আপডেট :

        গ্যাসের দাম বাড়ায় ক্ষুব্ধ মার্কিন ভোটাররা, ট্রাম্প বলছেন ইরান যুদ্ধের জন্য এটি ‘সামান্য মূল্য’

        বাজেট সংকটে লস এঞ্জেলেস কাউন্টি সুপিরিয়র কোর্ট, চাকরি ছাড়লে কর্মীদের ৩৫ হাজার ডলার

        তারকায় ঝলমলে লুকাস মিউজিয়ামের উদ্বোধনী আয়োজন, মঙ্গলবার খুলছে সবার জন্য

        লং বিচগামী কার্নিভাল ক্রুজ থেকে সাগরে ঝাঁপ দিলেন ব্যক্তি, ফিরে গিয়ে তল্লাশি

        হামে আক্রান্ত যাত্রীর ভ্রমণে ক্যালিফোর্নিয়ায় সতর্কতা, ঝুঁকিতে লস এঞ্জেলেসসহ বিভিন্ন এলাকার মানুষ

        ম্যাকলমোর বিতর্কের পর প্রথম কনসার্টে এড শিরান: ‘ভুল করেছি’, ভক্তদের কাছে দুঃখপ্রকাশ

        আইসিই এজেন্টের গুলিতে টেক্সাসে আহত ভেনেজুয়েলার তরুণ, জবাবদিহির দাবিতে বিক্ষোভ

        ট্রাম্পের বিজয় তোরণ এবার সামরিক স্থাপনাও হবে, থাকবে ড্রোন ও স্নাইপার

        ক্যালিফোর্নিয়ায় গাড়ির বিমায় বৈবাহিক অবস্থার ভিত্তিতে দাম নির্ধারণ বন্ধের উদ্যোগ

        ক্যালিফোর্নিয়ায় স্টোরেজ ইউনিট থেকে চুরি ১ লাখ ৩০ হাজার ডলারের দুর্লভ খেলনা ও সংগ্রহ

        লস এঞ্জেলেসের ইউনিয়ন স্টেশনে হাম সংক্রমণের শঙ্কা, আক্রান্ত যাত্রীর সংস্পর্শে আসতে পারেন বহু মানুষ

        ২ নারীসহ ৩ কর্মীর সঙ্গে যৌন সম্পর্কের অভিযোগ, সরাসরি জবাব রিপাবলিকান কংগ্রেসওম্যানের

        সঙ্গী বাছাইয়ের ‘নন-নেগোশিয়েবল’ তালিকা দিয়ে তুমুল সমালোচনায় সিলিকন ভ্যালির তরুণ নির্বাহী

        ১২ বছরের শিশুকে যৌন নিপীড়ন, ক্যালিফোর্নিয়ায় যুবকের ২০ বছরের বেশি কারাদণ্ড

        ‘এআই ফোর্স’ গঠন ও কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক জার নিয়োগ দেবেন ট্রাম্প

        গ্রিনল্যান্ডের নিরাপত্তায় যুক্তরাষ্ট্রের ‘স্থায়ী নিয়ন্ত্রণ’, ডেনমার্কের সঙ্গে চুক্তি

        হৃদযন্ত্রের আবরণ ভেদ করে ঢুকে ছিল সূঁচ, শরীরের নানা অংশে মিলল আরও ধাতব বস্তু

        ‘যুদ্ধের কথা ভাবার পর্যায়ে পৌঁছে গেছি’, ব্রিটেনকে সতর্ক করলেন বিশেষজ্ঞরা

        ডিজেলের দাম ছুঁল রেকর্ড ৬.৪৩ ডলার, জ্বালানি সংকটে বাড়তে পারে নিত্যপণ্যের দাম

        ছিপে উঠল ৬৪৮ পাউন্ডের বিশাল মাছ, সান ডিয়েগোর উপকূলে নতুন রেকর্ড

বিরামপুরে ওয়ার্ল্ড ভিশনের উদ‍্যোগে হতদরিদ্র পরিবারে সুরক্ষা সামগ্রী বিতরণ

বিরামপুরে ওয়ার্ল্ড ভিশনের উদ‍্যোগে হতদরিদ্র পরিবারে সুরক্ষা সামগ্রী বিতরণ

দিনাজপুরের বিরামপুরে বেসরকারি উন্নয়ন সংস্থা- ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ, বিরামপুর এপি'র উদ‍্যোগে কোভিড-১৯ করোনা ভাইরাস প্রতিরোধে হতদরিদ্র পরিরারের মাঝে বিনামুল্যে হাইজিন কিট তথা সুরক্ষা সামগ্রী বিতরণ করা হয়েছে। সুরক্ষা সামগ্রী বিতরণের পূর্বে কোভিড-১৯ করোনা ভাইরাস প্রতিরোধে করণীয় বিষয়ে উপস্থিত উপকারভোগীদের স্বাস্থ্য বিধি মেনে চলা, বাড়ির বাইরে মাস্ক পরিধান করা সহ বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করা হয়। হাইজিন কিট তথা সুরক্ষা সামগ্রী হিসেবে প্রত‍্যেক পরিবারে ঢাকনা ও কল সহ ১টি বালতি (২০লিঃ), ১টি গামলা (২০লিঃ), ৫টি স‍্যাভলন সাবান (১২৫গ্রাঃ), ১সেট সাবান দানি, ১কেজি গুড়া সাবান, ২প‍্যাকেট স‍্যানিটারি ন‍্যাপকিন ও ১০টি মাস্ক প্রদান করা হয়েছে।
মঙ্গলবার (১৮ আগষ্ট) সকাল সাড়ে ১০টায় পৌর শহরের আনসার মাঠে বিরামপুর এপি ম‍্যানেজার মিঃ নরেশ মারান্ডি'র সভাপতিত্বে ও প্রোগ্রাম অফিসার প্রশান্ত কুমারের সঞ্চালনায় এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার পরিমল কুমার সরকার। এতে আরো উপস্থিত ছিলেন, উপজেলা আনসার-ভিডিপি কর্মকর্তা জাহাঙ্গীর আলী, পূর্বপাড়া ভিডিসি সভাপতি শাহ্ আলম মন্ডল প্রমূখ।

প্রধান অতিথির বক্তব্যে, ইউএনও পরিমল কুমার সরকার বলেন, কোভিড-১৯ করোনা ভাইরাস প্রতিরোধে ওয়ার্ল্ড ভিশনের ধারাবাহিক কার্যক্রমগুলো প্রশংসনীয়। তিনি উপস্থিত উপকারভোগীদের যথানিয়মে সরকার নির্দেশিত স্বাস্থ্য বিধি নিয়মিত মেনে চলার আহবান জানান।
এপি ম‍্যানেজার মিঃ নরেশ মারান্ডি জানান, বৈশ্বিক মহামারি কোভিড-১৯ করোনা ভাইরাস পরিস্থিতিতে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ সাধ‍্যানুযায়ী হতদরিদ্র, দরিদ্র ও সাময়িক কর্মহীন পরিবারে বিভিন্নভাবে সাহায্য-সহযোগিতা করে আসছে। এরই ধারাবাহিকতায় গ্রাম উন্নয়ন কমিটি'র (ভিডিসি) মাধ্যমে বাছাইকৃত কর্ম এলাকার হতদরিদ্র পরিবারের মাঝে কোভিড-১৯ প্রতিরোধে হাইজিন কিট (সুরক্ষা সামগ্রী) প্রদান করা হচ্ছে। পরবর্তীতে আরো অন‍্যান‍্য সহায়তা প্রদান করার পরিকল্পনা আছে বলে তিনি জানান।

বিতরণ অনুষ্ঠানে সরকারি নির্দেশনা অনুযায়ী স্বাস্থ্য বিধি মেনে শারীরিক দূরত্ব বজায় রেখে উপকারভোগী পরিবারের সদস্যদের বসার ব‍্যবস্থা করে সুরক্ষা সামগ্রী বিতরণ করা হয়।

এলএবাংলাটাইমস/এলআরটি/এন

শেয়ার করুন

পাঠকের মতামত