আপডেট :

        প্রশান্ত মহাসাগরে একসঙ্গে দুই হারিকেন, ঝুঁকিতে হাওয়াই ও দক্ষিণ ক্যালিফোর্নিয়া

        ঝড়-বৃষ্টিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বিদ্যুৎ বিভ্রাট, অচল ট্রাফিক সিগন্যাল

        রাস্তার পাশে নবজাতকের মরদেহ, ১৪ বছরের কিশোরীকে খুঁজতে অ্যাম্বার অ্যালার্ট

        মার্কিন হামলার জবাব আরও দ্রুত ও ভয়াবহ হবে: ইরানের হুঁশিয়ারি

        ৯/১১ হামলার মামলার কেন্দ্রীয় ব্যক্তির উগ্রপন্থী যোগাযোগের নতুন ভিডিও প্রকাশ

        মিয়ামি বিমানবন্দরে অ্যামাজনের কার্গো বিমান বিধ্বস্ত, নিহত ৫

        লস এঞ্জেলেসের হাজারো নিম্নআয়ের রোগী হারাচ্ছেন ইউসিএলএ হেলথের চিকিৎসা

        ২৬ হাজার ডলারের কম দামে ইলেকট্রিক পিকআপ আনছে নতুন মার্কিন কোম্পানি

        লস এঞ্জেলেসে অবৈধ গাড়ি প্রদর্শনীবিরোধী অভিযানে ৬৯ গ্রেপ্তার, ৫৭০টি টিকিট

        অ্যানাহেইমে মহাসড়কে ভয়াবহ দুর্ঘটনা, নিহত ৩ কিশোর

        লস এঞ্জেলেস বিমানবন্দরে লেবার ডে ছুটিতে বাড়ছে যাত্রীদের ভিড়

        লেবার ডে উইকেন্ডে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ৪ ঝুঁকির সতর্কতা

        ধূসর নেকড়ের সুরক্ষা বাতিলের উদ্যোগ ট্রাম্পের, উদ্বেগ সংরক্ষণবাদীদের

        জাহাজে পাল্টাপাল্টি হামলা, যুক্তরাষ্ট্র-ইরান সংঘাত আরও উত্তপ্ত

        হলিউডের ৭-ইলেভেনে ১৮ বছরের তরুণীকে মারধর, অচেতন করে লুট

        সিমি ভ্যালিতে পুলিশের গুলিতে সন্দেহভাজন নিহত, প্রকাশ হলো বডি ক্যামেরার ভিডিও

        আফ্রিকার প্রকৃত আয়তন দেখাতে নতুন বিশ্ব মানচিত্র অনুমোদন জাতিসংঘে

        ট্রাম্পের শান্তি দূতেরা সপ্তাহান্তে মস্কো ও কিয়েভ সফরে যাচ্ছেন

        ইউরোপের দেশগুলো কেন উত্তর আমেরিকা থেকে সোনা সরিয়ে নিচ্ছে?

        তিন সন্তান হত্যায় লিন্ডসে ক্ল্যান্সি: ভিকটিম নাকি অপরাধী?

জাতীয় পার্টি নির্বাচন থেকে ছিটকে পড়ার ষড়যন্ত্র চলছে?

জাতীয় পার্টি নির্বাচন থেকে ছিটকে পড়ার ষড়যন্ত্র চলছে?

জাতীয় পার্টির (জাপা) একাংশের মহাসচিব শামীম হায়দার পাটোয়ারী বলেছেন, আরেক দলকে নিষিদ্ধ করা কোনো দলের আদর্শ বা কর্মসূচি হতে পারে না। জাতীয় পার্টির বিরুদ্ধে ষড়যন্ত্র হচ্ছে। নির্বাচন থেকে তাদের বাদ দেওয়ার পরিকল্পনা হচ্ছে। এর মানে হলো, নির্বাচন বাতিলের পরিকল্পনা। 

শনিবার রাজধানীর কাকরাইলে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। 

 

 

শামীম হায়দার বলেন, মশাল মিছিলের নামে শুক্রবার জাতীয় পার্টির অফিসে আগুন দিতে আসেন কয়েকজন। ওই সময় আগুনে পুড়ে যাওয়ার হাত থেকে নেতাকর্মীদের রক্ষা করেছে সেনাবাহিনী ও পুলিশ। মশাল মিছিল করার সময় ঢিল ছোড়া হয়েছে। এতে জাতীয় পার্টির অন্তত ৩০ কর্মী আহত হন। মিছিলকারীরা সেনা ও পুলিশের ওপর হামলা চালায়। পরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী লাঠিচার্জ করেছে। তিনি বলেন, এই ঘটনার পর ছয়টি জেলায় জাতীয় পার্টির কার্যালয়ে অগ্নিসংযোগ করা হয়েছে। রাষ্ট্র ও সরকার যদি জনগণের নিরাপত্তা দিতে না পারে, তবে রাষ্ট্র নেই, সরকার নেই। 

শুক্রবারের সহিংসতায় গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর আহত হওয়ার ঘটনায় দুঃখ প্রকাশ করে শামীম হায়দার বলেন, ‘আমরা চাই তিনি দ্রুত আরোগ্য লাভ করুন। পরিস্থিতি স্বাভাবিক হলে তাঁকে দেখতে যাব।’

জাতীয় পার্টি নির্বাচনে যেতে প্রস্তুত জানিয়ে তিনি বলেন, ‌মবতন্ত্র, গালিতন্ত্র, আগুন নিয়ে খেলা– এমন রাজনীতি গণতন্ত্রের জন্য হুমকি। এ ধরনের মব কঠোর হাতে দমন করা উচিত। তপশিল ঘোষণার তিন মাস আগে একটি দলের অফিসের সামনে অগ্নিসংযোগের চেষ্টা নির্বাচনের পরিবেশের লক্ষণ নয়। আমরা নির্বাচনে যেতে প্রস্তুত, কিন্তু মবতন্ত্র সুষ্ঠু নির্বাচনের ইঙ্গিত নয়। সরকার ভোট সঠিকভাবে করতে পারবে কিনা, সে ব্যাপারে অনেকেই সন্দিহান। যারা চায় জাতীয় পার্টি নির্বাচনে না যাক, তারা সবাই মিলে জাতীয় পার্টির সমকক্ষ হতে পারেনি।’

দলের চেয়ারম্যান জি এম কাদেরের প্রতি আস্থা প্রকাশ করে শামীম হায়দার বলেন, লাঙ্গল জি এম কাদেরের ছিল, থাকবে। তিনি যা করেছেন, গঠনতন্ত্র মেনেই করেছেন। জাতীয় পার্টি কোনো দেশের দালালি করে না, বাংলাদেশের দালালি করে। 

বিষয় :

জাপা

 

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত