আপডেট :

        ই-মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ১, গুরুতর আহত ১

        জন্মসূত্রে নাগরিকত্ব ইস্যুতে সুপ্রিম কোর্টে আবেদন করল না ট্রাম্প প্রশাসন

        যুক্তরাষ্ট্রে ‘বিস্ফোরণধর্মী ডায়রিয়া’ সৃষ্টিকারী পরজীবীর প্রাদুর্ভাব, আক্রান্ত হতে পারেন ১৮ হাজারের বেশি মানুষ

        ইরানের হামলার চেষ্টার জবাবে ব্যাপক বিমান হামলা চালানোর দাবি যুক্তরাষ্ট্রের

        বর্ডার প্যাট্রোল পর্যবেক্ষণের পর গ্লোবাল এন্ট্রি বাতিল, যুক্তরাষ্ট্র সরকারের বিরুদ্ধে নারীর মামলা

        ট্রাম্পের সঙ্গে পৃথক বৈঠক জেলেনস্কি ও নেতানিয়াহুর, আলোচনায় ইউক্রেন ও ইরান যুদ্ধ

        ইরান-যুক্তরাষ্ট্রের পাল্টাপাল্টি হামলা, ফের উত্তেজনা

        ক্যালিফোর্নিয়ায় আবার বাড়ছে করোনা সংক্রমণ, সতর্ক থাকার পরামর্শ স্বাস্থ্য কর্মকর্তাদের

        টরন্টোর মার্কিন কনস্যুলেটে আবারও গুলি, চলতি বছরে দ্বিতীয় হামলা

        ৭৫ দেশের ভিসা স্থগিতাদেশ চ্যালেঞ্জের মামলা খারিজ, নতুন আবেদন করার সুযোগ দিলেন মার্কিন আদালত

        কোভিড ত্রাণ জালিয়াতি: এফবিআইয়ের জালে পলাতক নারী

        সাশ্রয়ী আবাসনের খোঁজে রিভারসাইডে বসতি, নিত্যসঙ্গী দীর্ঘ যানজট

        যুক্তরাষ্ট্রে ভ্রমণে দ্বৈত নাগরিকদের জন্য নতুন পাসপোর্ট নির্দেশনা দিল মার্কিন দূতাবাস

        সান্তা মনিকার অ্যাপার্টমেন্টে নারীর মরদেহ উদ্ধার, একজন আটক

        মিশিগানে বাড়িতে আগুনের পর ৮ জনের মরদেহ উদ্ধার, কয়েকজনের শরীরে গুলির চিহ্ন

        সৌদি আরবে ক্ষেপণাস্ত্র হামলার দাবি হুথিদের, মধ্যপ্রাচ্যে নতুন উত্তেজনা

        হোয়াইট হাউস সংবাদদাতা নৈশভোজে গণমাধ্যমকে কটাক্ষ ট্রাম্পের

        লস এঞ্জেলেস মেট্রোকে ভাড়ামুক্ত করার পরিকল্পনা মেয়র কারেন ব্যাসের

        সাইবার অপরাধীদের বিরুদ্ধে কঠোর যুক্তরাষ্ট্র, নতুন ভিসা নিষেধাজ্ঞা ঘোষণা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তাপপ্রবাহ, কোথাও কোথাও তাপমাত্রা ১১৪ ডিগ্রি

জালিয়াতির সঙ্গে জড়িত সন্দেহে আজাদ ও নাসিমাকে ডিবির জিজ্ঞাসাবাদ

জালিয়াতির সঙ্গে জড়িত সন্দেহে আজাদ ও নাসিমাকে ডিবির জিজ্ঞাসাবাদ

জেকেজি হেলথকেয়ারের জালিয়াতির সঙ্গে জড়িত সন্দেহে সদ্য পদত্যাগপত্র জমা দেওয়া স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক (ডিজি) অধ্যাপক ডা. আবুল কালাম আজাদ এবং অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক নাসিমা সুলতানাকে জিজ্ঞাসাবাদ করছে গোয়েন্দা পুলিশ।

বুধবার (২২ জুলাই) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরে গোয়েন্দা পুলিশের উপ-পুলিশ কমিশনার গোলাম মোস্তফা রাসেলের নেতৃত্বে অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার পদমর্যাদার আরেকজন কর্মকর্তা তাদের জিজ্ঞাসাবাদ শুরু করেন।

ডিবি সূত্র বলছে, বিকেল ৩টার দিকে স্বাস্থ্য অধিদপ্তরে প্রবেশ করেন পুলিশ কর্মকর্তারা। প্রায় তিন ঘণ্টা ধরে জিজ্ঞাসাবাদ চলে। এই দুই কর্মকর্তা ছাড়াও ঊর্ধ্বতন আরও এক কর্মকর্তাসহ ২/১ জনকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে বলা জানা গেছে।

তবে সদ্য পদত্যাগপত্র জমা দেওয়া মহাপরিচালক আবুল কালামকে সরাসরি অধিদপ্তরে পাননি গোয়েন্দা পুলিশ কর্মকর্তারা।

সূত্র আরও বলছে, মূলত এই দুজনের সঙ্গেই কথা বলতে স্বাস্থ্য অধিদপ্তরে যায় পুলিশ।

এর আগে দ্বিতীয় দফা রিমান্ডের সময় জেকেজির চেয়ারম্যান ডা. সাবরিনা আরিফ চৌধুরী ও সিইও আরিফুল হক চৌধুরী স্বীকার করেন- তাদের নমুনা সংগ্রহের চুক্তিভিত্তিক অনুমোদন ও জালিয়াতির সঙ্গে স্বাস্থ্য অধিদপ্তরের দুইজন ঊর্ধ্বতন কর্মকর্তা জড়িত।

এলএবাংলাটাইমস/এলআরটি/এন

শেয়ার করুন

পাঠকের মতামত