আপডেট :

        লস এঞ্জেলেস কাউন্টিতে ক্ষুদ্র ব্যবসার জন্য নতুন সহায়তা কর্মসূচি

        কলোরাডো নদীর পানি কমে যাওয়ায় তিন অঙ্গরাজ্যে বড় ধরনের পানি কাটছাঁট

        ক্যালিফোর্নিয়ায় সামরিক স্মৃতিসৌধ থেকে ব্রোঞ্জের সৈনিকের ভাস্কর্য চুরি

        মার্কিন ফ্লাইটে ল্যাপটপে আগুন, হাসপাতালে চিকিৎসা পেলেন এক যাত্রী

        ট্রাম্প বললেন, যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্য হওয়ার সুবিধা চায় কানাডা

        জুরি ডিউটি নিয়ে প্রতারণা, লস এঞ্জেলেসে সতর্কতা জারি

        ৭৫ দেশের অভিবাসী ভিসা প্রক্রিয়া স্থগিতের নীতি বাতিল করলেন মার্কিন বিচারক

        যুক্তরাষ্ট্রে সব ধরনের বৈধ অভিবাসনে কড়াকড়ি বাড়িয়েছে ট্রাম্প প্রশাসন

        ফেডারেল অর্থ বন্ধের সিদ্ধান্তে স্থগিতাদেশ, লস এঞ্জেলেসের ১৪০ আবাসন প্রকল্প সুরক্ষিত

        নভেম্বরে ১১ বিলিয়ন ডলারের আবাসন বন্ড নিয়ে ভোট দেবেন ক্যালিফোর্নিয়ার ভোটাররা

        হত্যার কয়েক মিনিট আগে টুপাক শাকুরের শেষ ছবি, আদালতে সাক্ষ্য দেবেন আলোকচিত্রী

        নাটালি হার্প কে, ট্রাম্পের এত ঘনিষ্ঠ সহকারী কেন?

        বাণিজ্য চুক্তির চূড়ান্ত পর্যায়ে কানাডা ও যুক্তরাষ্ট্র

        ইরানকে সহায়তা করলে ‘ভয়াবহ অর্থনৈতিক পরিণতি’: ট্রাম্পের হুঁশিয়ারি

        ক্যালিফোর্নিয়ায় কিছু টায়ার বিক্রিতে নতুন নিয়ম, বাড়তে পারে দাম

        খেলনা পিস্তল হাতে দাঁড়ানো ব্যক্তিকে লক্ষ্য করে পুলিশের গুলি, অল্পের জন্য বাঁচলেন

        ভয়ংকর পুতুলের মুখোশ পরে ফিলাডেলফিয়ায় বাসিন্দাদের ধাওয়া, আতঙ্ক

        মর্গের ব্যবস্থাপক দেহের অঙ্গ বিক্রি করায় ৫ কোটি ৩০ লাখ ডলার দেবে হার্ভার্ড

        কানাডার ওপর নতুন শুল্ক তিন দিন পিছিয়ে দিলেন ট্রাম্প, চুক্তির কাছাকাছি দুই দেশ

        যুক্তরাষ্ট্রের অনুরোধে দক্ষিণ কোরিয়ার সঙ্গে সামরিক মহড়া ছয় দিন কমল

সোশ্যাল মিডিয়া নির্বাচনে হুমকি হতে পারে: জাফর ইকবাল

সোশ্যাল মিডিয়া নির্বাচনে হুমকি হতে পারে: জাফর ইকবাল

আসন্ন নির্বাচনে সামাজিক যোগাযোগমাধ্যম হুমকি হয়ে উঠতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন শিক্ষাবিদ ও কথাসাহিত্যিক ড. মুহম্মদ জাফর ইকবাল। তিনি বলেন, আগামী নির্বাচনে সামাজিক যোগাযোগমাধ্যম হুমকি হতে পারে। ভারতে নির্বাচনে নাকি ভয় সোশ্যাল মিডিয়া। আমাদের এখানেও ভয় আছে। আমি সোশ্যাল মিডিয়াকে ভয় পাই।

 

মঙ্গলবার (১৪ নভেম্বর) রাজধানীর সিরডাপ মিলনায়তনে সম্প্রীতি বাংলাদেশ আয়োজিত ‘সম্প্রীতির বাংলাদেশে সাম্প্রদায়িকতার ঠাঁই নেই’ শীর্ষক গোলটেবিল আলোচনায় তিনি এ কথা বলেন।

ড. জাফর ইকবাল বলেন, ১৯৭৫ সালে বঙ্গবন্ধুকে হত্যার মাধ্যমে বাংলাদেশকে পেছনে নিয়ে যাওয়া হয়। যার সকল সংকট তখন শুরু হয় এখনও চলছে। যারা ৭১ এ বিজয়ী হয়ে আসছে তারা কেউ হতাশ হয় না। বাংলাদেশের মানুষরা প্রয়োজনে একত্রিত হয়। তার জন্য কাজ করতে হবে। শাহবাগের গণজাগরণ মঞ্চ তার প্রমাণ।

সাম্প্রদায়িকতার বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, ১৯৭৫ সালের ১৫ আগস্টের পর এক রাতের ভেতরে বাংলাদেশকে উল্টো দিকে নিয়ে যাওয়া হলো। আমাদের বর্তমান যত সংকট সব তখন থেকেই শুরু। কিছুদিন পরই প্রশ্ন উঠতে শুরু করল, মুক্তিযুদ্ধে কি এত মানুষ মারা গেছে? রাজাকারদের গাড়িতে মন্ত্রীর পতাকা তুলে দেওয়া হলো। আমাদের আর এমন ভুল করা চলবে না।

প্রাথমিক শিক্ষা নিয়ে এ শিক্ষাবিদ বলেন, শিশুদের অসাম্প্রদায়িক চেতনায় উদ্বুদ্ধ করার শিক্ষা দিতে হবে। প্রাথমিক শিক্ষা থেকেই শিশুদের শেখাতে হবে আমরা মানুষ। ভ্রাতৃত্ববোধের শিক্ষা দিতে হবে। তাদের জানাতে হবে হিন্দু, মুসলিম, বৌদ্ধ, সাঁওতাল এসব পরিচয় মানুষের মধ্যে বিভেদ সৃষ্টি করে।

সাম্প্রদায়িক সম্প্রীতি হাজার বছর ধরে বাংলাদেশের মানুষের মনোজগতে বিরাজ করছে উল্লেখ করে তিনি বলেন, হাজার বছর ধরে বাংলাদেশের মানুষ সম্প্রীতি বজায় রেখে বসবাস করছে। এখানে সাম্প্রদায়িক ভেদাভেদ ছড়িয়ে পড়ার দায় আমাদেরই। আমরা তাদের একটি ভালো শিক্ষা ব্যবস্থা দিতে পারিনি।

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত