আপডেট :

        লস এঞ্জেলেস বিমানবন্দরে ফেডারেল সরকারের ২৬৯ মিলিয়ন ডলার অনুদান

        লস এঞ্জেলেসের সান ভ্যালিতে গৃহহীনদের জন্য নতুন ছোট ঘরের গ্রাম

        ২০২৭ সাল থেকে ক্যালিফোর্নিয়ায় সর্বনিম্ন মজুরি হবে ঘণ্টায় ১৭.৪০ ডলার

        ই-মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ১, গুরুতর আহত ১

        জন্মসূত্রে নাগরিকত্ব ইস্যুতে সুপ্রিম কোর্টে আবেদন করল না ট্রাম্প প্রশাসন

        যুক্তরাষ্ট্রে ‘বিস্ফোরণধর্মী ডায়রিয়া’ সৃষ্টিকারী পরজীবীর প্রাদুর্ভাব, আক্রান্ত হতে পারেন ১৮ হাজারের বেশি মানুষ

        ইরানের হামলার চেষ্টার জবাবে ব্যাপক বিমান হামলা চালানোর দাবি যুক্তরাষ্ট্রের

        বর্ডার প্যাট্রোল পর্যবেক্ষণের পর গ্লোবাল এন্ট্রি বাতিল, যুক্তরাষ্ট্র সরকারের বিরুদ্ধে নারীর মামলা

        ট্রাম্পের সঙ্গে পৃথক বৈঠক জেলেনস্কি ও নেতানিয়াহুর, আলোচনায় ইউক্রেন ও ইরান যুদ্ধ

        ইরান-যুক্তরাষ্ট্রের পাল্টাপাল্টি হামলা, ফের উত্তেজনা

        ক্যালিফোর্নিয়ায় আবার বাড়ছে করোনা সংক্রমণ, সতর্ক থাকার পরামর্শ স্বাস্থ্য কর্মকর্তাদের

        টরন্টোর মার্কিন কনস্যুলেটে আবারও গুলি, চলতি বছরে দ্বিতীয় হামলা

        ৭৫ দেশের ভিসা স্থগিতাদেশ চ্যালেঞ্জের মামলা খারিজ, নতুন আবেদন করার সুযোগ দিলেন মার্কিন আদালত

        কোভিড ত্রাণ জালিয়াতি: এফবিআইয়ের জালে পলাতক নারী

        সাশ্রয়ী আবাসনের খোঁজে রিভারসাইডে বসতি, নিত্যসঙ্গী দীর্ঘ যানজট

        যুক্তরাষ্ট্রে ভ্রমণে দ্বৈত নাগরিকদের জন্য নতুন পাসপোর্ট নির্দেশনা দিল মার্কিন দূতাবাস

        সান্তা মনিকার অ্যাপার্টমেন্টে নারীর মরদেহ উদ্ধার, একজন আটক

        মিশিগানে বাড়িতে আগুনের পর ৮ জনের মরদেহ উদ্ধার, কয়েকজনের শরীরে গুলির চিহ্ন

        সৌদি আরবে ক্ষেপণাস্ত্র হামলার দাবি হুথিদের, মধ্যপ্রাচ্যে নতুন উত্তেজনা

        হোয়াইট হাউস সংবাদদাতা নৈশভোজে গণমাধ্যমকে কটাক্ষ ট্রাম্পের

ঈদ ও গ্রীষ্মকালীন অবকাশ মিলিয়ে দীর্ঘ ছুটিতে দেশের শিক্ষাপ্রতিষ্ঠান

ঈদ ও গ্রীষ্মকালীন অবকাশ মিলিয়ে দীর্ঘ ছুটিতে দেশের শিক্ষাপ্রতিষ্ঠান

ঈদুল আজহা ও গ্রীষ্মকালীন অবকাশ মিলিয়ে দেশের শিক্ষাপ্রতিষ্ঠানগুলো যাচ্ছে দীর্ঘ ছুটিতে। তবে শিক্ষাপ্রতিষ্ঠানের ধরনভেদে ছুটির সময়সীমার ভিন্নতা রয়েছে। সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানগুলোর শিক্ষা পঞ্জিকা অনুযায়ী ভিন্ন সময়ে ও ভিন্ন মেয়াদে ছুটি নির্ধারণ করা হয়েছে।

প্রাথমিক বিদ্যালয়

প্রাথমিক বিদ্যালয়গুলোতে ছুটি শুরু হবে ৩ জুন থেকে এবং চলবে ২২ জুন পর্যন্ত। ২৩ জুন  থেকে পুনরায় শুরু হবে পাঠদান। অর্থাৎ প্রাথমিক পর্যায়ে শিক্ষার্থীরা পাচ্ছে ২১ দিনের ছুটি।

মাধ্যমিক বিদ্যালয়

সরকারি ও বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়গুলোতে ঈদুল আজহার ছুটি শুরু হচ্ছে ১ জুন। এর সঙ্গে যুক্ত হচ্ছে গ্রীষ্মকালীন অবকাশও। ছুটি চলবে ১৯ জুন পর্যন্ত। এরপর ২০ ও ২১ জুন সাপ্তাহিক ছুটি থাকায় ক্লাস শুরু হবে ২২ জুন। সব মিলিয়ে ২৩ দিনের ছুটি ভোগ করবেন মাধ্যমিক শিক্ষার্থীরা।

সরকারি-বেসরকারি কলেজ

সবচেয়ে কম ছুটি পাচ্ছেন কলেজ পর্যায়ের শিক্ষক ও শিক্ষার্থীরা। ৩ জুন থেকে ১২ জুন পর্যন্ত ঈদুল আজহার ছুটি থাকবে। এ স্তরে গ্রীষ্মকালীন ছুটি নেই।

মাদরাসা

মাদরাসায় এবার সর্বোচ্চ ছুটি ঘোষণা করা হয়েছে। সরকারি আলিয়া ও বেসরকারি ইবতেদায়ি, দাখিল, আলিম, ফাজিল ও কামিল মাদরাসায় ঈদুল আজহা ও গ্রীষ্মকালীন ছুটি শুরু হবে ১ জুন থেকে এবং তা চলবে ২৫ জুন পর্যন্ত। পাঠদান শুরু হবে ২৬ জুন। ফলে মাদরাসার শিক্ষার্থীরা পাচ্ছেন টানা ২৫ দিনের ছুটি।

কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠান

কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতেও ১ জুন থেকে ছুটি শুরু হয়ে ১৯ জুন পর্যন্ত চলবে। এরপর ২০ ও ২১ জুন সাপ্তাহিক ছুটি শেষে ২২ জুন ক্লাস শুরু হবে।


এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত