আপডেট :

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তীব্র গরম ও আর্দ্রতা, তাপমাত্রা উঠবে তিন অঙ্কে

        নিকোলাস কেজের মালিবুর বাড়ির সামনে বিশাল গর্ত, জরুরি অবস্থা জারি

        মিয়ামিতে বিমান দুর্ঘটনা, নিহত পাঁচজনই মাটিতে থাকা দুটি গাড়িতে ছিলেন

        ইরানি তেলবাহী ট্যাংকারে যুক্তরাষ্ট্রের হামলা, জর্ডানে মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র

        ২৪ কোটি ৫০ লাখ ডলারের ক্রিপ্টো চুরির মামলায় দোষ স্বীকার সিঙ্গাপুরের যুবকের

        লস এঞ্জেলেসের উপকূলে ২৪ অভিবাসীসহ নৌকা আটক

        কানাডার মদ, মোটরবাইকসহ বিভিন্ন পণ্যে যুক্তরাষ্ট্রের আমদানি নিষেধাজ্ঞা

        প্রশান্ত মহাসাগরে একসঙ্গে দুই হারিকেন, ঝুঁকিতে হাওয়াই ও দক্ষিণ ক্যালিফোর্নিয়া

        ঝড়-বৃষ্টিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বিদ্যুৎ বিভ্রাট, অচল ট্রাফিক সিগন্যাল

        রাস্তার পাশে নবজাতকের মরদেহ, ১৪ বছরের কিশোরীকে খুঁজতে অ্যাম্বার অ্যালার্ট

        মার্কিন হামলার জবাব আরও দ্রুত ও ভয়াবহ হবে: ইরানের হুঁশিয়ারি

        ৯/১১ হামলার মামলার কেন্দ্রীয় ব্যক্তির উগ্রপন্থী যোগাযোগের নতুন ভিডিও প্রকাশ

        মিয়ামি বিমানবন্দরে অ্যামাজনের কার্গো বিমান বিধ্বস্ত, নিহত ৫

        লস এঞ্জেলেসের হাজারো নিম্নআয়ের রোগী হারাচ্ছেন ইউসিএলএ হেলথের চিকিৎসা

        ২৬ হাজার ডলারের কম দামে ইলেকট্রিক পিকআপ আনছে নতুন মার্কিন কোম্পানি

        লস এঞ্জেলেসে অবৈধ গাড়ি প্রদর্শনীবিরোধী অভিযানে ৬৯ গ্রেপ্তার, ৫৭০টি টিকিট

        অ্যানাহেইমে মহাসড়কে ভয়াবহ দুর্ঘটনা, নিহত ৩ কিশোর

        লস এঞ্জেলেস বিমানবন্দরে লেবার ডে ছুটিতে বাড়ছে যাত্রীদের ভিড়

        লেবার ডে উইকেন্ডে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ৪ ঝুঁকির সতর্কতা

        ধূসর নেকড়ের সুরক্ষা বাতিলের উদ্যোগ ট্রাম্পের, উদ্বেগ সংরক্ষণবাদীদের

ভিসার জন্য দালাল ধরার প্রয়োজন নেই : মার্কিন দূতাবাস

ভিসার জন্য দালাল ধরার প্রয়োজন নেই : মার্কিন দূতাবাস

ছবি: এলএবাংলাটাইমস

যুক্তরাষ্ট্রের ভিসার জন্য আবেদন করতে কোনো দালাল ধরার প্রয়োজন নেই বলে জানান মার্কিন দূতাবাসের মুখপাত্র জেফ রিডেনর। শুক্রবার (২০ জানুয়ারি) ঢাকার মার্কিন দূতাবাসে এক সংবাদ বিবৃতিতে এই কথা জানিয়েছেন তিনি।

তিনি বলেন, যেকোনো সহায়ক ডকুমেন্টসসহ সাক্ষাৎকারের জন্য প্রস্তুত থাকুন এবং ভিসা প্রক্রিয়া ও সাক্ষাৎকারের সময় প্রকৃত ও সত্য উত্তর দিন।

মার্কিন ভিসা আবেদনপত্রে যে তথ্য দেয় এবং সাক্ষাৎকারে যে তথ্য-উপাত্ত দেয় তার দায় আবেদনকারীদের।

বিবৃতিতে বলা হয়, সম্ভাব্য ভিসা আবেদনকারীদের জন্য সবচেয়ে ভালো উপায় হলো যুক্তরাষ্ট্রের দেয়া নির্দেশিকা ভালোভাবে পড়া।

এদিকে, মার্কিন ভিসা আবেদনকারীদের কাছে প্রতারণামূলক এন্ট্রি ও এক্সিট স্ট্যাম্প বিক্রির অভিযোগে ছয় ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। শুক্রবার মার্কিন দূতাবাসের সহযোগিতায় পুলিশ তাদের গ্রেফতার করেছে।

মার্কিন ভিসা আবেদনকারীদের অনলাইনে তাদের নিজস্ব আবেদনগুলো পূর্ণ করতে উৎসাহিত করা হয়। কারণ একটি আবেদন করার জন্য প্রয়োজনীয় সমস্ত তথ্য আমাদের ওয়েবসাইটে পাওয়া যাবে।

বিবৃতিতে বলা হয়েছে, ‘আমরা আবেদনকারীদের সতর্ক করছি যে মিথ্যা তথ্য ও নথি উপস্থাপনের ফলে শুধুমাত্র ভিসা প্রত্যাখ্যানই হতে পারে না; বরং এটি একটি অযোগ্যতার কারণও হতে পারে। যা ভবিষ্যতে মার্কিন যুক্তরাষ্ট্রে ভ্রমণে বাধা হতে পারে।’

এলএবাংলাটাইমস/ওএম

শেয়ার করুন

পাঠকের মতামত