আপডেট :

        গ্যাসের দাম বাড়ায় ক্ষুব্ধ মার্কিন ভোটাররা, ট্রাম্প বলছেন ইরান যুদ্ধের জন্য এটি ‘সামান্য মূল্য’

        বাজেট সংকটে লস এঞ্জেলেস কাউন্টি সুপিরিয়র কোর্ট, চাকরি ছাড়লে কর্মীদের ৩৫ হাজার ডলার

        তারকায় ঝলমলে লুকাস মিউজিয়ামের উদ্বোধনী আয়োজন, মঙ্গলবার খুলছে সবার জন্য

        লং বিচগামী কার্নিভাল ক্রুজ থেকে সাগরে ঝাঁপ দিলেন ব্যক্তি, ফিরে গিয়ে তল্লাশি

        হামে আক্রান্ত যাত্রীর ভ্রমণে ক্যালিফোর্নিয়ায় সতর্কতা, ঝুঁকিতে লস এঞ্জেলেসসহ বিভিন্ন এলাকার মানুষ

        ম্যাকলমোর বিতর্কের পর প্রথম কনসার্টে এড শিরান: ‘ভুল করেছি’, ভক্তদের কাছে দুঃখপ্রকাশ

        আইসিই এজেন্টের গুলিতে টেক্সাসে আহত ভেনেজুয়েলার তরুণ, জবাবদিহির দাবিতে বিক্ষোভ

        ট্রাম্পের বিজয় তোরণ এবার সামরিক স্থাপনাও হবে, থাকবে ড্রোন ও স্নাইপার

        ক্যালিফোর্নিয়ায় গাড়ির বিমায় বৈবাহিক অবস্থার ভিত্তিতে দাম নির্ধারণ বন্ধের উদ্যোগ

        ক্যালিফোর্নিয়ায় স্টোরেজ ইউনিট থেকে চুরি ১ লাখ ৩০ হাজার ডলারের দুর্লভ খেলনা ও সংগ্রহ

        লস এঞ্জেলেসের ইউনিয়ন স্টেশনে হাম সংক্রমণের শঙ্কা, আক্রান্ত যাত্রীর সংস্পর্শে আসতে পারেন বহু মানুষ

        ২ নারীসহ ৩ কর্মীর সঙ্গে যৌন সম্পর্কের অভিযোগ, সরাসরি জবাব রিপাবলিকান কংগ্রেসওম্যানের

        সঙ্গী বাছাইয়ের ‘নন-নেগোশিয়েবল’ তালিকা দিয়ে তুমুল সমালোচনায় সিলিকন ভ্যালির তরুণ নির্বাহী

        ১২ বছরের শিশুকে যৌন নিপীড়ন, ক্যালিফোর্নিয়ায় যুবকের ২০ বছরের বেশি কারাদণ্ড

        ‘এআই ফোর্স’ গঠন ও কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক জার নিয়োগ দেবেন ট্রাম্প

        গ্রিনল্যান্ডের নিরাপত্তায় যুক্তরাষ্ট্রের ‘স্থায়ী নিয়ন্ত্রণ’, ডেনমার্কের সঙ্গে চুক্তি

        হৃদযন্ত্রের আবরণ ভেদ করে ঢুকে ছিল সূঁচ, শরীরের নানা অংশে মিলল আরও ধাতব বস্তু

        ‘যুদ্ধের কথা ভাবার পর্যায়ে পৌঁছে গেছি’, ব্রিটেনকে সতর্ক করলেন বিশেষজ্ঞরা

        ডিজেলের দাম ছুঁল রেকর্ড ৬.৪৩ ডলার, জ্বালানি সংকটে বাড়তে পারে নিত্যপণ্যের দাম

        ছিপে উঠল ৬৪৮ পাউন্ডের বিশাল মাছ, সান ডিয়েগোর উপকূলে নতুন রেকর্ড

যশোর শিশু উন্নয়ন কেন্দ্রে কিশোরদের সংঘর্ষ, নিহত ৩

যশোর শিশু উন্নয়ন কেন্দ্রে কিশোরদের সংঘর্ষ, নিহত ৩

যশোর সদর উপজেলার পুলেরহাট এলাকায় অবস্থিত শিশু উন্নয়ন কেন্দ্রের (বালক) ভেতরে কিশোরদের দুই পক্ষের সংঘর্ষে তিন কিশোর নিহতের খবর পাওয়া গেছে। বৃহস্পতিবার সন্ধ্যায় এই সংঘর্ষের ঘটনা ঘটে।

শিশু উন্নয়ন কেন্দ্র সূত্রে জানা গেছে, কেন্দ্রের ভেতরে সংশোধনের জন্য থাকা কিশোরদের দুই পক্ষের মধ্যে বৃহস্পতিবার সন্ধ্যায় অতর্কিত সংঘর্ষ হয়। এ সময় তারা খাটের মশারি টাঙানোর লাঠি ও চেয়ারের হাতল ভেঙে মারামারি শুরু করে। এতে অন্তত আট কিশোর আহত হয়। এর মধ্যে তিনজনকে গুরুতর অবস্থায় যশোর জেনারেল হাসপাতালে নেওয়া হলে জরুরি বিভাগের চিকিৎসকেরা তাদের মৃত ঘোষণা করেন।

যশোর পুলিশের ডিএসবি ডিআই-১ পুলিশ পরিদর্শক এম মশিউর রহমান জানান, উন্নয়নকেন্দ্রের অভ্যন্তরে পূর্ব শত্রুতার জের ধরে সন্ধ্যার দিকে পাভেল ও রবিউল গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। কিশোররা বাঁশ, লাঠি-সোটা এবং পরিত্যক্ত জিনিসপত্র নিয়ে সংঘর্ষে জড়ায়। এতে তিনজন নিহত হন। উন্নয়নকেন্দ্রের কর্মকর্তারা সন্ধ্যায় লাশ হাসপাতাল মর্গে নিয়ে আসেন।

নিহতরা হলেন বগুড়ার শিবগঞ্জের তালিবপুর পূর্বপাড়ার নান্নু পরমানিকের ছেলে নাঈম হোসেন (১৭), খুলনার দৌলতপুরের রোজা মিয়ার ছেলে পারভেজ হাসান রাব্বি (১৮) ও বগুড়ার শেরপুর থানার মহিপুর গ্রামের নুরুল ইসলাম নুরুর ছেলে রাসেল ওরফে সুজন (১৮)।

জেলা পুলিশ সুপার মুহাম্মদ আশরাফ হোসেন বলেন, ‘বিভিন্ন অপরাধে জড়িত দেশের বিভিন্ন জেলার ২৮০ কিশোর আদালতের মাধ্যমে ওই কেন্দ্রে এসেছে। তাদের মধ্যে অভ্যন্তরীণ বিরোধ রয়েছে। সেই বিরোধের জেরে সংঘর্ষ হয়েছে।

যশোর শিশু উন্নয়নকেন্দ্রের প্রশিক্ষক মুশফিক জানান, কয়েকদিন আগেও কেন্দ্রে দুই গ্রুপের মধ্যে মারামারিতে বেশ কয়েকজন আহত হয়। সেই ঘটনার জেরে আজকের ঘটনা ঘটে।

এলএবাংলাটাইমস/এলআরটি/এন

শেয়ার করুন

পাঠকের মতামত