আপডেট :

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তীব্র গরম ও আর্দ্রতা, তাপমাত্রা উঠবে তিন অঙ্কে

        নিকোলাস কেজের মালিবুর বাড়ির সামনে বিশাল গর্ত, জরুরি অবস্থা জারি

        মিয়ামিতে বিমান দুর্ঘটনা, নিহত পাঁচজনই মাটিতে থাকা দুটি গাড়িতে ছিলেন

        ইরানি তেলবাহী ট্যাংকারে যুক্তরাষ্ট্রের হামলা, জর্ডানে মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র

        ২৪ কোটি ৫০ লাখ ডলারের ক্রিপ্টো চুরির মামলায় দোষ স্বীকার সিঙ্গাপুরের যুবকের

        লস এঞ্জেলেসের উপকূলে ২৪ অভিবাসীসহ নৌকা আটক

        কানাডার মদ, মোটরবাইকসহ বিভিন্ন পণ্যে যুক্তরাষ্ট্রের আমদানি নিষেধাজ্ঞা

        প্রশান্ত মহাসাগরে একসঙ্গে দুই হারিকেন, ঝুঁকিতে হাওয়াই ও দক্ষিণ ক্যালিফোর্নিয়া

        ঝড়-বৃষ্টিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বিদ্যুৎ বিভ্রাট, অচল ট্রাফিক সিগন্যাল

        রাস্তার পাশে নবজাতকের মরদেহ, ১৪ বছরের কিশোরীকে খুঁজতে অ্যাম্বার অ্যালার্ট

        মার্কিন হামলার জবাব আরও দ্রুত ও ভয়াবহ হবে: ইরানের হুঁশিয়ারি

        ৯/১১ হামলার মামলার কেন্দ্রীয় ব্যক্তির উগ্রপন্থী যোগাযোগের নতুন ভিডিও প্রকাশ

        মিয়ামি বিমানবন্দরে অ্যামাজনের কার্গো বিমান বিধ্বস্ত, নিহত ৫

        লস এঞ্জেলেসের হাজারো নিম্নআয়ের রোগী হারাচ্ছেন ইউসিএলএ হেলথের চিকিৎসা

        ২৬ হাজার ডলারের কম দামে ইলেকট্রিক পিকআপ আনছে নতুন মার্কিন কোম্পানি

        লস এঞ্জেলেসে অবৈধ গাড়ি প্রদর্শনীবিরোধী অভিযানে ৬৯ গ্রেপ্তার, ৫৭০টি টিকিট

        অ্যানাহেইমে মহাসড়কে ভয়াবহ দুর্ঘটনা, নিহত ৩ কিশোর

        লস এঞ্জেলেস বিমানবন্দরে লেবার ডে ছুটিতে বাড়ছে যাত্রীদের ভিড়

        লেবার ডে উইকেন্ডে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ৪ ঝুঁকির সতর্কতা

        ধূসর নেকড়ের সুরক্ষা বাতিলের উদ্যোগ ট্রাম্পের, উদ্বেগ সংরক্ষণবাদীদের

বিটিআরসির চেয়ারম্যান মহিউদ্দিন আহমেদ

বিটিআরসির চেয়ারম্যান মহিউদ্দিন আহমেদ

বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) নতুন চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেয়েছেন প্রতিষ্ঠানটির বর্তমান ভাইস চেয়ারম্যান প্রকৌশলী মো. মহিউদ্দিন আহমেদ।

 

সোমবার (১১ ডিসেম্বর) মহিউদ্দিন আহমেদকে চেয়ারম্যান নিয়োগ দিয়ে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। এখন তিনি বিটিআরসির ভাইস চেয়ারম্যান হিসেবে চুক্তিতে দায়িত্ব পালন করছেন।

তার বর্তমান চুক্তির ধারাবাহিকতায় এবং একই শর্তে চুক্তি দ্বিতীয় মেয়াদের অবশিষ্ট কাল অর্থাৎ আগামী ১৪ ডিসেম্বর থেকে ২০২৫ সালের ১৯ মে পর্যন্ত তিনি বিটিআরসির চেয়ারম্যানের দায়িত্ব পালন করবেন বলে প্রজ্ঞাপনে জানানো হয়েছে।

‘বাংলাদেশ টেলিযোগাযোগ আইন, ২০০১’ এর ধারা ৭ এবং ৯ এর বিধান অনুযায়ী তিনি এ নিয়োগ পেয়েছেন।

বিটিআরসির চেয়ারম্যানের দায়িত্ব চালিয়ে আসা অবসরপ্রাপ্ত সিনিয়র সচিব শ্যাম সুন্দর সিকদারের নিয়োগের মেয়াদ আগামী ১৩ ডিসেম্বর শেষ হচ্ছে। তিনি ২০২০ সালের ১৪ ডিসেম্বর থেকে তিন বছরের জন্য চেয়ারম্যান নিয়োগ পেয়েছিলেন।

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত