আপডেট :

        প্রশান্ত মহাসাগরে একসঙ্গে দুই হারিকেন, ঝুঁকিতে হাওয়াই ও দক্ষিণ ক্যালিফোর্নিয়া

        ঝড়-বৃষ্টিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বিদ্যুৎ বিভ্রাট, অচল ট্রাফিক সিগন্যাল

        রাস্তার পাশে নবজাতকের মরদেহ, ১৪ বছরের কিশোরীকে খুঁজতে অ্যাম্বার অ্যালার্ট

        মার্কিন হামলার জবাব আরও দ্রুত ও ভয়াবহ হবে: ইরানের হুঁশিয়ারি

        ৯/১১ হামলার মামলার কেন্দ্রীয় ব্যক্তির উগ্রপন্থী যোগাযোগের নতুন ভিডিও প্রকাশ

        মিয়ামি বিমানবন্দরে অ্যামাজনের কার্গো বিমান বিধ্বস্ত, নিহত ৫

        লস এঞ্জেলেসের হাজারো নিম্নআয়ের রোগী হারাচ্ছেন ইউসিএলএ হেলথের চিকিৎসা

        ২৬ হাজার ডলারের কম দামে ইলেকট্রিক পিকআপ আনছে নতুন মার্কিন কোম্পানি

        লস এঞ্জেলেসে অবৈধ গাড়ি প্রদর্শনীবিরোধী অভিযানে ৬৯ গ্রেপ্তার, ৫৭০টি টিকিট

        অ্যানাহেইমে মহাসড়কে ভয়াবহ দুর্ঘটনা, নিহত ৩ কিশোর

        লস এঞ্জেলেস বিমানবন্দরে লেবার ডে ছুটিতে বাড়ছে যাত্রীদের ভিড়

        লেবার ডে উইকেন্ডে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ৪ ঝুঁকির সতর্কতা

        ধূসর নেকড়ের সুরক্ষা বাতিলের উদ্যোগ ট্রাম্পের, উদ্বেগ সংরক্ষণবাদীদের

        জাহাজে পাল্টাপাল্টি হামলা, যুক্তরাষ্ট্র-ইরান সংঘাত আরও উত্তপ্ত

        হলিউডের ৭-ইলেভেনে ১৮ বছরের তরুণীকে মারধর, অচেতন করে লুট

        সিমি ভ্যালিতে পুলিশের গুলিতে সন্দেহভাজন নিহত, প্রকাশ হলো বডি ক্যামেরার ভিডিও

        আফ্রিকার প্রকৃত আয়তন দেখাতে নতুন বিশ্ব মানচিত্র অনুমোদন জাতিসংঘে

        ট্রাম্পের শান্তি দূতেরা সপ্তাহান্তে মস্কো ও কিয়েভ সফরে যাচ্ছেন

        ইউরোপের দেশগুলো কেন উত্তর আমেরিকা থেকে সোনা সরিয়ে নিচ্ছে?

        তিন সন্তান হত্যায় লিন্ডসে ক্ল্যান্সি: ভিকটিম নাকি অপরাধী?

‘অরাজকতা করবে না’ প্রতিশ্রুতি দিলে বিএনপিকে ঢাকায় সমাবেশ করার অনুমতি দিতে পারে পুলিশ

‘অরাজকতা করবে না’ প্রতিশ্রুতি দিলে বিএনপিকে ঢাকায় সমাবেশ করার অনুমতি দিতে পারে পুলিশ

অরাজকতা না করার প্রতিশ্রুতি দিলে বিএনপিকে আগামী ২৮ অক্টোবর মহাসমাবেশের অনুমতি দেওয়া হতে পারে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। তিনি বলেন, কোনো ধরনের ‘অরাজকতা করবে না’ প্রতিশ্রুতি দিলে বিএনপিকে ঢাকায় সমাবেশ করার অনুমতি দিতে পারে পুলিশ।

মঙ্গলবার (২৪ অক্টোবর) রাজধানীর মগবাজারে মধুবাগ মাঠে এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ২৮ অক্টোবর সমাবেশকে ঘিরে অনেকেই অনেক কথা বলছেন। আমি মনে করি বিএনপি শান্তিপূর্ণভাবে সমাবেশ করবে। তারা যদি কমিশনারকে সন্তুষ্ট করতে পারেন, যে তারা অরাজক পরিস্থিতি তৈরি করবেন না, কোনো ধরনের জনদুর্ভোগ তৈরি করবেন না, আমার মনে হয় কমিশনার পারমিশন দেবেন।

তিনি বলেন, জনগণ যদি চায় তবে তারা আবার ক্ষমতা আসতে পারবে। সেজন্য তাদের জনগণের কাছে যেতে হবে, নির্বাচনে আসতে হবে। সেটা না করে ঢাকা অচল করে দেওয়ার হুমকি দিচ্ছে। জনগণের কাছে ক্ষমা চেয়ে যদি ভোটে ক্ষমতায় আসতে পারে তবে আমার আনন্দে ক্ষমতা ছেড়ে দেবো, ২০০১ সালেও প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাই করেছিলেন।

এর আগে সরকারের পদত্যাগের এক দফা দাবিতে আগামী ২৮ অক্টোবর ঢাকায় মহাসমাবেশের ঘোষণা দেয় বিএনপি। বুধবার (১৮ অক্টোবর) রাজধানীর নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আয়োজিত জনসমাবেশে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ ঘোষণা দেন।

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত