আপডেট :

        . শক্তিশালী এল নিনোর প্রভাবে শীতে আবহাওয়ার রেকর্ড ভাঙার ৭০ শতাংশ সম্ভাবনা

        যুক্তরাষ্ট্রের সামরিক ইতিহাসে আলোচিত ফোর্ট হুড হামলাকারীর মৃত্যুদণ্ড সরাসরি সম্প্রচারের ঘোষণা পেন্টাগনের

        নতুন প্রযুক্তিতে জানা যাবে বিশ্বের বৃহত্তম বন্যপ্রাণী পারাপার নিয়ে প্রাণীদের অনুভূতি ও আচরণের পরিবর্তন

        লস এঞ্জেলেসে গোপন পতিতালয়ের নেটওয়ার্ক ভেঙে দিল পুলিশ, এখনো গ্রেপ্তার হননি এর মালিক

        ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের অন্তত ৮১টি সামরিক বিমান ক্ষতিগ্রস্ত বা ধ্বংস, ক্ষতি ৩৩০ কোটি ডলার

        এইচ-১বি ভিসার ফি এক হাজার থেকে এক লাখ ডলার করার নির্দেশ ট্রাম্পের

        লস এঞ্জেলেসের স্কিড রো এলাকায় মাদক কারবারিদের বিরুদ্ধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযান জোরদার

        ক্যালিফোর্নিয়ায় কৃষিশ্রমিকদের ন্যূনতম মজুরি ঘণ্টায় ১৯.৭৫ ডলার

        লস এঞ্জেলেসের আলোচিত ‘আবর্জনার বাড়ি’ আবারও ময়লায় ঢেকে গেছে

        বাবাকে দিয়ে ১৪ বছরের মেয়েকে নি র্যাতন ও গর্ভবতী করার ঘটনায় গ্রে প্তার মা

        ক্যালিফোর্নিয়ায় পানির বিল দেশের সবচেয়ে বেশি: বাড়ছে বাসিন্দাদের খরচ

        লস এঞ্জেলেসের উপকূলে আঘাত হানছে ‘কেলভিন ওয়েভ’, এল নিনোর প্রভাবে বাড়ছে বন্যার শঙ্কা

        জরিপে উদ্বেগ: ট্রাম্প ও কংগ্রেস এআইয়ের ঝুঁকি যথেষ্ট গুরুত্ব দিচ্ছে না

        ট্রাম্পের বার্তা: ইরান লস এঞ্জেলেস বা সান দিয়েগোতে হা মলা চালাতে পারবে না

        ট্রাম্পের বিলাসবহুল ফ্লোরিডা গলফ ক্লাবেই হতে পারে নতুন ‘ক্যাম্প ডেভিড’

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার তাপপ্রবাহ এখনো কাটেনি, তবে আসছে স্বস্তির শীতলতা

        সিলভার লেকে বাড়িতে আগুন, চার এলএফডি ফায়ারফাইটারসহ আহত ৫

        প্রায় এক মাস ধরে নিখোঁজ দক্ষিণ ক্যালিফোর্নিয়ার দুই কিশোর লস এঞ্জেলেসের এলাকায় থাকতে পারে

        কুলভার সিটি বাসচালক ব্রুস রদ্রিগেজকে হত্যার অভিযোগে লস এঞ্জেলেসের ব্যক্তি অভিযুক্ত

        সারোগেসিতে জন্ম নেওয়া অন্তত ১৪ শিশুকে নির্যাতনের অভিযোগ ক্যালিফোর্নিয়ার দম্পতির বিরুদ্ধে

মেয়ের শ্বশুরকেও প্রশাসনে নিয়োগ দিচ্ছেন ট্রাম্প

মেয়ের শ্বশুরকেও প্রশাসনে নিয়োগ দিচ্ছেন ট্রাম্প

ছবিঃ এলএবাংলাটাইমস

যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গতকাল রোববার তাঁর প্রশাসনে লেবানিজ–আমেরিকান ব্যবসায়ী মাসাদ বোলোসকে আরব ও মধ্যপ্রাচ্যবিষয়ক জ্যেষ্ঠ উপদেষ্টা হিসেবে মনোনয়ন দিয়েছেন।

এর মধ্য দিয়ে পরিবারের আরেক সদস্যকে পরবর্তী প্রশাসনে নিয়োগ দেওয়ার প্রক্রিয়া শুরু করলেন ট্রাম্প। কেননা এই ব্যবসায়ী সম্পর্কে ট্রাম্পের বেয়াই। মাসাদ বোলোসের ছেলে মাইকেল, তিনি ট্রাম্পের মেয়ে টিফানির স্বামী।

এক দিন আগেই ট্রাম্প তাঁর আরেক বেয়াই চার্লস কুশনারকে ফ্রান্সে পরবর্তী মার্কিন রাষ্ট্রদূত হিসেবে মনোনয়ন দিয়েছেন। চার্লস কুশনার ট্রাম্পের মেয়ে ইভাঙ্কার শ্বশুর। ইভাঙ্কার স্বামী জেরার্ড কুশনার।

নিজের মালিকানাধীন সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে মাসাদ বোলাসের মনোনয়ন ঘোষণা করেন ট্রাম্প। তিনি লিখেছেন, ‘আমি এটা ঘোষণা করতে পেরে গর্বিত যে মাসাদ বোলোস প্রেসিডেন্টের (ট্রাম্প) আরব ও মধ্যপ্রাচ্যবিষয়ক জ্যেষ্ঠ উপদেষ্টার দায়িত্ব পালন করবেন।’

ট্রাম্পের নির্বাচনী প্রচারশিবিরে সক্রিয় ছিলেন মাসাদ বোলোস। বিশেষ করে আরব–আমেরিকান মুসলিম ভোটারদের মন জয়ে তিনি ভূমিকা রাখেন।

আগামী ২০ জানুয়ারি যুক্তরাষ্ট্রের ৪৭তম প্রেসিডেন্ট হিসেবে শপথ নেবেন ট্রাম্প। গত ৫ নভেম্বরের নির্বাচনে তিনি বর্তমান ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসকে হারিয়ে প্রেসিডেন্ট নির্বাচিত হন।

এলএবাংলাটাইমস/ওএম

শেয়ার করুন

পাঠকের মতামত