আপডেট :

        প্রশান্ত মহাসাগরে একসঙ্গে দুই হারিকেন, ঝুঁকিতে হাওয়াই ও দক্ষিণ ক্যালিফোর্নিয়া

        ঝড়-বৃষ্টিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বিদ্যুৎ বিভ্রাট, অচল ট্রাফিক সিগন্যাল

        রাস্তার পাশে নবজাতকের মরদেহ, ১৪ বছরের কিশোরীকে খুঁজতে অ্যাম্বার অ্যালার্ট

        মার্কিন হামলার জবাব আরও দ্রুত ও ভয়াবহ হবে: ইরানের হুঁশিয়ারি

        ৯/১১ হামলার মামলার কেন্দ্রীয় ব্যক্তির উগ্রপন্থী যোগাযোগের নতুন ভিডিও প্রকাশ

        মিয়ামি বিমানবন্দরে অ্যামাজনের কার্গো বিমান বিধ্বস্ত, নিহত ৫

        লস এঞ্জেলেসের হাজারো নিম্নআয়ের রোগী হারাচ্ছেন ইউসিএলএ হেলথের চিকিৎসা

        ২৬ হাজার ডলারের কম দামে ইলেকট্রিক পিকআপ আনছে নতুন মার্কিন কোম্পানি

        লস এঞ্জেলেসে অবৈধ গাড়ি প্রদর্শনীবিরোধী অভিযানে ৬৯ গ্রেপ্তার, ৫৭০টি টিকিট

        অ্যানাহেইমে মহাসড়কে ভয়াবহ দুর্ঘটনা, নিহত ৩ কিশোর

        লস এঞ্জেলেস বিমানবন্দরে লেবার ডে ছুটিতে বাড়ছে যাত্রীদের ভিড়

        লেবার ডে উইকেন্ডে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ৪ ঝুঁকির সতর্কতা

        ধূসর নেকড়ের সুরক্ষা বাতিলের উদ্যোগ ট্রাম্পের, উদ্বেগ সংরক্ষণবাদীদের

        জাহাজে পাল্টাপাল্টি হামলা, যুক্তরাষ্ট্র-ইরান সংঘাত আরও উত্তপ্ত

        হলিউডের ৭-ইলেভেনে ১৮ বছরের তরুণীকে মারধর, অচেতন করে লুট

        সিমি ভ্যালিতে পুলিশের গুলিতে সন্দেহভাজন নিহত, প্রকাশ হলো বডি ক্যামেরার ভিডিও

        আফ্রিকার প্রকৃত আয়তন দেখাতে নতুন বিশ্ব মানচিত্র অনুমোদন জাতিসংঘে

        ট্রাম্পের শান্তি দূতেরা সপ্তাহান্তে মস্কো ও কিয়েভ সফরে যাচ্ছেন

        ইউরোপের দেশগুলো কেন উত্তর আমেরিকা থেকে সোনা সরিয়ে নিচ্ছে?

        তিন সন্তান হত্যায় লিন্ডসে ক্ল্যান্সি: ভিকটিম নাকি অপরাধী?

বাংলাদেশ ব্যাংক: গর্ভনর নিয়োগে নতুন নিয়ম, রাষ্ট্রপতির এখতিয়ার

বাংলাদেশ ব্যাংক: গর্ভনর নিয়োগে নতুন নিয়ম, রাষ্ট্রপতির এখতিয়ার

দেড় দশকের ব্যাংক লুটপাটের পেছনে রাজনৈতিক চাপ ও ক্ষমতার কাছে হাল ছাড়ার কারণে অনেকবার দায়ী হয়েছে কেন্দ্রীয় ব্যাংক। ব্যবসায়ীদের দাবির পরিপ্রেক্ষিতে আইনের বাইরে গাইডলাইন জারি হওয়ায় সংস্থার স্বায়ত্ত্বশাসন ক্ষুণ্ন হয়েছে।

দেড় দশকে ব্যাংক লুটপাটের অন্যতম সহায়ক হিসেবে দায়ি করা হয় কেন্দ্রীয় ব্যাংককে। রাজনৈতিক চাপ আর ক্ষমতার কাছে অনেক ক্ষেত্রেই হার মানতে বাধ্য হয়েছে নিয়ন্ত্রক এই সংস্থাটি। এমনকি ব্যবসায়ীদের দাবি পূরণে, আইনের বাইরে গিয়েও জারি করা হয়েছে একের পর এক নির্দেশনা। যাতে ক্ষুণ্ন হয়েছে সংস্থার স্বায়ত্ত্বশাসন।

এই পরিস্থিতি সংশোধনে গভর্নর ড. আহসান এইচ মনসুর দায়িত্ব নিয়ে বাংলাদেশ ব্যাংকের সক্ষমতা বাড়াতে বিশেষ টাস্কফোর্স গঠন করেন। ড. সাবেত সিদ্দিকীর নেতৃত্বে গঠিত ওই কমিটি বাংলাদেশ ব্যাংক অর্ডার ১৯৭২ সংশোধন করে বাংলাদেশ ব্যাংক অর্ডিন্যান্স ২০২৫ খসড়া তৈরি করেছে। ইতিমধ্যে খসড়া পাঠানো হয়েছে অর্থ মন্ত্রণালয়ে।

গর্ভনর ড. আহসান এইচ মনসুর জানান, আর্থিক খাতের নিরাপত্তা নিশ্চিতে কেন্দ্রীয় ব্যাংকের স্বায়ত্ত্বশাসনের বিকল্প নেই। কেন্দ্রীয় ব্যাংককে শক্তিশালীকরণে আনা পরিবর্তনের মধ্যে রয়েছে:

১. বোর্ডে সরকার মনোনীত সদস্য সংখ্যা কমানো। 
২. গর্ভনর ও ডেপুটি গর্ভনর নিয়োগের ক্ষমতা প্রধানমন্ত্রী বা সরকার প্রধানের বদলে যাবে রাষ্ট্রপতির হাতে। 
৩. যে কোনো বিষয়ে গভর্নরকে জবাবদিহি করতে হবে সংসদের কাছে। 
৪. চাকরির মেয়াদ ৪ বছরের পরিবর্তে হবে ৬ বছর।

ড. আহসান এইচ মনসুর জানান, “সরকারি ব্যাংকগুলো সরকার চালায়, বেসরকারী ব্যাংকগুলো বাংলাদেশ ব্যাংক চালায়—এই দ্বৈতনীতি পৃথিবীর কোথাও নেই। আমরা বাংলাদেশ ব্যাংককে ক্ষমতায়ন করে স্বতন্ত্র প্রতিষ্ঠান হিসেবে স্বীকৃতি দেওয়ার লক্ষ্য নিয়ে খসড়া প্রণয়ন করেছি।”

কেন্দ্রীয় ব্যাংকের বাইরে, আর্থিক প্রতিষ্ঠান শক্তিশালীকরণ ও অনিয়ম রোধে সংশোধন আনা হচ্ছে কোম্পানি আইনেও।

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত