আপডেট :

        পোলো ও ওডালিসের প্রভাবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বড় ঢেউয়ের আশঙ্কা

        সিমি ভ্যালিতে একের পর এক দুর্ঘটনা, ফায়ারফাইটার গু রুতর আ হ ত

        হারমোসা বিচ এলাকায় ৩.৬ মাত্রার ভূমিকম্প, তাৎক্ষণিক ক্ষয়ক্ষতির খবর নেই

        ২০২৬ সালে ক্যালিফোর্নিয়ায় নেকড়ের আ ক্রমণে ক্ষতিগ্রস্ত বহু খামারের পশু

        বেলফ্লাওয়ারে আগুনের ঘটনায় গু লি বি দ্ধ ব্যক্তি, মুখোশধারী দুইজনকে সন্দেহ

        গাছে ঝুলন্ত অবস্থায় নারীর ম রদেহ, পুলিশ বলছে মৃ ত্যুর পর ঝুলিয়ে রাখা হয়েছিল

        ৩১ বছর আগের হ ত্যা মামলায় মৃ ত্যুদণ্ড, শৈশবের নি র্যাতনকে সামনে আনছেন ক্রিস্টা পাইকের আইনজীবীরা

        সুপার এল নিনোর প্রভাবে ফেব্রুয়ারির মধ্যে ৪ লাখ ৫০ হাজারের বেশি মানুষের মৃত্যুর আশঙ্কা

        শক্তিশালী নর’ইস্টারে বিপর্যস্ত বিমান চলাচল, প্রভাব পড়েছে এলএএক্সেও

        চীন-যুক্তরাষ্ট্রের মধ্যে এআই নিয়ে নতুন যোগাযোগ চ্যানেল চালুর ঘোষণা

        হারিকেন পোলো: ঝড়ের গতিপথে সাউদার্ন ক্যালিফোর্নিয়ায় কী প্রভাব পড়তে পারে

        অক্সনার্ডে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৭

        লস এঞ্জেলেস মেয়র নির্বাচনে বড় ইস্যু হয়ে উঠেছে এলএএক্স পিপল মুভারের বারবার বিলম্ব

        সিলিকন ভ্যালিতে ১০০ জনের বেশি নামের ‘যৌন নিপীড়ন’ তালিকা ছড়ানোর দাবি

        শুক্রবার থেকেই উষ্ণ হবে দক্ষিণ ক্যালিফোর্নিয়া, ফিরছে গ্রীষ্মের আবহ

        কোভিড ঋণ জালিয়াতিতে সাড়ে ৩ মিলিয়ন ডলার আত্মসাৎ, দক্ষিণ ক্যালিফোর্নিয়ার ৩ জনের দোষ স্বীকার

        এটিএম ফি দেওয়া গ্রাহকদের ১৬৭.৫ মিলিয়ন ডলার দেবে ভিসা-মাস্টারকার্ড, আবেদন ২০২৭ পর্যন্ত

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ছোট বিমান বিধ্বস্ত, নিহত ২

        ইয়োসেমাইটে পড়ে ১৯ বছর বয়সী ক্যালিফোর্নিয়ার কলেজ কুস্তিগিরের মৃত্যু

        আমেরিকার শ্রমিক সংকট স্থানীয় কর্মীর ঘাটতির চেয়েও বড়

আদালতের বিষয় খালেদা জিয়াকে বিদেশে পাঠানো : আইনমন্ত্রী

আদালতের বিষয় খালেদা জিয়াকে বিদেশে পাঠানো : আইনমন্ত্রী

খালেদা জিয়াকে বিদেশে পাঠানো আদালতের বিষয় জানিয়ে আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, ‘প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জন্য আইন অনুযায়ী সর্বোচ্চ মহানুভবতা দেখিয়েছেন। আইনে এর চেয়ে বেশি কিছু করার সুযোগ নেই। এটা রাজনৈতিক সিদ্ধান্ত না সেটা প্রমাণ করতে আর কত মহানুভবতা দেখাতে হবে?’

বুধবার সচিবালয়ে আইন মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে এসব কথা বলেন তিনি। মন্ত্রী বলেন, ফৌজদারী কার্যবিধির ৪০১ ধারায় বিএনপির আবেদন নিষ্পত্তি করা হয়েছে। এখন অভিযুক্ত ব্যক্তির (খালেদা জিয়ার) স্থায়ী মুক্তি ও বিদেশে চিকিৎসার জন্য রাষ্ট্রপতির কাছে ক্ষমা চাওয়ার সুযোগ আছে। তবে অভিযুক্ত ব্যক্তি স্থায়ী মুক্তির আর বিদেশে নেওয়ার জন্য রাষ্ট্রপতির কাছে দোষ স্বীকার করবে কিনা- সেটা তাদের বিষয়। সে বিষয়ে আমার কোনো মন্তব্য নেই।

তিনি আরো বলেন, ৪০১ ধারা যখন নির্বাহীপ্রধান প্রয়োগ করেন তখন বিচার বিভাগের হস্তক্ষেপ করা ঠিক না। বেগম জিয়াকে বিদেশ নেওয়ার বিষয়ে বিএনপির সঙ্গে কোনো আলোচনা হয় নাই। বেগম জিয়ার পরিবার দরখাস্ত করেছিলেন সেই দরখাস্ত নিষ্পত্তি করা হয়েছে। আইনে কোথাও তাকে বিদেশে নেওয়ার কথা বলা নাই

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত