আপডেট :

        সান্তা মনিকার অ্যাপার্টমেন্টে নারীর মরদেহ উদ্ধার, একজন আটক

        মিশিগানে বাড়িতে আগুনের পর ৮ জনের মরদেহ উদ্ধার, কয়েকজনের শরীরে গুলির চিহ্ন

        সৌদি আরবে ক্ষেপণাস্ত্র হামলার দাবি হুথিদের, মধ্যপ্রাচ্যে নতুন উত্তেজনা

        হোয়াইট হাউস সংবাদদাতা নৈশভোজে গণমাধ্যমকে কটাক্ষ ট্রাম্পের

        লস এঞ্জেলেস মেট্রোকে ভাড়ামুক্ত করার পরিকল্পনা মেয়র কারেন ব্যাসের

        সাইবার অপরাধীদের বিরুদ্ধে কঠোর যুক্তরাষ্ট্র, নতুন ভিসা নিষেধাজ্ঞা ঘোষণা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তাপপ্রবাহ, কোথাও কোথাও তাপমাত্রা ১১৪ ডিগ্রি

        নতুন পানির পাইপে লিক, আবারও জলাবদ্ধতা পশ্চিম হলিউডে

        হুথিদের হামলায় সৌদি ট্যাংকারে আগুন, ইরানে নতুন মার্কিন হামলা

        ইসরায়েলকে স্বীকৃতি দিলেই সৌদির সঙ্গে পরমাণু চুক্তি: ট্রাম্প

        ট্রাম্পকে অপছন্দ করলেও আমাকে ভোট দিন: হিলটন

        মধ্যপ্রাচ্য পরিস্থিতি: বিশ্বজুড়ে মার্কিন নাগরিকদের জন্য সতর্কতা জারি

        সংকটাপন্ন অবস্থায় বিগ বিয়ারের ঈগল ‘জ্যাকি’, বাসায় সঙ্গীকে খুঁজে ডাকছে ‘শ্যাডো’

        শিশুদের বিরল ক্যানসারের রহস্য: তদন্তের দাবিতে অরেঞ্জ কাউন্টিতে বিক্ষোভ

        ৭৪ বছর পর সমুদ্রের তলদেশে মিলল বিধ্বস্ত প্যান অ্যাম বিমানের ধ্বংসাবশেষ

        ইরান যুদ্ধে ব্যয় ৩৭.৫ বিলিয়ন ডলার, নতুন অর্থ চাইল পেন্টাগন

        ট্রাম্পের শুল্ক নীতিতে যুক্তরাষ্ট্রে উত্তর আয়ারল্যান্ডের রপ্তানি ১৫% কমতে পারে: গবেষণা

        ক্যালিফোর্নিয়ায় ডিজিটাল ড্রাইভিং লাইসেন্স কর্মসূচি বড় পরিসরে সম্প্রসারণ

        মাদক সম্রাট ‘এল মায়ো’ জাবাম্বাদার যাবজ্জীবন কারাদণ্ড, ১৫ বিলিয়ন ডলার জরিমানাও

        মার্কিন হামলা অব্যাহত, পাল্টা জবাবের হুঁশিয়ারি ইরানের

নির্বাচনে অংশ নিতে জাতীয় নাগরিক পার্টি প্রস্তুত

নির্বাচনে অংশ নিতে জাতীয় নাগরিক পার্টি প্রস্তুত

রয়টার্সকে দেওয়া সাক্ষাৎকারের প্রসঙ্গে জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, ডিসেম্বরের মধ্যে নির্বাচন সম্ভব নয়, এভাবে বলিনি। বলেছি, পুলিশ যে নাজুক অবস্থায় আছে সেই অবস্থায় থেকে নির্বাচন সম্ভব না। আমরা নির্বাচনের জন্য মানসিকভাবে প্রস্তুতি রয়েছি।


শুক্রবার (৭ মার্চ) বিকেলে রাজধানীর বাংলামোটরে রূপায়ন টাওয়ারে জাতীয় নাগরিক কমিটির (এনসিপি) কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। 


নিজেদের দলের নির্বাচনের প্রস্তুতি নিয়ে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, নির্বাচনে অংশ নিতে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) প্রস্তুত। এছাড়া ভোটের আগে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি এবং জুলাই ঘোষণাপত্র প্রকাশের দাবি জানিয়েছেন তিনি। 

নাহিদ ইসলাম বলেন, সম্প্রতি নারীর প্রতি সহিংসতা, ধর্ষণ ও ইভটিজিংয়ের ঘটনার তীব্র নিন্দা জানাচ্ছি। অন্তর্বর্তীকালীন সরকারের কাছে উদ্বেগ প্রকাশ করছি। 


তিনি বলেন, সাইবার জগতে নারীদেরকে টার্গেট করা হচ্ছে, যাতে তারা রাজনৈতিক অঙ্গনে না আসতে পারেন, সমাজের সম্মুখসারিতে না আসতে পারেন। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।
 
এনসিপির আহ্বায়ক বলেন, নির্বাচনে অংশ নিতে এনসিপি প্রস্তুত। মাত্র আত্মপ্রকাশ করেছে আমাদের দল। তাই নিজেদের সাংগঠনিক শক্তি বৃদ্ধি করতে কাজ করছি। জোট কিংবা প্রার্থী দেয়ার কথা এখন ভাবছি না।

নাহিদ ইসলাম আরও বলেন, নির্বাচনের আগে বিচার কার্যক্রম ও জুলাইয়ের সনদপত্র দেখতে চাই।

 

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত