আপডেট :

        ক্যালিফোর্নিয়ায় কিছু টায়ার বিক্রিতে নতুন নিয়ম, বাড়তে পারে দাম

        খেলনা পিস্তল হাতে দাঁড়ানো ব্যক্তিকে লক্ষ্য করে পুলিশের গুলি, অল্পের জন্য বাঁচলেন

        ভয়ংকর পুতুলের মুখোশ পরে ফিলাডেলফিয়ায় বাসিন্দাদের ধাওয়া, আতঙ্ক

        মর্গের ব্যবস্থাপক দেহের অঙ্গ বিক্রি করায় ৫ কোটি ৩০ লাখ ডলার দেবে হার্ভার্ড

        কানাডার ওপর নতুন শুল্ক তিন দিন পিছিয়ে দিলেন ট্রাম্প, চুক্তির কাছাকাছি দুই দেশ

        যুক্তরাষ্ট্রের অনুরোধে দক্ষিণ কোরিয়ার সঙ্গে সামরিক মহড়া ছয় দিন কমল

        বাজেট সংকটে রিভারসাইড কাউন্টিতে ৬২২ শেরিফের পদ কমানোর আশঙ্কা

        লস এঞ্জেলেস মেয়র নির্বাচনে বাসকে এগিয়ে দেখানো জরিপটি ভুয়া

        ই জিন ক্যারল মামলায় ট্রাম্পের আবেদন ফের খারিজ

        ওমানকে বোমা হামলার হুমকি ট্রাম্পের, ইরান চুক্তি নিয়ে বাড়ছে উত্তেজনা

        ভার্জিনিয়া বিশ্ববিদ্যালয়ে গুলিতে ৫ জন আহত, আলমারি থেকে তরুণ আটক

        ইউএসএস লিংকনে মানসিক স্বাস্থ্যকে অগ্রাধিকার দেওয়া হচ্ছে: মার্কিন কমান্ডার

        হারিকেন লালার তাণ্ডবে হাওয়াইয়ে শতাধিক বাড়ি ভেসে গেছে

        দক্ষিণ কোরিয়ার সঙ্গে সামরিক মহড়া কমানোর ঘোষণা ট্রাম্পের

        আদিবাসী সংরক্ষিত এলাকায় সীমান্ত দেয়াল: ট্রাম্প প্রশাসনের পক্ষে আদালতের রায়

        ৫ ফ্রিওয়েতে ৮ লাখ ডলারের কোকেন জব্দ, গ্রেপ্তার চালক

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ফের তীব্র গরম, ১০৫ ডিগ্রি পর্যন্ত উঠতে পারে তাপমাত্রা

        যুক্তরাষ্ট্র বয়কট করছেন অনেক কানাডিয়ান, ভ্রমণে বেছে নিচ্ছেন নতুন গন্তব্য

        ভার্জিনিয়া স্টেট ইউনিভার্সিটিতে গুলিতে আহত ৫, একাধিক সন্দেহভাজন পলাতক

        হাওয়াইয়ে শক্তিশালী ঘূর্ণিঝড় লালা, ৩৪ বছর পর সরাসরি আঘাতের আশঙ্কা

বাংলাদেশের নির্বাচনে ভারতের ‘হস্তক্ষেপ’ নিয়ে যা কথা উঠেছে মার্কিন পররাষ্ট্র দপ্তরে

বাংলাদেশের নির্বাচনে ভারতের ‘হস্তক্ষেপ’ নিয়ে যা কথা উঠেছে মার্কিন পররাষ্ট্র দপ্তরে

এবার বাংলাদেশের নির্বাচনে ভারতের ‘হস্তক্ষেপ’ নিয়ে কথা উঠেছে মার্কিন পররাষ্ট্র দপ্তরে। স্থানীয় সময় মঙ্গলবার (৩০ জানুয়ারি) এক ব্রিফিংয়ে দপ্তরের মুখপাত্র ম্যাথিউ মিলারের কাছে একজন সাংবাদিক এ বিষয়ে জানতে চান।

 

সাংবাদিক প্রশ্ন করেন, কানাডার একটি তদন্তে রাশিয়া ও চীনের পাশাপশি দেশটির নির্বাচনে ভারতের সম্পৃক্ততা উঠে এসেছে। শেখ হাসিনাকে ক্ষমতায় রাখতে বাংলাদেশের নির্বাচনে হস্তক্ষেপের সঙ্গেও ভারতের সম্পৃক্ততা দেখা গেছে। বাংলাদেশের ক্ষমতাসীন পররাষ্ট্রমন্ত্রীও প্রকাশ্যে ২০১৪ ও ২০১৮ সালের একতরফা নির্বাচনের মতো তাদের বিজয়ের প্রতি ভারতের সমর্থনের কথা জানিয়েছেন। সমালোচকদের দাবি, ভারতীয় প্রভাবের কারণে বাংলাদেশে যুক্তরাষ্ট্রের গণতন্ত্র প্রচার বাধাগ্রস্ত হচ্ছে। আপনি কীভাবে প্রতিক্রিয়া জানাবেন?

জবাবে ম্যাথিউ মিলার বলেন, আপনি যে কানাডিয়ান তদন্তের কথা উল্লেখ করেছেন, সে সম্পর্কে আমার কাছে কোনো প্রতিক্রিয়া নেই। এটা কানাডার কথা বলার বিষয়। বাংলাদেশের প্রতি শ্রদ্ধা রেখেই আমি বলবো, গণতন্ত্র- যেমনটা আমরা বহুবার বলেছি বাংলাদেশ ও অন্যান্য দেশের ক্ষেত্রে- শান্তি, সমৃদ্ধি ও নিরাপত্তাকে এগিয়ে নিয়ে যাওয়া। এটি যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রনীতির কেন্দ্রবিন্দুতে রয়েছে। আমরা গণতান্ত্রিক নীতিমালাকে এগিয়ে নিতে বাংলাদেশ সরকারের সঙ্গে কাজ অব্যাহত রেখেছি, যা সকল বাংলাদেশির জন্য শান্তি ও সমৃদ্ধি নিশ্চিত করার চাবিকাঠি।

সাংবাদিক আবার প্রশ্ন করেন, মানবাধিকার কমিশন বাংলাদেশে আটক রাজনৈতিক কর্মীদের অবিলম্বে মুক্তি দেওয়ার আহ্বান জানিয়েছে। ৭ জানুয়ারির ভুয়া নির্বাচনকে প্রভাবিত করার জন্য শাসকগোষ্ঠী বিরোধী দলের শীর্ষ নেতা, বিএনপি নেতাসহ ২৫ হাজার বিরোধীদলীয় সদস্যকে গ্রেপ্তার করেছে। গণতন্ত্রকে দুর্বল করার জন্য মার্কিন যুক্তরাষ্ট্র কর্তৃত্ববাদী শাসনের বিরুদ্ধে কী পদক্ষেপ নিচ্ছে?

জবাবে মিলার বলেন, বাংলাদেশের জাতীয় সংসদ নির্বাচন নিয়ে আমাদের উদ্বেগের কথা আমাকে আগেও বলতে শুনেছেন। সেখানে আমরা অবাধ ও সুষ্ঠু হতে দেখিনি। ওই নির্বাচনের প্রাক্কালে হাজার হাজার বিরোধী রাজনৈতিক সদস্যকে গ্রেপ্তারের বিষয়েও আমরা উদ্বেগ প্রকাশ করেছি।

মিলার আরও বলেন, দুটো কথা বলবো। প্রথমত, গ্রেপ্তারকৃত সকল ব্যক্তির জন্য একটি সুষ্ঠু ও স্বচ্ছ আইনি প্রক্রিয়া নিশ্চিত করতে আমরা বাংলাদেশ সরকারের প্রতি আহ্বান জানাচ্ছি। আমরা বাংলাদেশ সরকারের প্রতি আহ্বান জানাচ্ছি- বিরোধী দলের সদস্য, গণমাধ্যম পেশাজীবী, সুশীল সমাজের প্রতিনিধিদের দেশের গণতান্ত্রিক প্রক্রিয়া এবং নাগরিক জীবনে অর্থবহভাবে অংশগ্রহণের সুযোগ দিন। আমরা এই দৃষ্টিভঙ্গিকে এগিয়ে নিতে বাংলাদেশ সরকারের সঙ্গে যোগাযোগ অব্যাহত রাখবো।

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত