আপডেট :

        ই-মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ১, গুরুতর আহত ১

        জন্মসূত্রে নাগরিকত্ব ইস্যুতে সুপ্রিম কোর্টে আবেদন করল না ট্রাম্প প্রশাসন

        যুক্তরাষ্ট্রে ‘বিস্ফোরণধর্মী ডায়রিয়া’ সৃষ্টিকারী পরজীবীর প্রাদুর্ভাব, আক্রান্ত হতে পারেন ১৮ হাজারের বেশি মানুষ

        ইরানের হামলার চেষ্টার জবাবে ব্যাপক বিমান হামলা চালানোর দাবি যুক্তরাষ্ট্রের

        বর্ডার প্যাট্রোল পর্যবেক্ষণের পর গ্লোবাল এন্ট্রি বাতিল, যুক্তরাষ্ট্র সরকারের বিরুদ্ধে নারীর মামলা

        ট্রাম্পের সঙ্গে পৃথক বৈঠক জেলেনস্কি ও নেতানিয়াহুর, আলোচনায় ইউক্রেন ও ইরান যুদ্ধ

        ইরান-যুক্তরাষ্ট্রের পাল্টাপাল্টি হামলা, ফের উত্তেজনা

        ক্যালিফোর্নিয়ায় আবার বাড়ছে করোনা সংক্রমণ, সতর্ক থাকার পরামর্শ স্বাস্থ্য কর্মকর্তাদের

        টরন্টোর মার্কিন কনস্যুলেটে আবারও গুলি, চলতি বছরে দ্বিতীয় হামলা

        ৭৫ দেশের ভিসা স্থগিতাদেশ চ্যালেঞ্জের মামলা খারিজ, নতুন আবেদন করার সুযোগ দিলেন মার্কিন আদালত

        কোভিড ত্রাণ জালিয়াতি: এফবিআইয়ের জালে পলাতক নারী

        সাশ্রয়ী আবাসনের খোঁজে রিভারসাইডে বসতি, নিত্যসঙ্গী দীর্ঘ যানজট

        যুক্তরাষ্ট্রে ভ্রমণে দ্বৈত নাগরিকদের জন্য নতুন পাসপোর্ট নির্দেশনা দিল মার্কিন দূতাবাস

        সান্তা মনিকার অ্যাপার্টমেন্টে নারীর মরদেহ উদ্ধার, একজন আটক

        মিশিগানে বাড়িতে আগুনের পর ৮ জনের মরদেহ উদ্ধার, কয়েকজনের শরীরে গুলির চিহ্ন

        সৌদি আরবে ক্ষেপণাস্ত্র হামলার দাবি হুথিদের, মধ্যপ্রাচ্যে নতুন উত্তেজনা

        হোয়াইট হাউস সংবাদদাতা নৈশভোজে গণমাধ্যমকে কটাক্ষ ট্রাম্পের

        লস এঞ্জেলেস মেট্রোকে ভাড়ামুক্ত করার পরিকল্পনা মেয়র কারেন ব্যাসের

        সাইবার অপরাধীদের বিরুদ্ধে কঠোর যুক্তরাষ্ট্র, নতুন ভিসা নিষেধাজ্ঞা ঘোষণা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তাপপ্রবাহ, কোথাও কোথাও তাপমাত্রা ১১৪ ডিগ্রি

করোনাভাইরাস মোকাবিলায় বাংলাদেশকে ৩২৯ মিলিয়ন ডলার দেবে জাপান

করোনাভাইরাস মোকাবিলায় বাংলাদেশকে ৩২৯ মিলিয়ন ডলার দেবে জাপান

এলএ বাংলা টাইমস

করোনাভাইরাস মহামারী পরিস্থিতি মোকাবিলায় বাংলাদেশকে ৩২৯ মিলিয়ন মার্কিন ডলার সহায়তা দেয়ার আশ্বাস দিয়েছে জাপান।


প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে টেলিফোনে আলাপকালে জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবে এ ঘোষণা দেন।

প্রেস সচিব বলেন, বাংলাদেশকে দিতে যাওয়া এ সহায়তা সংক্রান্ত একটি বিল ইতোমধ্যে জাপানি পার্লামেন্টে অনুমোদন করা হয়েছে বলে শেখ হাসিনাকে জানিয়েছেন শিনজো আবে।

এ ফোনালাপে মহামারী, দ্বিপক্ষীয় অর্থনৈতিক সহযোগিতা এবং জাপানি সহায়তায় বাস্তবায়নাধীন বিভিন্ন প্রকল্প নিয়ে কথা বলেন দুই দেশের প্রধানমন্ত্রী।

বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাপানের সাথে অর্থনৈতিক সম্পর্ক আরও শক্তিশালী করতে বেশি করে জাপানি বিনিয়োগ চান। সেই সাথে বন্ধুপ্রতিম দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদার করারও তাগিদ দেন শেখ হাসিনা।

তিনি জাপানের প্রধানমন্ত্রীকে বর্তমান রোহিঙ্গা পরিস্থিতি সম্পর্কেও অবহিত করেন। জবাবে, জাপানের প্রধানমন্ত্রী জানান, রোহিঙ্গা সংকট সমাধানের বিষয়ে মিয়ানমারের নেতাদের সাথে কথা বলবেন তিনি।

বাংলাদেশকে পিপিই, মাস্ক, গগলসসহ কোভিড-১৯ ভাইরাস মোকাবিলায় সুরক্ষাসামগ্রী দেয়ায় জাপানের প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান শেখ হাসিনা।

বাংলাদেশের প্রধানমন্ত্রী আশা প্রকাশ করে বলেন, করোনা মহামারীর কারণে স্থগিত হওয়া ২০২০ সালের গ্রীষ্মকালীন অলিম্পিক ২০২১ সালে যথাসময়ে জাপানের টোকিওতে অনুষ্ঠিত হবে।






এলএ বাংলা টাইমস/এমকে

শেয়ার করুন

পাঠকের মতামত