আপডেট :

        লস এঞ্জেলেসে ৪০ হাজার পাউন্ড বিয়ার চুরি, তথ্য দিলে মিলবে ২০ হাজার ডলার পুরস্কার

        হারিকেনে রূপ নিয়েছে ট্রপিক্যাল স্টর্ম ‘মেরি’, লেবার ডে ছুটিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বৃষ্টি ও বড় ঢেউয়ের আশঙ্কা

        লস এঞ্জেলেসের পোশাক কোম্পানি থেকে ২৫ লাখ ডলারের বেশি চুরির অভিযোগ, নারীর বিরুদ্ধে ১০৬ মামলা

        যুক্তরাষ্ট্র-কানাডায় কোটি মানুষের ড্রাইভিং লাইসেন্স ফাঁসের অভিযোগ, তদন্তে এফবিআই

        বিয়ের অনুষ্ঠানে মার্কিন হামলায় ৪ জন নিহত, ‘যুদ্ধাপরাধের’ অভিযোগ ইরানের

        সংকট মোকাবিলায় যুক্তরাষ্ট্র-কানাডা থেকে লন্ডনে সরানো হলো নেদারল্যান্ডসের বিপুল স্বর্ণ

        শ্রমিক দিবসের ছুটিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বৃষ্টি ও ঝড়ের আশঙ্কা

        সড়কের পাশে নবজাতকের মরদেহ, হত্যার অভিযোগে বাবা ও ১৪ বছরের মেয়েকে খুঁজছে পুলিশ

        বিয়ের অনুষ্ঠানে মার্কিন হামলায় ৫ জন নিহতের পর মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটিতে ইরানের হামলা

        ২৫০ দিন পর থাইল্যান্ডে মার্কিন বিমানবাহী রণতরী, স্বস্তি পাচ্ছেন ৫ হাজার নাবিক

        ভুল বাড়ির দরজায় কড়া নাড়ায় কলেজছাত্রকে গুলি, পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে মামলা

        সাবেক অভিবাসন কর্মকর্তাদের চাকরি ঠেকাতে ক্যালিফোর্নিয়ায় নতুন বিল

        ক্যালিফোর্নিয়ায় ঈদুল ফিতর ও ঈদুল আজহাকে স্বীকৃতি দেওয়ার বিল

        টুপাক শাকুর হত্যার পরিকল্পনায় সাবেক গ্যাং বস দোষী সাব্যস্ত

        কয়েক মাসের উত্তেজনার পর পদত্যাগ করলেন মার্কিন সেনাসচিব

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় কমছে তাপ, রোববার থেকে স্বস্তি

        লা ভার্নেতে পানির ট্যাংকে আটকা মা ভালুক ও দুই শাবক উদ্ধার

        চুরি করা ক্রেডিট কার্ডের তথ্য দিয়ে ৩৮ হাজার ডলারের কেনাকাটা

        শুল্কযুদ্ধে কানাডা-যুক্তরাষ্ট্রের মানুষের ওপর কতটা চাপ পড়বে?

        ট্রাম্পের বক্তৃতা নিয়ে বাজি, সাবেক হোয়াইট হাউস কর্মীকে ১.৭২ লাখ ডলার জরিমানা

হাতির পায়ে পিষ্ট হয়ে এক বৃদ্ধের মৃত্যু

হাতির পায়ে পিষ্ট হয়ে এক বৃদ্ধের মৃত্যু

কক্সবাজারের চকরিয়ার ফাঁসিয়াখালী ইউনিয়নের ফতেহারঘোনার কুমারী ব্রিজ এলাকায় বন্যহাতির আক্রমণে মোহাম্মদ হোসেন (৭০) নামের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। 

গতকাল সোমবার রাত সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে। বন বিভাগ ও স্থানীয় লোকজন মরদেহটি উদ্ধার করে।

নিহত মোহাম্মদ হোসেন (৭০) ফাঁসিয়াখালী ইউনিয়নের ছড়ারকূল এলাকার মৃত আজিজুর রহমানের ছেলে।

বন বিভাগ ও স্থানীয় সূত্র জানান, সোমবার বিকেল ৪টার দিকে বাড়ি থেকে বের হয়ে কক্সবাজার উত্তর বন বিভাগের আওতাধীন সংরক্ষিত বনের ভেতর কুমারীছড়ায় মাছ ধরতে যান মোহাম্মদ হোসেন। সন্ধ্যার পর বাড়ি না ফেরায় পরিবারের লোকজন তাকে খুঁজতে শুরু করে। পরে রাত সাড়ে ১১টার দিকে কক্সবাজার-বান্দরবান সীমান্তবর্তী কুমারী ব্রিজের অদূরে তার মরদেহ দেখতে পেয়ে বন বিভাগকে খবর দেন।

বন বিভাগের ফাঁসিয়াখালী রেঞ্জ কর্মকর্তা মেহরাজ উদ্দিন বলেন, বন্যহাতির আক্রমণে মোহাম্মদ হোসেন নামের এক বৃদ্ধ মারা গেছেন বলে জেনেছি।

চকরিয়া থানার ওসি মো. শফিকুল ইসলাম বলেন, হাতির পায়ে পিষ্ট হয়ে মোহাম্মদ হোসেন মারা যান। তার মাথা থেঁতলে গেছে, পুরো শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। থানার উপ-পরিদর্শক সুজন বড়ুয়া ঘটনাস্থলে গিয়ে লাশের সুরতহাল প্রতিবেদন করেন। পরিবারের অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই লাশ হস্তান্তর করা হয়েছে। এ ব্যাপারে থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত