আপডেট :

        সান্তা মনিকার অ্যাপার্টমেন্টে নারীর মরদেহ উদ্ধার, একজন আটক

        মিশিগানে বাড়িতে আগুনের পর ৮ জনের মরদেহ উদ্ধার, কয়েকজনের শরীরে গুলির চিহ্ন

        সৌদি আরবে ক্ষেপণাস্ত্র হামলার দাবি হুথিদের, মধ্যপ্রাচ্যে নতুন উত্তেজনা

        হোয়াইট হাউস সংবাদদাতা নৈশভোজে গণমাধ্যমকে কটাক্ষ ট্রাম্পের

        লস এঞ্জেলেস মেট্রোকে ভাড়ামুক্ত করার পরিকল্পনা মেয়র কারেন ব্যাসের

        সাইবার অপরাধীদের বিরুদ্ধে কঠোর যুক্তরাষ্ট্র, নতুন ভিসা নিষেধাজ্ঞা ঘোষণা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তাপপ্রবাহ, কোথাও কোথাও তাপমাত্রা ১১৪ ডিগ্রি

        নতুন পানির পাইপে লিক, আবারও জলাবদ্ধতা পশ্চিম হলিউডে

        হুথিদের হামলায় সৌদি ট্যাংকারে আগুন, ইরানে নতুন মার্কিন হামলা

        ইসরায়েলকে স্বীকৃতি দিলেই সৌদির সঙ্গে পরমাণু চুক্তি: ট্রাম্প

        ট্রাম্পকে অপছন্দ করলেও আমাকে ভোট দিন: হিলটন

        মধ্যপ্রাচ্য পরিস্থিতি: বিশ্বজুড়ে মার্কিন নাগরিকদের জন্য সতর্কতা জারি

        সংকটাপন্ন অবস্থায় বিগ বিয়ারের ঈগল ‘জ্যাকি’, বাসায় সঙ্গীকে খুঁজে ডাকছে ‘শ্যাডো’

        শিশুদের বিরল ক্যানসারের রহস্য: তদন্তের দাবিতে অরেঞ্জ কাউন্টিতে বিক্ষোভ

        ৭৪ বছর পর সমুদ্রের তলদেশে মিলল বিধ্বস্ত প্যান অ্যাম বিমানের ধ্বংসাবশেষ

        ইরান যুদ্ধে ব্যয় ৩৭.৫ বিলিয়ন ডলার, নতুন অর্থ চাইল পেন্টাগন

        ট্রাম্পের শুল্ক নীতিতে যুক্তরাষ্ট্রে উত্তর আয়ারল্যান্ডের রপ্তানি ১৫% কমতে পারে: গবেষণা

        ক্যালিফোর্নিয়ায় ডিজিটাল ড্রাইভিং লাইসেন্স কর্মসূচি বড় পরিসরে সম্প্রসারণ

        মাদক সম্রাট ‘এল মায়ো’ জাবাম্বাদার যাবজ্জীবন কারাদণ্ড, ১৫ বিলিয়ন ডলার জরিমানাও

        মার্কিন হামলা অব্যাহত, পাল্টা জবাবের হুঁশিয়ারি ইরানের

সেলফি তুলতে গিয়ে ট্রেনে কা টা পড়ে মৃ ত্যু তরুন- তরুণীর

সেলফি তুলতে গিয়ে ট্রেনে কা টা পড়ে মৃ ত্যু তরুন- তরুণীর

রাজধানীর উত্তরায় রেললাইনে সেলফি তোলার সময় ট্রেনে কাটা পড়ে মারা গেছেন তরুণ ও তরুণী। আজ শনিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে এ ঘটনা ঘটে। নিহত তরুণের নাম মো. মাসুম (২৫), তরুণী হলেন ইতি আক্তার (২২)।
ঢাকা রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জয়নাল আবেদীন প্রথম আলোকে বলেন, ময়নাতদন্তের জন্য তাঁদের মরদেহ ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হচ্ছে।


জয়নাল আবেদীন বলেন, আজ সন্ধ্যায় ঢাকার কমলাপুর থেকে ছেড়ে যাওয়া যমুনা এক্সপ্রেস ট্রেনটি যখন উত্তরার আজমপুর এলাকা অতিক্রম করে যাচ্ছিল, তখন মাসুম ও ইতি আক্তার রেললাইনের ওপর দাঁড়িয়ে সেলফি তুলছিলেন। কিন্তু ট্রেন আসার আগে তাঁরা সরে যেতে পারেননি। এরই মধ্যে সেই ট্রেনের নিচেই দুজনে কাটা পড়েন। ঘটনাস্থলে মারা যান ইতি আক্তার। আর মাসুমকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ঢাকার রেলওয়ে থানার ওসি জয়নাল বলেন, প্রাথমিকভাবে জানা গেছে, মাসুম ও ইতি থাকতেন দক্ষিণখান এলাকায়। মাসুমের গ্রামের বাড়ি ময়মনসিংহ আর ইতির নেত্রকোনায়। দুজনই পোশাক কারখানায় চাকরি করার জন্য সম্প্রতি গ্রাম থেকে ঢাকায় আসেন। আগে থেকে দুজন পূর্বপরিচিত। আজ সন্ধ্যায় তাঁরা উত্তরার আজমপুর এলাকায় ঘুরতে গিয়েছিলেন।

মুঠোফোনে কথা বলতে বলতে রেললাইন দিয়ে হাঁটার কারণে অসাবধানতাবশত প্রায় রেলে কাটা পড়ে মারা যাচ্ছে মানুষ। আবার রেললাইনে সেলফি তুলতে গিয়েও মানুষ মারা যাচ্ছে। ট্রেন দুর্ঘটনা থেকে বাঁচতে রেললাইনে সতর্কভাবে চলাফেরার পরামর্শ দেন পুলিশের এই কর্মকর্তা।

 

 

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত