদ্দিন, বৃহত্তর বরিশাল সমিতির সভাপতি কামরুল আহসান মিন্টু, সম্মানিত সদস্য আতিয়ার রাসুল কিটন, বৃহত্তর ঢাকা সমিতির সাধারণ সম্পাদক মনজুর আহমেদ মন্জু, অল ইউরোপ বাংলা প্রেস ক্লাবের সভাপতি মোহাম্মদ মনিরুজ্জামান মনির, বাংলা প্রেস ক্লাব ইটালীর সদস্য হাসান মাহমুদ।
           
উপস্থিত  সকল অতিথি বৃন্দ প্রধান অতিথি কে শুভেচ্ছা জানান। তারা তাদের বিভিন্ন চাওয়া পাওয়ার কথা ও তুলে ধরেন। বাংলাদেশ সমিতির সভাপতি আফতাব বেপারী ও সাধারণ সম্পাদক মোঃ জহিরুল আলম বলেন" বাংলা প্রেস ক্লাব ইটালী অত্যন্ত সাংগঠনিক নিয়ম অনুযায়ীই চলছে। এবং আমরা যারা এই কমিউনিটিকে নেতৃত্ব দেই তারা ও দেখছে যে কিভাবে এই প্রেস ক্লাবের সংবাদ কর্মী রা তাদের কাজ গুলো করে যাচ্ছে। বিশেষ করে সম্প্রতি ঘটে যাওয়া শরিয়তপুরের নদী ভাঙ্গনের উপর বাংলা প্রেস ক্লাব ইটালীর সদস্যরা বিশেষ ভূমিকা রেখেছে।
 
অনুষ্ঠানে আরো যারা উপস্থিত হয়ে শুভেচ্ছা জানান তারা হলেন ইটালী আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সদস্য আইয়ুবুর রহমান প্রিন্স,  যুগ্ম সাধারণ সম্পাদক শোয়েব দেওয়ান, সাংগঠনিক সম্পাদক মোঃ মোজাফফর হোসেন বাবুল, মাহবুবুর আলম প্রধান, রোম মহানগর আওয়ামী লীগের সভাপতি শেখ মামুন, ইটালী আওয়ামী লীগের দপ্তর সম্পাদক হাবীব মোকদম, আইন বিষয়ক সম্পাদক ফারুক খালাশী, সদস্য মোঃ আলী, তোসকোলানা আওয়ামী লীগের সভাপতি সভাপতি জহিরুল ইসলাম, বৃহত্তর  বরিশাল বিভাগ সমিতির সহ সভাপতি মজিবর সিকদার, বরিশাল বিভাগীয় যুব সমিতির সভাপতি নাসির উদ্দিন।
  
সভাপতির বক্তব্যে বাংলা টিভির ব্যুরো চিপ শাওন আহমেদ চলমান পরিস্থিতি নিয়ে বলেন" অপপ্রচার কারীদের কথায় মন না দিয়ে এই প্রেস ক্লাবের সদস্যরা পূর্বের ন্যায় এখনো তাদের দায়িত্ব ও কর্তব্য পালন করে যাচ্ছে। এই রোমে অবস্থানরত প্রবাসী বাংলাদেশিদের জন্য কাজ করে যাচ্ছে।" তিনি সকলকে ধন্যবাদ জানান এবং বলেন" বিশ্ব জুড়ে বাংলা এই মন্ত্র কে ধারণ করে এই বাংলা টিভি এগিয়ে চলছে। আগামী তে প্রবাসীদের স্বার্থ রক্ষায় বিভিন্ন সময়ে বিভিন্ন অনুষ্ঠান নির্মাণ করবে।" তিনি বরাবরের মতই এখনো বাংলা টিভির পাশে থাকার জন্য  সহযোগিতা কামনা করেন।"     
        
সংবর্ধনার অনুষ্ঠানে উদ্বোধনী বক্তব্য রাখেন গাজীপুর জেলা সমাজ কল্যাণ সমিতি ভেনিসের সভাপতি মোঃ মুজিব সরকার। আরো বক্তব্য রাখেন মহিলা সংস্থা ইটালীর সভাপতি ও মোহনা টিভির প্রতিনিধি শান্তা সিকদার, শামিমা আক্তার পপি, নিলুফা বানু, বাবলী ইউসুফ, উম্মেহানি চৌধুরী, বাংলা প্রেস ক্লাব ইটালীর সাংগঠনিক সম্পাদক হুমায়ূন কবির, প্রচার সম্পাদক মিনহাজ হোসাইন সহ সমাজের বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ।
            
শেষে প্রধান অতিথি বাংলা টিভির পরিচালক মীর সামস শান্তনু কে ফুলেল শুভেচ্ছা দেন কমিউনিটির নেতৃবৃন্দ ও বাংলা প্রেস ক্লাব ইটালীর সদস্য বৃন্দ।

এলএবাংলাটাইমস/এএল/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত