আপডেট :

        ই-মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ১, গুরুতর আহত ১

        জন্মসূত্রে নাগরিকত্ব ইস্যুতে সুপ্রিম কোর্টে আবেদন করল না ট্রাম্প প্রশাসন

        যুক্তরাষ্ট্রে ‘বিস্ফোরণধর্মী ডায়রিয়া’ সৃষ্টিকারী পরজীবীর প্রাদুর্ভাব, আক্রান্ত হতে পারেন ১৮ হাজারের বেশি মানুষ

        ইরানের হামলার চেষ্টার জবাবে ব্যাপক বিমান হামলা চালানোর দাবি যুক্তরাষ্ট্রের

        বর্ডার প্যাট্রোল পর্যবেক্ষণের পর গ্লোবাল এন্ট্রি বাতিল, যুক্তরাষ্ট্র সরকারের বিরুদ্ধে নারীর মামলা

        ট্রাম্পের সঙ্গে পৃথক বৈঠক জেলেনস্কি ও নেতানিয়াহুর, আলোচনায় ইউক্রেন ও ইরান যুদ্ধ

        ইরান-যুক্তরাষ্ট্রের পাল্টাপাল্টি হামলা, ফের উত্তেজনা

        ক্যালিফোর্নিয়ায় আবার বাড়ছে করোনা সংক্রমণ, সতর্ক থাকার পরামর্শ স্বাস্থ্য কর্মকর্তাদের

        টরন্টোর মার্কিন কনস্যুলেটে আবারও গুলি, চলতি বছরে দ্বিতীয় হামলা

        ৭৫ দেশের ভিসা স্থগিতাদেশ চ্যালেঞ্জের মামলা খারিজ, নতুন আবেদন করার সুযোগ দিলেন মার্কিন আদালত

        কোভিড ত্রাণ জালিয়াতি: এফবিআইয়ের জালে পলাতক নারী

        সাশ্রয়ী আবাসনের খোঁজে রিভারসাইডে বসতি, নিত্যসঙ্গী দীর্ঘ যানজট

        যুক্তরাষ্ট্রে ভ্রমণে দ্বৈত নাগরিকদের জন্য নতুন পাসপোর্ট নির্দেশনা দিল মার্কিন দূতাবাস

        সান্তা মনিকার অ্যাপার্টমেন্টে নারীর মরদেহ উদ্ধার, একজন আটক

        মিশিগানে বাড়িতে আগুনের পর ৮ জনের মরদেহ উদ্ধার, কয়েকজনের শরীরে গুলির চিহ্ন

        সৌদি আরবে ক্ষেপণাস্ত্র হামলার দাবি হুথিদের, মধ্যপ্রাচ্যে নতুন উত্তেজনা

        হোয়াইট হাউস সংবাদদাতা নৈশভোজে গণমাধ্যমকে কটাক্ষ ট্রাম্পের

        লস এঞ্জেলেস মেট্রোকে ভাড়ামুক্ত করার পরিকল্পনা মেয়র কারেন ব্যাসের

        সাইবার অপরাধীদের বিরুদ্ধে কঠোর যুক্তরাষ্ট্র, নতুন ভিসা নিষেধাজ্ঞা ঘোষণা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তাপপ্রবাহ, কোথাও কোথাও তাপমাত্রা ১১৪ ডিগ্রি

৫ অক্টোবর পর্যন্ত বাংলাদেশি ফ্লাইটে ইতালির নিষেধাজ্ঞা

৫ অক্টোবর পর্যন্ত বাংলাদেশি ফ্লাইটে ইতালির নিষেধাজ্ঞা

করোনাভাইরাসের ভুয়া সনদ ধারণের অভিযোগ পাওয়ার পর বাংলাদেশিদের প্রবেশে আরও কড়াকড়ি আরোপ করলো ইউরোপের দেশ ইতালি। আগামী ৫ অক্টোবর পর্যন্ত বাংলাদেশি যাত্রীদের ওপর নিষেধাজ্ঞা দিয়েছে দেশটির সরকার। এর আগে এক সপ্তাহের জন্য বাংলাদেশের সঙ্গে ফ্লাইট বাতিলের কথা জানিয়েছিল ইতালি।

বুধবার (৮ জুলাই) রাতে এ সংক্রান্ত নোটাম (নোটিশ টু এয়ারম্যান) জারি করেছে ইতালি।

নোটামে বলা হয়েছে, ‘ইতালিয়ান স্বাস্থ্য মন্ত্রণালয়ের নির্দেশে বাংলাদেশে থেকে আসা সব যাত্রী ও ফ্লাইট ইতালিতে প্রবেশ করতে পারবে না। করোনাভাইরাস মহামারির কারণে ঝুঁকি বেড়ে যাওয়ায় কোনো এয়ারলাইন্স বাংলাদেশে থেকে কোনো যাত্রী আনতে পারবে না। এমনকি কোনো ট্রানজিট ফ্লাইটেও যাত্রী আনা যাবে না, যারা বাংলাদেশ থেকে এসেছেন।’

এই নোটাম জারির পর কাতার এয়ারওয়েজ ঘোষণা দিয়েছে, ৫ অক্টোবর পর্যন্ত বাংলাদেশ থেকে ইতালিগামী কোনো যাত্রী তাদের ফ্লাইটে নেয়া হবে না।

গত সোমবার বাংলাদেশ থেকে ইতালি যাওয়া বিশেষ ফ্লাইটের ২১ যাত্রীর দেহে করোনাভাইরাস পাওয়া যায়। এ নিয়ে ব্যাপক প্রতিক্রিয়া শুরু হয় দেশটিতে। রোমের ফিউমিসিনো ও মিলানের মালপেনসা বিমানবন্দরে অবতরণ করা ১৮২ বাংলাদেশির মধ্যে ১৬৭ জনকে সেখানে নামতে না দিয়ে ফেরত পাঠায় ইতালি। পরদিন কাতার ইয়াজওয়েজে দোহা থেকে যাওয়া ১২৫ বাংলাদেশি যাত্রীকেও নামতে দেয়নি দেশটি।

বাংলাদেশের ফ্লাইটে করোনায় আক্রান্ত যাত্রী কীভাবে গেল, তা নিয়ে তুমুল সমালোচনা চলছে ইতালির সংবাদমাধ্যমে। খবরে বলা হচ্ছে, টাকার বিনিময়ে করোনাভাইরাস পরীক্ষার ভুয়া সার্টিফিকেট নিয়ে ওই যাত্রীরা ইতালি গেছেন।

করোনা পরিস্থিতির কারণে দুই মাস বন্ধ থাকার পর জুনে বাংলাদেশ থেকে আন্তর্জাতিক ফ্লাইট পুনরায় চালু হয়। গত কয়েক সপ্তাহে ইতালির সঙ্গে বাংলাদেশের বেশ কয়েকটি ফ্লাইট চলাচল হয়েছে।

নীতিনির্ধারকরা বলছেন, সেখানে গিয়ে কোয়ারেন্টাইন অমান্য করে কাজে যোগ দিয়ে অন্যদের সংক্রমিতও করেছেন তারা। এরইমধ্যে ইতালির পররাষ্ট্র মন্ত্রণালয়ে যোগাযোগ করে দুঃখ প্রকাশ করেছে বাংলাদেশ।

এলএবাংলাটাইমস/এলআরটি/এন

শেয়ার করুন

পাঠকের মতামত