আপডেট :

        ক্যালিফোর্নিয়ায় স্টোরেজ ইউনিট থেকে চুরি ১ লাখ ৩০ হাজার ডলারের দুর্লভ খেলনা ও সংগ্রহ

        লস এঞ্জেলেসের ইউনিয়ন স্টেশনে হাম সংক্রমণের শঙ্কা, আক্রান্ত যাত্রীর সংস্পর্শে আসতে পারেন বহু মানুষ

        ২ নারীসহ ৩ কর্মীর সঙ্গে যৌন সম্পর্কের অভিযোগ, সরাসরি জবাব রিপাবলিকান কংগ্রেসওম্যানের

        সঙ্গী বাছাইয়ের ‘নন-নেগোশিয়েবল’ তালিকা দিয়ে তুমুল সমালোচনায় সিলিকন ভ্যালির তরুণ নির্বাহী

        ১২ বছরের শিশুকে যৌন নিপীড়ন, ক্যালিফোর্নিয়ায় যুবকের ২০ বছরের বেশি কারাদণ্ড

        ‘এআই ফোর্স’ গঠন ও কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক জার নিয়োগ দেবেন ট্রাম্প

        গ্রিনল্যান্ডের নিরাপত্তায় যুক্তরাষ্ট্রের ‘স্থায়ী নিয়ন্ত্রণ’, ডেনমার্কের সঙ্গে চুক্তি

        হৃদযন্ত্রের আবরণ ভেদ করে ঢুকে ছিল সূঁচ, শরীরের নানা অংশে মিলল আরও ধাতব বস্তু

        ‘যুদ্ধের কথা ভাবার পর্যায়ে পৌঁছে গেছি’, ব্রিটেনকে সতর্ক করলেন বিশেষজ্ঞরা

        ডিজেলের দাম ছুঁল রেকর্ড ৬.৪৩ ডলার, জ্বালানি সংকটে বাড়তে পারে নিত্যপণ্যের দাম

        ছিপে উঠল ৬৪৮ পাউন্ডের বিশাল মাছ, সান ডিয়েগোর উপকূলে নতুন রেকর্ড

        এআই নিয়ন্ত্রণে বড় পদক্ষেপ নিউজমের, উন্নত মডেলে ‘কিল সুইচ’ তৈরির উদ্যোগ

        সান ফার্নান্দো ভ্যালিতে মেট্রো বাসসহ ৩ গাড়ির সংঘর্ষ, আহত ৭

        চাকরি ছাড়ার ঘোষণা দিয়েছিলেন কয়েক মাস আগে, এবার আদালত ভবনেই মিলল মিসৌরির প্রসিকিউটরের মরদেহ

        বাড়িতে অস্ত্র, মাদক ও ভয়ংকর ভিডিও—ফিলাডেলফিয়ায় নিখোঁজ ৫ নারীকে নিয়ে পুলিশের উদ্বেগ

        ‘সন্তানদের হত্যার বিষয়ে আমার কোনো সন্দেহই ছিল না’: লিন্ডসে ক্ল্যান্সির মামলার জুরি

        গলিয়ে বিক্রি করার আগেই ৫০ হাজার ডলারের যিশুর মূর্তি উদ্ধারে পুলিশের অভিযান

        ভয়াবহ উপকূলীয় ক্ষয়ে অরেঞ্জ কাউন্টিতে জরুরি অবস্থা জারি

        লস এঞ্জেলেসে বাস দুর্ঘটনা ও হেলিকপ্টার বিধ্বস্তে নিহত ৫ জনের স্মরণে আবেগঘন মোমবাতি প্রজ্বালন

        সৌদি আরবের কাছে ৪৮টি এফ-৩৫ যুদ্ধবিমান বিক্রির অনুমোদন ট্রাম্প প্রশাসনের

সুপ্রিম কোর্ট বারের ভোটগ্রহণ

সুপ্রিম কোর্ট বারের ভোটগ্রহণ

সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নির্বাচনের প্রথম দিন দুপুর পর্যন্ত নির্বিঘ্নে ভোট দিয়েছেন আইনজীবীরা। সকাল ১০টার পর ভোটগ্রহণ শুরু হয়। দুপুর ১টা পর্যন্ত নির্বিঘ্নেই চলে ভোট। তবে নির্বাচন পরিচালনা উপ কমিটির কাছে এক সম্পাদক প্রার্থীর বিরুদ্ধে সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে বহিরাগত জড়ো করার অভিযোগ দেওয়া হয়েছে।

আজ বুধবার (৬ মার্চ) সকালে উৎসাহ-উদ্দীপনার মধ্যে ভোট শুরু হয়। মধ্যাহ্ন বিরতির আগেই ড. কামাল হোসেন, সাবেক আইনমন্ত্রী ব্যারিস্টার শফিক আহমেদ, অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিনসহ জ্যেষ্ঠ আইনজীবীদের লাইনে দাঁড়িয়ে ভোট দিতে দেখা যায়।

তবে ভোট শুরু হওয়ার আগে থেকে আইনজীবী সমিতি প্রাঙ্গণে সাদা শার্ট পরা ব্যক্তিদের জড়ো হতে দেখা যায়। জড়ো হওয়া ব্যক্তিদের প্রায় প্রত্যেকের শার্টে সম্পাদক প্রার্থী নাহিদ সুলতানা যুথীর নির্বাচনী ব্যাজ ছিল।

পরে ভোটারদের উত্ত্যক্ত করার অভিযোগ এনে তাদের সুপ্রিম কোর্ট প্রাঙ্গণ থেকে সরিয়ে দিতে নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়কের কাছে আবেদন করেন আওয়ামী লীগ সমর্থিত সাদা প্যানেলের সম্পাদক প্রার্থী শাহ মঞ্জুরুল হক। আবেদনে তিনি লিখেছেন, একজন সম্পাদক পদপ্রার্থীর পক্ষে বেশ কিছু লোক যারা সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সদস্য কিংবা ভোটার নয় তারা সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে বিশেষ অঙ্গ-ভঙ্গির মাধ্যমে মহড়া দিচ্ছে এবং ভোটের লাইনে দাঁড়িয়ে ভোটারদের উত্ত্যক্ত করার চেষ্টা করছে, যা সুষ্ঠু নির্বাচনে অন্তরায়। অতএব, সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে অত্র সমিতির সদস্য কিংবা ভোটর ব্যতীত অবাঞ্ছিত/বহিরাগত ব্যক্তিদের দ্রুত অপসারণ করে সুষ্ঠু নির্বাচনী পরিবেশ বজায় রাখতে আপনার দ্রুত পদক্ষেপ কামনা করছি।

পরে আইন-শৃঙ্খলা বাহিনীর সহায়তায় জড়ো হওয়া ব্যক্তিদের সরিয়ে দেওয়া হয়।

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত