আপডেট :

        ক্যালিফোর্নিয়ায় কিছু টায়ার বিক্রিতে নতুন নিয়ম, বাড়তে পারে দাম

        খেলনা পিস্তল হাতে দাঁড়ানো ব্যক্তিকে লক্ষ্য করে পুলিশের গুলি, অল্পের জন্য বাঁচলেন

        ভয়ংকর পুতুলের মুখোশ পরে ফিলাডেলফিয়ায় বাসিন্দাদের ধাওয়া, আতঙ্ক

        মর্গের ব্যবস্থাপক দেহের অঙ্গ বিক্রি করায় ৫ কোটি ৩০ লাখ ডলার দেবে হার্ভার্ড

        কানাডার ওপর নতুন শুল্ক তিন দিন পিছিয়ে দিলেন ট্রাম্প, চুক্তির কাছাকাছি দুই দেশ

        যুক্তরাষ্ট্রের অনুরোধে দক্ষিণ কোরিয়ার সঙ্গে সামরিক মহড়া ছয় দিন কমল

        বাজেট সংকটে রিভারসাইড কাউন্টিতে ৬২২ শেরিফের পদ কমানোর আশঙ্কা

        লস এঞ্জেলেস মেয়র নির্বাচনে বাসকে এগিয়ে দেখানো জরিপটি ভুয়া

        ই জিন ক্যারল মামলায় ট্রাম্পের আবেদন ফের খারিজ

        ওমানকে বোমা হামলার হুমকি ট্রাম্পের, ইরান চুক্তি নিয়ে বাড়ছে উত্তেজনা

        ভার্জিনিয়া বিশ্ববিদ্যালয়ে গুলিতে ৫ জন আহত, আলমারি থেকে তরুণ আটক

        ইউএসএস লিংকনে মানসিক স্বাস্থ্যকে অগ্রাধিকার দেওয়া হচ্ছে: মার্কিন কমান্ডার

        হারিকেন লালার তাণ্ডবে হাওয়াইয়ে শতাধিক বাড়ি ভেসে গেছে

        দক্ষিণ কোরিয়ার সঙ্গে সামরিক মহড়া কমানোর ঘোষণা ট্রাম্পের

        আদিবাসী সংরক্ষিত এলাকায় সীমান্ত দেয়াল: ট্রাম্প প্রশাসনের পক্ষে আদালতের রায়

        ৫ ফ্রিওয়েতে ৮ লাখ ডলারের কোকেন জব্দ, গ্রেপ্তার চালক

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ফের তীব্র গরম, ১০৫ ডিগ্রি পর্যন্ত উঠতে পারে তাপমাত্রা

        যুক্তরাষ্ট্র বয়কট করছেন অনেক কানাডিয়ান, ভ্রমণে বেছে নিচ্ছেন নতুন গন্তব্য

        ভার্জিনিয়া স্টেট ইউনিভার্সিটিতে গুলিতে আহত ৫, একাধিক সন্দেহভাজন পলাতক

        হাওয়াইয়ে শক্তিশালী ঘূর্ণিঝড় লালা, ৩৪ বছর পর সরাসরি আঘাতের আশঙ্কা

বিএনপির অগ্নি সন্ত্রাস গণতন্ত্রকে কণ্টকাকীর্ণ করছে: ওবায়দুল কাদের

বিএনপির অগ্নি সন্ত্রাস গণতন্ত্রকে কণ্টকাকীর্ণ করছে: ওবায়দুল কাদের

বিএনপির অগ্নি সন্ত্রাস গণতন্ত্রকে কণ্টকাকীর্ণ করেছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

 

মঙ্গলবার (৩০ জানুয়ারি) দুপুরে আওয়ামী লীগের সভাপতির ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে এক ব্রিফিংয়ে এ কথা বলেন তিনি। এ সময় নির্বাচিত প্রতিনিধিদের সংসদে বসার বিষয়ে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, ‘দেশি-বিদেশি ষড়যন্ত্র ব্যর্থ করে জনগণের নির্বাচিত প্রতিনিধিরা আজ সংসদে বসবেন।’

ব্রিফিংয়ে আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বি এম মোজাম্মেল হক, মির্জা আজম, এস এম কামাল হোসেন, আফজাল হোসেন, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক অসীম কুমার উকিল, উপ-প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক আব্দুল আউয়াল শামীম, উপ-দপ্তর সম্পাদক সায়েম খানসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।

‘বাজার নিয়ন্ত্রণে কঠিন দায়িত্ব’
বাজার নিয়ন্ত্রণে নতুন সংসদ কঠিন দায়িত্ব পালন করবে বলেও হুঁশিয়ারি দিয়েছেন ওবায়দুল কাদের। ব্রিফিংয়ে তিনি বলেন, ‘আজকের বিশ্ব পরিস্থিতি পৃথিবীময় অর্থনীতির ওপর চরম আঘাত এনেছে। আজকে বাজার নিয়ন্ত্রণ ও দ্রব্যমূল্য কঠিন চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। আশা করি জনগণের সমস্যা সমাধানে জনপ্রতিনিধিরা কাজ করবে।’

‘কালো পতাকা কর্মসূচি গভীর ষড়যন্ত্র’
গণতান্ত্রিক অভিযাত্রার বিরুদ্ধে কালো পতাকা কর্মসূচি গভীর ষড়যন্ত্র বলে উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, ‘বিএনপির কালো পতাকা মিছিল গণবিরোধী কর্মসূচি। দেশের স্বার্থে, উন্নয়নের স্বার্থে ও গণতন্ত্রের স্বার্থে ষড়যন্ত্র প্রতিহত করবে আওয়ামী লীগ।’

তিনি আরও বলেন, ‘বিএনপির আন্দোলনের ব্যর্থতার দায় আওয়ামী লীগ নেবে না। বিএনপি তাদের কর্মসূচি প্রত্যাহার না করলে জনগণের জানমাল রক্ষায় পাল্টা কর্মসূচি নিয়ে মাঠে থাকবে আওয়ামী লীগ।’

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত