আপডেট :

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তীব্র গরম ও আর্দ্রতা, তাপমাত্রা উঠবে তিন অঙ্কে

        নিকোলাস কেজের মালিবুর বাড়ির সামনে বিশাল গর্ত, জরুরি অবস্থা জারি

        মিয়ামিতে বিমান দুর্ঘটনা, নিহত পাঁচজনই মাটিতে থাকা দুটি গাড়িতে ছিলেন

        ইরানি তেলবাহী ট্যাংকারে যুক্তরাষ্ট্রের হামলা, জর্ডানে মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র

        ২৪ কোটি ৫০ লাখ ডলারের ক্রিপ্টো চুরির মামলায় দোষ স্বীকার সিঙ্গাপুরের যুবকের

        লস এঞ্জেলেসের উপকূলে ২৪ অভিবাসীসহ নৌকা আটক

        কানাডার মদ, মোটরবাইকসহ বিভিন্ন পণ্যে যুক্তরাষ্ট্রের আমদানি নিষেধাজ্ঞা

        প্রশান্ত মহাসাগরে একসঙ্গে দুই হারিকেন, ঝুঁকিতে হাওয়াই ও দক্ষিণ ক্যালিফোর্নিয়া

        ঝড়-বৃষ্টিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বিদ্যুৎ বিভ্রাট, অচল ট্রাফিক সিগন্যাল

        রাস্তার পাশে নবজাতকের মরদেহ, ১৪ বছরের কিশোরীকে খুঁজতে অ্যাম্বার অ্যালার্ট

        মার্কিন হামলার জবাব আরও দ্রুত ও ভয়াবহ হবে: ইরানের হুঁশিয়ারি

        ৯/১১ হামলার মামলার কেন্দ্রীয় ব্যক্তির উগ্রপন্থী যোগাযোগের নতুন ভিডিও প্রকাশ

        মিয়ামি বিমানবন্দরে অ্যামাজনের কার্গো বিমান বিধ্বস্ত, নিহত ৫

        লস এঞ্জেলেসের হাজারো নিম্নআয়ের রোগী হারাচ্ছেন ইউসিএলএ হেলথের চিকিৎসা

        ২৬ হাজার ডলারের কম দামে ইলেকট্রিক পিকআপ আনছে নতুন মার্কিন কোম্পানি

        লস এঞ্জেলেসে অবৈধ গাড়ি প্রদর্শনীবিরোধী অভিযানে ৬৯ গ্রেপ্তার, ৫৭০টি টিকিট

        অ্যানাহেইমে মহাসড়কে ভয়াবহ দুর্ঘটনা, নিহত ৩ কিশোর

        লস এঞ্জেলেস বিমানবন্দরে লেবার ডে ছুটিতে বাড়ছে যাত্রীদের ভিড়

        লেবার ডে উইকেন্ডে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ৪ ঝুঁকির সতর্কতা

        ধূসর নেকড়ের সুরক্ষা বাতিলের উদ্যোগ ট্রাম্পের, উদ্বেগ সংরক্ষণবাদীদের

করোনায় মারা গেছেন এক হাজার প্রবাসী বাংলাদেশি

করোনায় মারা গেছেন এক হাজার প্রবাসী বাংলাদেশি

প্রবাসে করোনাভাইরাসে প্রায় ১ হাজার বাংলাদেশি মারা গেছেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, সারা বিশ্ব স্তব্ধ হয়ে গেছে। এই করোনাভাইরাসের কারণে বহু মৃত্যুও ঘটছে। যা সত্যিই আমাদের জন্য দুঃখজনক ঘটনা।

সোমবার আওয়ামী লীগের সহযোগী সংগঠন বাংলাদেশ কৃষক লীগের বৃক্ষরোপণ দিবস উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, পৃথিবীর বিভিন্ন দেশে এই করোনাভাইরাসে মৃত্যুবরণ করছে। যারা করোনাভাইরাসে মৃত্যুবরণ করেছে, আমি তাদের আত্মার মাগফিরাত কামনা করি, শান্তি কামনা করি। এর হাত থেকে পৃথিবী মুক্তি পাক।

শেখ হাসিনা বলেন, করোনাভাইরাস যেমন আমাদের অর্থনৈতিকভাবে ক্ষতি হচ্ছে, মানুষের ব্যবসা-বাণিজ্যের ক্ষতি হচ্ছে, কাজের ক্ষতি হচ্ছে। এটাও যেমন ঠিক আবার প্রাকৃতিক ভারসাম্য যেভাবে নষ্ট হচ্ছিল। এসবের খারাপের দিক থাকার পরও আমি একটা ভালো দিক দেখতে পাচ্ছি। প্রাকৃতিক ভারসাম্য যেটা নষ্ট হয়েছিল, ওজন লেয়ার যেটা সৃষ্টি হয়েছিল। প্রকৃতি যেখানে সম্পূর্ণরূপে দূষিত হয়ে যাচ্ছিল। দূষণ যেভাবে পৃথিবীকে গ্রাস করছিল, করোনাভাইরাস আসার পর এই যে ৩/৪ মাস লকডাউন। এর ফলে প্রকৃতি কিন্তু হেসেখেলে উঠেছে। সবুজে সবুজে ভরে যাচ্ছে। ফুলে ফলে ভরে যাচ্ছে। এটাও কিন্তু প্রকৃতির অদ্ভূত একটা খেলা।

করোনাভাইরাস মহামারী সরকারের বিভিন্ন পদক্ষেপ তুলে ধরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ৯ হাজার ৫০০ কোটি টাকা কৃষি ভর্তুকির জন্য আলাদা করে রেখেছি। কারণ, পেটে খেলে পিঠে সয়। এবার করোনাভাইরাসের জন্য বিশ্বে যে দুর্ভিক্ষ দেখা দিচ্ছে, খাদ্যের যে অভাব বাংলাদেশে যেন সেই অভাবটা না হয় সেজন্য আমরা বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছি। যাতে আমার দেশের কোনো খাদ্যে সমস্যা না হয়।


এলএবাংলাটাইমস/এলআরটি/এন

শেয়ার করুন

পাঠকের মতামত