আপডেট :

        মধ্যপ্রাচ্যে মার্কিন কর্মকর্তাদের লক্ষ্যবস্তু করতে ইরানের তৎপরতা বেড়েছে, গোয়েন্দা প্রধানের সতর্কবার্তায় বাড়ছে উদ্বেগ

        অ্যাপলের প্রথম ফোল্ডেবল আইফোন কিনতে লস এঞ্জেলেসে রাতভর অপেক্ষা, দাম প্রায় দুই হাজার ডলার

        মৌসুমের শুরুতেই ফ্লুতে দুইজনের মৃত্যু, টিকাদানে দ্রুত পদক্ষেপ নিতে বলছে লস এঞ্জেলেস কাউন্টি

        ক্যালিফোর্নিয়ার ছয়টি অমীমাংসিত খুনের রহস্য সমাধানে ৩ লাখ ডলার পুরস্কার ঘোষণা নিউজমের

        ছয় সপ্তাহ বন্ধ থাকার পর ফিরল ডিজনিল্যান্ডের ইন্ডিয়ানা জোন্স রাইড, কী কী পরিবর্তন হলো এবার

        ক্যালিফোর্নিয়ার উপকূলে বাড়ছে জলোচ্ছ্বাসের ঝুঁকি, বালুর বাঁধ নির্মাণে রাতদিন কাজ করছেন কর্মীরা

        আর্কাডিয়ায় ১৫ বছরের কিশোরীকে হত্যার পর নিজেকেও গুলি করলেন সাবেক প্রেমিক, জানাল পুলিশ

        মধ্যবর্তী নির্বাচনের আগে জ্বালানির দাম কমাতে ভারতীয় তেল শোধনাগারের দ্বারস্থ ট্রাম্প প্রশাসন

        মিসিসিপিতে ওয়ালমার্টের পার্কিংয়ে পুলিশের গুলিতে এক বছরের শিশুর মৃত্যু, প্রকাশ পেল বডিক্যামের ভিডিও

        আলাস্কার সিনেট নির্বাচনে রিপাবলিকান হারলে ফল ঘোষণা আটকে দিতে আদালতের দ্বারস্থ ট্রাম্প প্রশাসন

        ফোনে প্রেসক্রিপশনের কথা বলে হুমকি, ভুয়া পুলিশ পরিচয়ে ক্যালিফোর্নিয়ায় প্রতারণার সতর্কতা

        ঝড়বৃষ্টির পর দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ফিরছে শুষ্ক ও উষ্ণ আবহাওয়া, সপ্তাহান্তে বাড়বে তাপমাত্রা

        নতুন স্টেশন চালুর কয়েক মাসেই রক্ষণাবেক্ষণের কাজ, বন্ধ হচ্ছে লস এঞ্জেলেসের তিনটি মেট্রো স্টেশন

        ধনীদের সম্পদে কর বসানোর প্রস্তাব ঠেকাতে লাখো ডলার ব্যয়, সম্পদের তুলনায় খরচ সামান্য

        যুক্তরাষ্ট্রে মুসলিমদের দেশপ্রেম নিয়ে প্রশ্ন কেন, সিনেট নির্বাচনে আলোচনায় আবদুল এল-সায়েদ

        কম ভাড়ার আশায় যেসব অ্যাপার্টমেন্টে থাকেন মানুষ, সেগুলোই এখন বড় ঝুঁকির মুখে

        ১৬০ বছরের ঐতিহ্যে ইতি টানছে নিউইয়র্ক, নিরাপত্তা ও প্রাণী নির্যাতনের উদ্বেগে ঘোড়ার গাড়ি নিষিদ্ধ

        টপ গান ও এলিয়েন তারকা টম স্কেরিটের মৃত্যু, হলিউডে নেমে এসেছে শোকের ছায়া

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ভারী বৃষ্টির পূর্বাভাস, লস এঞ্জেলেসে বন্যার ঝুঁকি বাড়ছে

        ক্লাসরুমে বন্দুক নিয়ে শিক্ষার্থী, ক্যালিফোর্নিয়ার স্কুলে পুলিশের ব্যাপক অভিযান

দ্বিপাক্ষিক প্রকল্পগুলো বাস্তবায়নের সিদ্ধান্ত হয়েছে

দ্বিপাক্ষিক প্রকল্পগুলো বাস্তবায়নের সিদ্ধান্ত হয়েছে

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার শাসনামলে ভারতের সঙ্গে দ্বিপাক্ষিক যেসব উন্নয়নমূলক প্রকল্প বাস্তবায়নের গতি ধীর হয়ে গেছে, সেগুলো 'যৌক্তিকভাবে' নির্ধারিত সময়সীমা অনুযায়ী বাস্তবায়নের সিদ্ধান্ত হয়েছে বলে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে। 


শুক্রবার (৭ মার্চ) ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল সাপ্তাহিক মিডিয়া ব্রিফিংয়ে এ কথা বলেন। তিনি বলেন, 'ঢাকার প্রতিশ্রুতি ও অপেক্ষমান ছাড়পত্র পাওয়া সাপেক্ষে, দুই দেশ প্রকল্পগুলো বাস্তবায়নে পারস্পরিক সম্মত হয়েছে।'


সম্প্রতি নয়াদিল্লিতে দুই দেশের কর্মকর্তাদের এক বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলেও উল্লেখ করেন মুখপাত্র। বৈঠকটি কবে এ বৈঠক হয় তা তিনি জানাননি।

সংবাদ ব্রিফিংয়ে জয়সওয়ালকে হাসিনার শাসনামলে ভারতের লাইন অব ক্রেডিটের আওতায় বাংলাদেশে উন্নয়ন প্রকল্পগুলোর ভবিষ্যৎ সম্পর্কে জানতে চাওয়া হয়। জবাবে তিনি বলেন, 'বাংলাদেশের জনগণের সঙ্গে ভারতের সম্পর্কের ক্ষেত্রে উন্নয়ন সহযোগিতা অগ্রাধিকারমূলক ক্ষেত্র।' 'তবে, বাংলাদেশে "নিরাপত্তা পরিস্থিতি এবং দীর্ঘদিনের স্থানীয় সমস্যার" কারণে কিছু প্রকল্পের গতি বাধাগ্রস্ত হয়েছে,' বলেন তিনি।


জয়সওয়াল বলেন, 'তাই নয়াদিল্লির বৈঠকে "যুক্তিসঙ্গতভাবে" এবং পারস্পরিক সম্মতির মাধ্যমে বাংলাদেশের প্রতিশ্রুতি ও অনুমোদন পাওয়া সাপেক্ষে নির্ধারিত সময়সীমার প্রকল্পগুলো বাস্তবায়নের দিকে নজর দেওয়া হয়েছে।'

সংবাদ ব্রিফিংয়ে জয়সওয়াল বাংলাদেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন এবং আওয়ামী লীগ নেতৃত্বাধীন সরকারের পতনের পর উগ্রপন্থিদের কারামুক্তির কারণে এর অবনতি ঘটেছে বলে উল্লেখ করেন।

সদ্য গঠিত জাতীয় নাগরিক পার্টি সম্পর্কে মন্তব্য জানতে চাইলে জয়সওয়াল বলেন, ভারত সর্বদা শান্তিপূর্ণ, প্রগতিশীল এবং অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশকে সমর্থন করে, যেখানে নির্বাচনসহ সব সমস্যা গণতান্ত্রিক উপায়ে সমাধান হবে।

 

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত