আপডেট :

        লস এঞ্জেলেসের বৃদ্ধাশ্রমে কর্মীর গু লি, আহত ৩

        ৫০০-এর বেশি বিড়াল উদ্ধার, তদন্তে মিলল মৃত বিড়ালের হাড় ও জমিয়ে রাখা মরদেহ

        প্রশান্ত মহাসাগরে ঘূর্ণিঝড় পোলো ক্যাটাগরি ৫, মেক্সিকোতে ভারী বৃষ্টি ও ভূমিধসের আশঙ্কা

        কেন কেন্টে মেনিনজাইটিসের প্রাদুর্ভাব এত ভয়াবহ হয়েছিল, কারণ খুঁজে পেলেন বিজ্ঞানীরা

        মিসিসিপিতে কৃষ্ণাঙ্গ কিশোরের মৃত্যুতে কারও বিরুদ্ধে ফৌজদারি মামলা নয়, গ্র্যান্ড জুরির সিদ্ধান্ত

        শক্তিশালী এল নিনোর আশঙ্কায় পুরো ক্যালিফোর্নিয়ায় জরুরি অবস্থা

        ১১০ বিলিয়ন ডলারের প্যারামাউন্ট-ওয়ার্নার ব্রাদার্স একীভূতকরণ, ১২ অঙ্গরাজ্যের মামলার নিষ্পত্তি

        গ্যাসের দাম বাড়ায় ক্ষুব্ধ মার্কিন ভোটাররা, ট্রাম্প বলছেন ইরান যুদ্ধের জন্য এটি ‘সামান্য মূল্য’

        বাজেট সংকটে লস এঞ্জেলেস কাউন্টি সুপিরিয়র কোর্ট, চাকরি ছাড়লে কর্মীদের ৩৫ হাজার ডলার

        তারকায় ঝলমলে লুকাস মিউজিয়ামের উদ্বোধনী আয়োজন, মঙ্গলবার খুলছে সবার জন্য

        লং বিচগামী কার্নিভাল ক্রুজ থেকে সাগরে ঝাঁপ দিলেন ব্যক্তি, ফিরে গিয়ে তল্লাশি

        হামে আক্রান্ত যাত্রীর ভ্রমণে ক্যালিফোর্নিয়ায় সতর্কতা, ঝুঁকিতে লস এঞ্জেলেসসহ বিভিন্ন এলাকার মানুষ

        ম্যাকলমোর বিতর্কের পর প্রথম কনসার্টে এড শিরান: ‘ভুল করেছি’, ভক্তদের কাছে দুঃখপ্রকাশ

        আইসিই এজেন্টের গুলিতে টেক্সাসে আহত ভেনেজুয়েলার তরুণ, জবাবদিহির দাবিতে বিক্ষোভ

        ট্রাম্পের বিজয় তোরণ এবার সামরিক স্থাপনাও হবে, থাকবে ড্রোন ও স্নাইপার

        ক্যালিফোর্নিয়ায় গাড়ির বিমায় বৈবাহিক অবস্থার ভিত্তিতে দাম নির্ধারণ বন্ধের উদ্যোগ

        ক্যালিফোর্নিয়ায় স্টোরেজ ইউনিট থেকে চুরি ১ লাখ ৩০ হাজার ডলারের দুর্লভ খেলনা ও সংগ্রহ

        লস এঞ্জেলেসের ইউনিয়ন স্টেশনে হাম সংক্রমণের শঙ্কা, আক্রান্ত যাত্রীর সংস্পর্শে আসতে পারেন বহু মানুষ

        ২ নারীসহ ৩ কর্মীর সঙ্গে যৌন সম্পর্কের অভিযোগ, সরাসরি জবাব রিপাবলিকান কংগ্রেসওম্যানের

        সঙ্গী বাছাইয়ের ‘নন-নেগোশিয়েবল’ তালিকা দিয়ে তুমুল সমালোচনায় সিলিকন ভ্যালির তরুণ নির্বাহী

লক ডাউনের পর ঢাকার রাজারবাজারে আক্রান্তের সংখ্যা বেড়েছে

লক ডাউনের পর ঢাকার রাজারবাজারে আক্রান্তের সংখ্যা বেড়েছে

করোনাভাইরাস সংক্রমণ প্রবণ এলাকা হিসেবে চিহ্নিত ঢাকার পূর্ব রাজাবাজারে অবরুদ্ধ অবস্থা তৈরির পর নতুন ২৯ জন কোভিড-১৯ রোগী শনাক্ত হয়েছে।

তবে এই সময়ে নমুনা পরীক্ষাও বেড়েছে এলাকাটিতে। অন্য সব এলাকার বাসিন্দারা যখন হিমশিম খাচ্ছেন নমুনা পরীক্ষা করাতে, সেখানে এই ‘রেড জোনে’র বাসিন্দারা এলাকার মধ্যেই একটি বুথ পেয়েছেন।

গত ৯ জুন মধ্যরাতে পূর্ব রাজাবাজার যখন ‘লকডডাউন’ হয়েছিল, তখন এলাকাটিতে কোভিড-১৯ রোগীর সংখ্যা ছিল ৩১ জন।

গত নয় দিনে আরও ২৯ জন নতুন রোগী শনাক্ত হয়েছে। এই এলাকায় বর্তমানে ৬০ জন করোনাভাইরাসে আক্রান্ত। শুরুতে ছিল ৩১ জন অর্থাৎ এই কয়দিনে আরও ২৯ জন নতুন আক্রান্ত হয়েছে। এর মধ্যে ২০ সুস্থ হয়েছে এবং একজন মারা গেছেন।

রাজাবাজারের নাজনীন স্কুলে নমুনা সংগ্রহের বুথ বসিয়েছে ব্র্যাক। স্থানীয়রা সেখানে গিয়ে অনেকেই নমুনা দিচ্ছেন।

করোনাভাইরাসের বিস্তার ঠেকাতে দুই মাস পুরো দেশ লকডাউনের পর এখন সংক্রমণ প্রবণ এলাকা চিহ্নিত করে সেগুলো অবরুদ্ধ করার পরিকল্পনা নিয়েছে সরকার।

পরীক্ষামূলকভাবে প্রথম লকডাউন করা হয় পূর্ব রাজাবাজার। এলাকাটিতে ৫০ হাজারের মতো মানুষের বসবাস; সেখানে ভোটার সংখ্যা প্রায় ১৬ হাজার।

এলএবাংলাটাইমস/এলআরটি/এন

শেয়ার করুন

পাঠকের মতামত