আপডেট :

        নতুন আইফোন উন্মোচন অ্যাপলের, থাকছে ফোল্ডেবল ‘ডুও’

        গার্ডেনায় গাড়ি থামিয়ে মিলল ৫ লাখ ডলারের চোরাই ও নকল পণ্য, গ্রেপ্তার ১

        ক্যালিফোর্নিয়ার খালে মিলল বরফযুগের ১০ হাজার বছরের পুরোনো ম্যাস্টোডনের দাঁত

        অপ্রাপ্তবয়স্কের সঙ্গে দেখা করার চেষ্টার অভিযোগে ক্যালিফোর্নিয়ায় স্কুলের অধ্যক্ষ গ্রেপ্তার

        নভেম্বরের নির্বাচন শেষ না হওয়া পর্যন্ত ইরান যুদ্ধ চলবে: ট্রাম্প

        যুক্তরাষ্ট্র-হুথি হামলার পর প্রথমবার ১০০ ডলার ছাড়াল তেলের দাম

        রিপাবলিকানরা জিতলে প্রত্যেক প্রাপ্তবয়স্ক মার্কিন নাগরিককে ৫ হাজার ডলার দেওয়ার প্রতিশ্রুতি ট্রাম্পের

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তীব্র গরম ও আর্দ্রতা, তাপমাত্রা উঠবে তিন অঙ্কে

        নিকোলাস কেজের মালিবুর বাড়ির সামনে বিশাল গর্ত, জরুরি অবস্থা জারি

        মিয়ামিতে বিমান দুর্ঘটনা, নিহত পাঁচজনই মাটিতে থাকা দুটি গাড়িতে ছিলেন

        ইরানি তেলবাহী ট্যাংকারে যুক্তরাষ্ট্রের হামলা, জর্ডানে মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র

        ২৪ কোটি ৫০ লাখ ডলারের ক্রিপ্টো চুরির মামলায় দোষ স্বীকার সিঙ্গাপুরের যুবকের

        লস এঞ্জেলেসের উপকূলে ২৪ অভিবাসীসহ নৌকা আটক

        কানাডার মদ, মোটরবাইকসহ বিভিন্ন পণ্যে যুক্তরাষ্ট্রের আমদানি নিষেধাজ্ঞা

        প্রশান্ত মহাসাগরে একসঙ্গে দুই হারিকেন, ঝুঁকিতে হাওয়াই ও দক্ষিণ ক্যালিফোর্নিয়া

        ঝড়-বৃষ্টিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বিদ্যুৎ বিভ্রাট, অচল ট্রাফিক সিগন্যাল

        রাস্তার পাশে নবজাতকের মরদেহ, ১৪ বছরের কিশোরীকে খুঁজতে অ্যাম্বার অ্যালার্ট

        মার্কিন হামলার জবাব আরও দ্রুত ও ভয়াবহ হবে: ইরানের হুঁশিয়ারি

        ৯/১১ হামলার মামলার কেন্দ্রীয় ব্যক্তির উগ্রপন্থী যোগাযোগের নতুন ভিডিও প্রকাশ

        মিয়ামি বিমানবন্দরে অ্যামাজনের কার্গো বিমান বিধ্বস্ত, নিহত ৫

কুয়েতে আগুনে একই পরিবারের পাঁচ বাংলাদেশি নিহত

কুয়েতে আগুনে একই পরিবারের পাঁচ বাংলাদেশি নিহত

কুয়েতের সালমিয়াতে পাঁচ তলা একটি ভবনে আগুন লেগে মা-ছেলে-মেয়েসহ একই পরিবারের পাঁচজন নিহত হয়েছেন। তাদের বাড়ি মৌলভীবাজার জেলায়।

গতকাল মঙ্গলবার দুপুর ১২টার দিকে এ ঘটনা ঘটে। নিহতদের মরদেহ মোবারক আল কবির হাসপাতালে রাখা হয়েছে।

জানা যায়, কুয়েতে একটি আবাসিক ভবনের শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্রের (এসি) কমপ্রেসর বিস্ফোরণের ঘটনায় শ্বাসরুদ্ধ হয়ে ওই পাঁচ বাংলাদেশির মৃত্যু হয়েছে।

মৌলভীবাজারের কমলগঞ্জের কান্দিগাঁও গ্রামের জুনেদ মিয়া স্ত্রী ও চার সন্তান নিয়ে দীর্ঘ ১৫ বছর ধরে কুয়েতে বাস করছেন। ঘটনার সময়ে জুনায়েদ মিয়া বাসার বাইরে ছিলেন।

নিহতরা হলেন- জুনেদ আহমদের স্ত্রী রোকেয়া বেগম (৫০), মেয়ে জামিলা বেগম (১৪), নাবিলা (৬), ছেলে ইমাদ (১০) ও ফাহাদ (৫)। তাদের বাড়ি মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার কান্দিগাঁও এলাকায়।

জানা গেছে, দুপুরের দিকে পাঁচতলা ওই ভবনটিতে আগুন লাগার পর ফায়ার সার্ভিসের লোকজন দ্রুত ঘটনাস্থলে ছুটে গিয়ে নয়জনকে উদ্ধার করে মোবারক আল কবির হাসপাতালে নেয়ার চেষ্টা করলে পথেই পাঁচজনের মৃত্যু হয়।

কুয়েত সিলেট বিভাগীয় লেখক ফোরামের সাধারণ সম্পাদক এস এম আব্দুল আহাদ বিষয়টি নিশ্চিত করেছেন।

স্থানীয় কুয়েত টাইমস পত্রিকার সূত্রে জানা যায়, ভবনের চার তলা থেকে আগুনের সূত্রপাত। সেই আগুন ছড়িয়ে পড়ে পাঁচ তলা পর্যন্ত। এছাড়াও নিহতদের কাছে সহায়তাকারী দলের পৌঁছাতে বেশ বিলম্ব হয়েছিল।

এই ঘটনায় একটি মামলা দায়ের হয়েছে।


এলএবাংলাটাইমস/এল/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত