আপডেট :

        মাদকজাতীয় পিল খেয়ে মৃত্যুর সম্ভাবনা অভিনেত্রী হেইডেন প্যানেটিয়ারের, তদন্তে মাদক সরবরাহকারী

        লস এঞ্জেলেস বন্দরে জাহাজ থেকে পানিতে পড়ে গেল কয়েকটি কনটেইনার

        এল নিনোর পর নতুন বিপদ, দক্ষিণ ক্যালিফোর্নিয়ার উপকূল নিয়ে বাড়ছে উদ্বেগ

        লস এঞ্জেলেস কাউন্টিতে ভয়াবহ দাবানল, পুড়ে গেছে অন্তত একটি বাড়ি

        কমলা হ্যারিস প্রেসিডেন্ট পদে লড়লে ২০২৮-এ প্রার্থী হবেন না গ্যাভিন নিউসম! কেন এমন সিদ্ধান্ত?

        কিংবদন্তি পোশাক ডিজাইনার বব ম্যাকি মারা গেছেন

        শারীরিক অবস্থা নিয়ে জল্পনা উড়িয়ে তিন মাস পর সিনেটে ফিরলেন মিচ ম্যাককনেল

        বোরিস জনসনসহ ইউরোপীয় কর্মকর্তারা স্টেশন ছাড়ার পর ইউক্রেনের ট্রেনে রুশ ড্রোন হামলা

        তীব্র গরম থেকে স্বস্তি পাচ্ছে লস এঞ্জেলেসসহ দক্ষিণ ক্যালিফোর্নিয়া

        ভয়াবহ ম্যাকলারেন দুর্ঘটনায় জনপ্রিয় কার ইনফ্লুয়েন্সারসহ নিহত ২

        জিজ্ঞাসাবাদের আগেই শিশু নির্যাতনের ছবি রাখার অভিযুক্ত দূতাবাসকর্মীকে যুক্তরাষ্ট্রে পাঠানো

        লেকে জরুরি অবতরণের পর সাঁতরে প্রাণ বাঁচালেন মার্কিন কংগ্রেসম্যান

        ইরানের আকাশে গুলি করে নামানো মার্কিন পাইলটের ভয়াবহ অভিজ্ঞতা

        "আমরা সত্যিই বিশ্বাস করি, এআই সব মানুষকে মেরে ফেলতে পারে!"

        লস এঞ্জেলেসের এনসিনোতে ভয়াবহ গাড়ি দুর্ঘটনায় নিহত ১ আহত বেশ কয়েকজন

        কম্বিনেশন শেষ হয়ে যাওয়ায় ক্যালিফোর্নিয়ায় বদলাচ্ছে গাড়ির নম্বর প্লেটের সিরিজ

        ক্যালিফোর্নিয়ায় নিখোঁজ ১৫ বছরের কিশোরীকে খুঁজছে পরিবার

        বাবাকে ছুরিকাঘাতে হত্যার দায়ে ক্যালিফোর্নিয়ার যুবকের ৩৯ বছর কারাদণ্ড

        কমলা হ্যারিসের মালিবুর বাড়িতে অনুপ্রবেশের চেষ্টা, নিরাপত্তারক্ষীদের হাতে আটক নারী

        হুথিদের অগ্রযাত্রায় লোহিত সাগরে সংকট, সৌদি আরব বন্ধ করল গুরুত্বপূর্ণ তেল পাইপলাইন

দেশের উন্নয়ন আজ দৃশ্যমান

দেশের উন্নয়ন আজ দৃশ্যমান

আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন বলেছেন, ছাত্রলীগে কোন অনুপ্রবেশকারী বা দুষ্টচক্রের স্থান নেই। অনুপ্রবেশকারী, অছাত্র, বিবাহিত কিংবা মাদকাসক্ত মুক্ত ছাত্রলীগ গড়তে চাই। এমন কাউকে ছাত্রলীগের নেতৃত্বে দেখতে চাই না।

মঙ্গলবার রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রুয়েট) শাখা ছাত্রলীগের চতুর্থ বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

মেয়র বলেন, দেশের উন্নয়ন আজ দৃশ্যমান। মেট্রোরেল ও পদ্মা সেতু হয়েছে। এখন বঙ্গবন্ধু টানেল ও রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র একাংশ উদ্বোধন অপেক্ষায়। আওয়ামী লীগ ছাড়া দেশের এমন উন্নয়নের কথা কেউ ভাবেনি, করেওনি। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা সেটা করেছেন। এগুলো মুক্তিযুদ্ধের অর্জন। এতে দেশের মানুষের ভোগান্তি কমেছে এবং দক্ষ জনসম্পদ ও কর্মসংস্থান সৃষ্টি হয়েছে। এসব প্রকল্প বাস্তবায়নে দেশের প্রকৌশলী ও প্রযুক্তির সঙ্গে জড়িত অনেকে হাতে-কলমে শিক্ষালাভ করেছেন। যা বঙ্গবন্ধু কন্যার সুদূরপ্রসারী পরিকল্পনা ফল। এই শিক্ষা ও দক্ষতা ভবিষ্যৎ প্রকৌশলীদের জন্যও পাথেয় হবে। তাই বঙ্গবন্ধুর সোনার বাংলা ও দেশরত্ন শেখ হাসিনার স্মার্ট বাংলাদেশ গড়তে এই তরুণ প্রজন্মকে কাজ করার আহ্বান জানান তিনি।

শাখা ছাত্রলীগের সভাপতি মোহা. ইসফাক ইয়াসশির ইপুর সভাপতিত্বে সম্মেলনের প্রধান অতিথি হিসেবে ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন, বিশেষ অতিথি রাজশাহী মহানগর আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ আলী কামাল এবং আওয়ামী লীগের স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক উপ কমিটির সদস্য ডা. আনিকা ফারিহা জামান অর্ণা, প্রধান বক্তা কেন্দ্রীয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক শেখ ওয়ালি আসিফ ইনান প্রমূখ।

এলএবাংলাটাইমস/আইটিএলএস  

শেয়ার করুন

পাঠকের মতামত