আপডেট :

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তীব্র গরম ও আর্দ্রতা, তাপমাত্রা উঠবে তিন অঙ্কে

        নিকোলাস কেজের মালিবুর বাড়ির সামনে বিশাল গর্ত, জরুরি অবস্থা জারি

        মিয়ামিতে বিমান দুর্ঘটনা, নিহত পাঁচজনই মাটিতে থাকা দুটি গাড়িতে ছিলেন

        ইরানি তেলবাহী ট্যাংকারে যুক্তরাষ্ট্রের হামলা, জর্ডানে মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র

        ২৪ কোটি ৫০ লাখ ডলারের ক্রিপ্টো চুরির মামলায় দোষ স্বীকার সিঙ্গাপুরের যুবকের

        লস এঞ্জেলেসের উপকূলে ২৪ অভিবাসীসহ নৌকা আটক

        কানাডার মদ, মোটরবাইকসহ বিভিন্ন পণ্যে যুক্তরাষ্ট্রের আমদানি নিষেধাজ্ঞা

        প্রশান্ত মহাসাগরে একসঙ্গে দুই হারিকেন, ঝুঁকিতে হাওয়াই ও দক্ষিণ ক্যালিফোর্নিয়া

        ঝড়-বৃষ্টিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বিদ্যুৎ বিভ্রাট, অচল ট্রাফিক সিগন্যাল

        রাস্তার পাশে নবজাতকের মরদেহ, ১৪ বছরের কিশোরীকে খুঁজতে অ্যাম্বার অ্যালার্ট

        মার্কিন হামলার জবাব আরও দ্রুত ও ভয়াবহ হবে: ইরানের হুঁশিয়ারি

        ৯/১১ হামলার মামলার কেন্দ্রীয় ব্যক্তির উগ্রপন্থী যোগাযোগের নতুন ভিডিও প্রকাশ

        মিয়ামি বিমানবন্দরে অ্যামাজনের কার্গো বিমান বিধ্বস্ত, নিহত ৫

        লস এঞ্জেলেসের হাজারো নিম্নআয়ের রোগী হারাচ্ছেন ইউসিএলএ হেলথের চিকিৎসা

        ২৬ হাজার ডলারের কম দামে ইলেকট্রিক পিকআপ আনছে নতুন মার্কিন কোম্পানি

        লস এঞ্জেলেসে অবৈধ গাড়ি প্রদর্শনীবিরোধী অভিযানে ৬৯ গ্রেপ্তার, ৫৭০টি টিকিট

        অ্যানাহেইমে মহাসড়কে ভয়াবহ দুর্ঘটনা, নিহত ৩ কিশোর

        লস এঞ্জেলেস বিমানবন্দরে লেবার ডে ছুটিতে বাড়ছে যাত্রীদের ভিড়

        লেবার ডে উইকেন্ডে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ৪ ঝুঁকির সতর্কতা

        ধূসর নেকড়ের সুরক্ষা বাতিলের উদ্যোগ ট্রাম্পের, উদ্বেগ সংরক্ষণবাদীদের

দুর্নীতিবিরোধী সম্মেলনে যোগ দিচ্ছে বাংলাদেশ

দুর্নীতিবিরোধী সম্মেলনে যোগ দিচ্ছে বাংলাদেশ

যুক্তরাষ্ট্রের আটলান্টায় শুরু হচ্ছে জাতিসংঘের পাঁচ দিনব্যাপী বিশ্বের সর্ববৃহৎ দুর্নীতি বিরোধী সম্মেলন। সোমবার (১১ ডিসেম্বর) শুরু হতে যাওয়া এই সম্মেলনে বাংলাদেশও অংশ নিচ্ছে।

 

জানা গেছে, দুর্নীতি দমন কমিশনের কমিশনার আসিয়া খাতুনের নেতৃত্বে দেশের একটি প্রতিনিধিদল সম্মেলনে থাকবে।

জাতিসংঘের মাদক ও অপরাধবিষয়ক দপ্তরের (ইউএনওডিসি) তত্ত্বাবধানে দুই বছর পর পর সম্মেলনটি হয়। ২০০৩ সালে সনদ সইয়ের পর থেকে এতে সই করা দেশগুলো কীভাবে দুর্নীতিবিরোধী কার্যক্রম বাস্তবায়ন করছে, সেটা মূল্যায়নের জন্যই মূলত এ সম্মেলন। অংশগ্রহণকারী দেশগুলোর দুর্নীতিবিরোধী কার্যক্রমে সহযোগিতা জোরদারের বিষয়েও আলোচনা হয়।

সম্মেলনের আগে প্রতিটি দেশের দুর্নীতি দমন পরিস্থিতি সম্পর্কিত প্রতিবেদন অন্য দুটি দেশ চূড়ান্ত করে এবং তা সম্মেলনের জন্য উপস্থাপন করে। যেমন, এবার সুইজারল্যান্ডের প্রতিবেদনের প্রস্তাবিত খসড়াটি মূল্যায়ন করে তা চূড়ান্ত করেছে বাংলাদেশ ও সুইডেন। তেমনি বাংলাদেশের দুর্নীতিসংক্রান্ত প্রতিবেদনটি তাজিকিস্তান ও কমোরোসের চূড়ান্ত করার কথা ছিল। কিন্তু সমন্বয়গত জটিলতায় সেটি চূড়ান্ত হয়নি।

প্রসঙ্গত, যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের বৈশ্বিক দুর্নীতি দমন বিভাগের সমন্বয়ক রিচার্ড নেফিউ গত আগস্টে ঢাকা সফরের সময় আটলান্টায় জাতিসংঘের দুর্নীতিবিরোধী সম্মেলনে অংশ নিতে বাংলাদেশকে আমন্ত্রণ জানান।

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত