আপডেট :

        পোলো ও ওডালিসের প্রভাবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বড় ঢেউয়ের আশঙ্কা

        সিমি ভ্যালিতে একের পর এক দুর্ঘটনা, ফায়ারফাইটার গু রুতর আ হ ত

        হারমোসা বিচ এলাকায় ৩.৬ মাত্রার ভূমিকম্প, তাৎক্ষণিক ক্ষয়ক্ষতির খবর নেই

        ২০২৬ সালে ক্যালিফোর্নিয়ায় নেকড়ের আ ক্রমণে ক্ষতিগ্রস্ত বহু খামারের পশু

        বেলফ্লাওয়ারে আগুনের ঘটনায় গু লি বি দ্ধ ব্যক্তি, মুখোশধারী দুইজনকে সন্দেহ

        গাছে ঝুলন্ত অবস্থায় নারীর ম রদেহ, পুলিশ বলছে মৃ ত্যুর পর ঝুলিয়ে রাখা হয়েছিল

        ৩১ বছর আগের হ ত্যা মামলায় মৃ ত্যুদণ্ড, শৈশবের নি র্যাতনকে সামনে আনছেন ক্রিস্টা পাইকের আইনজীবীরা

        সুপার এল নিনোর প্রভাবে ফেব্রুয়ারির মধ্যে ৪ লাখ ৫০ হাজারের বেশি মানুষের মৃত্যুর আশঙ্কা

        শক্তিশালী নর’ইস্টারে বিপর্যস্ত বিমান চলাচল, প্রভাব পড়েছে এলএএক্সেও

        চীন-যুক্তরাষ্ট্রের মধ্যে এআই নিয়ে নতুন যোগাযোগ চ্যানেল চালুর ঘোষণা

        হারিকেন পোলো: ঝড়ের গতিপথে সাউদার্ন ক্যালিফোর্নিয়ায় কী প্রভাব পড়তে পারে

        অক্সনার্ডে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৭

        লস এঞ্জেলেস মেয়র নির্বাচনে বড় ইস্যু হয়ে উঠেছে এলএএক্স পিপল মুভারের বারবার বিলম্ব

        সিলিকন ভ্যালিতে ১০০ জনের বেশি নামের ‘যৌন নিপীড়ন’ তালিকা ছড়ানোর দাবি

        শুক্রবার থেকেই উষ্ণ হবে দক্ষিণ ক্যালিফোর্নিয়া, ফিরছে গ্রীষ্মের আবহ

        কোভিড ঋণ জালিয়াতিতে সাড়ে ৩ মিলিয়ন ডলার আত্মসাৎ, দক্ষিণ ক্যালিফোর্নিয়ার ৩ জনের দোষ স্বীকার

        এটিএম ফি দেওয়া গ্রাহকদের ১৬৭.৫ মিলিয়ন ডলার দেবে ভিসা-মাস্টারকার্ড, আবেদন ২০২৭ পর্যন্ত

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ছোট বিমান বিধ্বস্ত, নিহত ২

        ইয়োসেমাইটে পড়ে ১৯ বছর বয়সী ক্যালিফোর্নিয়ার কলেজ কুস্তিগিরের মৃত্যু

        আমেরিকার শ্রমিক সংকট স্থানীয় কর্মীর ঘাটতির চেয়েও বড়

খেলাধুলা বেড়ে ওঠার একটি অপরিহার্য অংশ: স্পিকার

খেলাধুলা বেড়ে ওঠার একটি অপরিহার্য অংশ: স্পিকার

শিশুদের উন্নয়নে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ ও বাস্তবায়ন করতে হবে। একজন শিশুও যেন শিক্ষার বাইরে না থাকে সেটি আমাদের নিশ্চিত করতে হবে বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী।

আজকের শিশুরা জ্ঞানবিজ্ঞান, মুক্ত চিন্তা-চেতনায় সমৃদ্ধ হয় উঠলেই আগামী দিনের বিশ্ব তার সুন্দর প্রভাব ও ফল পাবে; বিশ্ব হয়ে উঠবে আরও সুন্দর, আরও শান্তিময়। তাই সবার আগে আমাদের শিশুদের নিরাপত্তার বিষয়ে গুরুত্ব দিতে হবে।

সোমবার দুপুরে বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহ উদযাপন উপলক্ষে বাংলাদেশ শিশু একাডেমিতে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

শিশুদের জন্য খেলাধুলার প্রতি গুরুত্ব দিয়ে স্পিকার বলেন, খেলাধুলা বেড়ে ওঠার একটি অপরিহার্য অংশ। শুধু লেখাপড়া না, লেখাপড়ার পাশাপাশি আমরা যেন আমাদের শিশুদের খেলাধুলার যথেষ্ট সুযোগ করে দিতে পারি সেটিও দেখতে হবে। এছাড়া যে বিষয়টি এখন প্রত্যেকটি শহরেই খেলার মাঠ সেভাবে পাওয়া যায় না, সে বিষয়টির প্রতি আমাদের দৃষ্টি দিতে হবে।

ড. শিরীন শারমিন চৌধুরী বলেন, তোমাদের মনে রাখতে হবে তোমরা অনেক সুযোগ-সুবিধা পাচ্ছ। কিন্তু এদেশে এখনও অনেক শিশুরা আছে যারা দারিদ্র্যের মধ্যে থাকে এবং অনেক সুবিধা থেকে বঞ্চিত। আমাদের দেশে এখনও শিশুশ্রম আছে। টাকা দেওয়ার মাধ্যমে তার পরিবারকে সহায়তা করে শিশুশ্রম থেকে প্রত্যাহার করে নিয়ে আসার প্রকল্প বাস্তবায়ন হচ্ছে। তবে এ পরিধি আরও বাড়াতে হবে। এছাড়া জলবায়ু পরিবর্তনের কারণে যে শিশুরা ক্ষতিগ্রস্ত হচ্ছে তাদের কীভাবে উন্নয়ন করা যায় সে বিষয়টি নিয়েও কাজ চলছে।

আয়োজনে সভাপতিত্ব করেন মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী ফজিলাতুন নেসা ইন্দিরা।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের সচিব নাজমা মোবারেক। এসময় আরও উপস্থিত ছিলেন ইউনিসেফের প্রতিনিধি ডেলা বিহাম ও বাংলাদেশ শিশু একাডেমির চেয়ারম্যান লাকী ইনাম।

আলোচনা শেষে শিশু অ্যাকাডেমির শিশুদের পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক আয়োজন অনুষ্ঠিত হয়।

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত